Welcome! Login Or Register
Customer care: 01841 114 114 , 01841 115 115 , 9:00 am – 10:00 pm, 7 days a week
 
Cart( 0 )
User Reviews
একটুখানি বিজ্ঞান
মুহম্মদ জাফর ইকবাল
  3 Ratings | 2 Reviews
মজায় মজায় একটুখানি বিজ্ঞান
বিজ্ঞান বললেই আমাদের কারও কারও মনে হয়তো একটা ভয়ের জায়গা তৈরি হয়ে যায় যে, "বিজ্ঞানের বই মানেই প্রচুর সমীকরণ আর গাণিতিক বিশ্লেষণের সংমিশ্রণ থাকবে ।আমি এগুলো গণিত-টণিত একটু কম বুঝি ।এ বিজ্ঞান আমার জন্য নয় ।" তাদেরকে বলছি মূলত আপনার জন্যই মনে হয় প্রখ্যাত লেখক জাফর ইকবাল তার এই বইটিতে কোন গণিত ব্যবহার করেন নি ।বরং তিনি অত্যন্ত সহজ ভাষায় অথচ বিজ্ঞানের প্রকৃত বিষয়টি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছেন ।তবে বইটি পড়ে আপনি বিজ্ঞানের অনেক বিষয়েরই মৌলিক ধারণাটুকু পাবেন ।যা বিজ্ঞানের ছাত্র হিসেবে নয় ,বরং প্রতিটি মানুষেরই জানা একান্ত জরুরি বলে মনে করি ।
আপনি কি খেয়াল করেছেন আমি আগে একটা মিথ্যা কথা বলেছি ?আমি বলেছিলাম যে, এ বইয়ে কোন গণিত নেই ।কিন্তু একটি পরিচ্ছেদে কিন্তু আপনার সাথে গণিতের দেখা মিলবে ,বিজ্ঞান এবং বিজ্ঞানের ভাষা-গণিত নামক পরিচ্ছদে ।তবে আপনার হতাস হওয়ার কারণ নেই এটা কোন আহামরি গণিত নয় ।আর এ পরিচ্ছদেই জাফর স্যার গণিতটা বিজ্ঞানে কিভাবে কাজে লাগে সেটা নিয়ে আলোচনা করেছেন ।আপনি যখন বইটি পড়বেন মনে হতে পারে আপনিও এই আলোচনায় সামিল হয়েছেন ।

আপনি কি ঘুম পাগল ?আপনার জন্য বিশেষভাবে একটা পরিচ্ছ ...details
1 of 1 people found this review helpful.  Was this review helpful to you?
yes
no
হডসনের বন্দুক
শামসুল হক
Not rated yet | 1 Reviews
হডসনের বন্দুক
noushin farzana tushi May 16, 2013
১৮৫৭ সাল । ভারতবর্ষে সিপাহীদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় । সিপাহীরা দিল্লীতে গিয়ে বাহাদুর শাহকে ভারতবর্ষের সম্রাট বলে ঘোষণা করে । ক্যাপ্টেন হডসন ছিল ইংরেজ সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের লোক । ইংরেজদের সাথে সিপাহীদের যুদ্ধে দিল্লীর যখন পতন ঘটে , তখন এই ক্যাপ্টেন হডসনের কাছেই আত্নসমপণ করেছিলেন বাহাদুর শাহ আর তার পরিবার । ইতিহাসে লেখা আছে , এই ক্যাপ্টেন হডসনই নিজ হাতে গুলি করেছিল বাহাদুর শাহের নিরস্ত্র এবং বন্দি তিন শাহজাদাকে ।

লন্ডনের প্যাডিংটন পাড়ায় সিকক হোটেলে আজ কুড়ি দিন হলো অতিথি হয়ে আছেন বাংলাদেশের বিখ্যাত চিত্রকর নয়ন চৌধুরী । তার ভাগ্নে ঝিনুককে নিয়ে কমনওয়েলথ ইন্সটিটিউট এ একটি গ্যালারিতে নয়ন মামা আর তার ভাগ্নে ঝিনুক । প্রদর্শনী শেষে নয়ন মামা আর ঝিনুক যখন দেশের উদ্দেশে রওনা দেয় তখন তাদের সাথে দেখা হয় হডসন নামে এক ছেলের সাথে । লোকটি গভীর মনোযোগে মানচিত্রে বাংলাদেশের সিলেট অঞ্চল দেখছিলেন । এছাড়া ও লোকটি ঐতিহাসিক ক্যাটালগ দেখছিলো । জানা যায় সে বাংলাদেশের সিলেটে যাচ্ছে । যখন তারা বাংলাদেশের বিমানবন্দরে নামে তখন ঝিনুক সন্দেহ হয় যখন সে হডসনের হাতে চেলোর বাক্সটা দেখে । ওরা বাংলাদেশে এসেই হডস ...details
Was this review helpful to you?
yes
no
বক্তৃতা শিক্ষা
বাঙ্গাল আবু সাঈদ
Not rated yet | 1 Reviews
general knowledge
Shatil Ahmed May 15, 2013
Please add some general knowledge book in your list. www.knowledgefair.net
1 of 1 people found this review helpful.  Was this review helpful to you?
yes
no
বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মনীষী
মাইকেল এইচ হার্ট
Not rated yet | 1 Reviews
শত মনীষীর জীবন কথা
Zubair Bin Shafi-SHAON May 15, 2013
মাইকেল এইচ. হার্টের দুনিয়া কাঁপানো বই
বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মনীষীর জীবনী । বইটিতে রয়েছে বিভিন্ন জাতি-ধর্ম-বর্ণের স্মরণীয়-বরণীয় শতজন মনীষীর বিস্তারিত জীবনকথা ।
বইটির প্রথমেই রয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর জীবনী । এটি নিঃসন্দেহে আমাদের মুসলিম জাতির জন্য একটি বড় রকম সম্মানের ব্যাপার যে একজন অমুসলিম কর্তৃক আমাদের রাসূল (সাঃ) কে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মনীষীর খেতাব দেওয়া হয়েছে । এছাড়াও রয়েছে গৌতম বুদ্ধ ,শ্রীচৈতন্য, শ্রীরামকৃষ্ণের মত বিভিন্ন ধর্মের মনীষীর আদর্শ জীবনীও । বইটি পড়ে শুধু তাদের জীবনীই জানা যায় না ; জানা যায় নানা ধর্মের নানা মত,নানা রকম অজানা । এছাড়াও রয়েছে আরও অনেক ওলি-আল্লাহ্‌র আদর্শ জীবনী । শুধু কি তাই ? রয়েছে পর্যটক,বৈজ্ঞানিক ,গনিতজ্ঞ, বিভিন্ন শাসক আর মহান সব নেতাদের জীবন কথা । জ্ঞান-বিজ্ঞানে মুসলিম মনীষীদের গৌরবময় অবদান এ বইয়ে বর্ণিত হয়েছে সাবলীল ভাষায় ।
বাঙালী মহাপুরুষরাও যে বিশ্ব দরবারে শ্রেষ্ঠত্বের দৌড়ে পিছিয়ে নেই তার নিদর্শনও রয়েছে বিখ্যাত এ বইটিতে । আমার ভাষায় বলব, বইটি পড়লে শুধু জ্ঞান অর্জনই হবেনা,পাওয়া যাবে জীবন গড়ার নৈতিক শিক্ষাও । যুগে যুগে দেশে দেশে মানুষের ন ...details
1 of 1 people found this review helpful.  Was this review helpful to you?
yes
no
জাদুর পাখি
মঈন মুরসালিন
Not rated yet | 1 Reviews
এ গ্রন্থের তিনটি গল্প
Protiva prokash May 15, 2013
কাজল ও তার হরিণবন্ধু জাদুর পাখি পরীর হাতের নীল চুড়ি পুরো বইটি চার কালার রঙিন আর্ট ঝকঝকে অফসেটে প্রকাশিত
Was this review helpful to you?
yes
no
জালালউদ্দিন রুমী’র শিক্ষামূলক গল্প
মঈন মুরসালিন
Not rated yet | 1 Reviews
এ গ্রন্থের সূচিগুলো দেয়া হলো
Protiva prokash May 15, 2013
জাদুকর বুড়ি ও রাজপুত্র বোকা ভালুক বন্ধু ভালুক ব্যবসায়ী ও তোতাপাখি দুষ্টু বুদ্ধি বাদশাহ ও দাসী মেয়ে দেউলিয়ার কৌশল অকৃতজ্ঞ বন্ধু উচিত শিক্ষা টেকো মাথার টিয়া পাখি অহংকারের পরিণাম এক হরিণের গল্প
Was this review helpful to you?
yes
no
মৎসকন্যা
মঈন মুরসালিন
Not rated yet | 1 Reviews
মঈন মুরসালিন এর ছোটদের গল্পগ্রন্থ মৎসকন্যা
Protiva prokash May 15, 2013
‘মেঘনা নদীর পাড়েই তাদের বাড়ি। বাড়ির পাশ দিয়েই নদীটির একটি শাখা মোড় নিয়েছে। বাবা বাড়ির সকলের গোছলের জন্য একটি বাঁধানো ঘাট করে দিয়েছেন। বিকেলে এ দিকটায় কেউ আসে না। কাজল তখন কথা বলে- পানকৌড়ির ঝাঁকের সাথে, গাঙচিলের সাথে, তারা কাজলের কথা বুঝতে পারে না। তার দিকে মাথা ঘুড়িয়ে তাকিয়ে থাকে। আজ তার মন খারাপ, সে আনমনা হয়ে অনেক কিছু ভাবতে থাকে। হঠাৎ কাজল দেখতে পায় সামনে খুব বড় বড় বুদ বুদ উঠছে। ঠিক যেভাবে বড় মাছেরা বুদ বুদ ছাড়ে।’
হ্যাঁ, এভাবেই ছড়াকার, গল্পকার ও শিশুসাহিত্যিক মঈন মুরসালিন তার ‘মৎসকন্যা’ গল্পটি এগিয়ে নিয়ে যান। লেখক মঈন মুরসালিন শিশুদের কত ভালোবাসে তা আবার প্রমাণ করে দিলেন ‘মৎসকন্যা’কে দিয়ে। স্বচ্ছ ও নির্ভুল শব্দ এবং ভালোবাসায় বুনা ‘মৎসকন্যা’। মঈন মুরসালিন ভক্ত যারা তাদের জন্য ‘মৎসকন্যা’ খুবই খুশির সংবাদ। দেশের আনাচে কানাচে মঈন ভক্ত শিশুকিশোরদের মজা দিতে অমর একুশে গ্রন্থমেলা ১৩ এ প্রকাশ পেয়েছে শিশুতোষ গল্পগ্রন্থ ‘মৎসকন্যা’। শিশুতোষ গল্পগ্রন্থটিতে শিশুউপযোগী প্রচ্ছদ ও অলংকরণ করেছে সোহাগ পারভেজ। আর প্রকাশ করেছে ক্র্যাট প্রকাশ।
হ্যাঁ, ছোট্ট বন্ধুরা তোমাদের বলছি, তোমরা কি তোমাদের কপি পেয় ...details
Was this review helpful to you?
yes
no
প্রিয় পঞ্চমী
আল মাহমুদ
Not rated yet | 1 Reviews
কবি আল মাহমুদ এর বিখ্যাত পাঁচটি গল্প নিয়ে প্রিয় পঞ্চমী
Protiva prokash May 15, 2013
ঈভের ছায়া
নফ্স
জলবেশ্যা
স্বপ্নের ভেতর হাঁটাচলা
তৃতীয় এক নদী
.......................
গল্পের কিছু অংশ তুলে ধরা হলো.....
আবিদ বেপারি গায়ের জামাটা খুলে ¯তূপ করে দড়ির ওপর রেখে সাপের ঝুড়িগুলোর কাছে যেখানে বেউলা তার কদলীকাণ্ডের মত নগ্ন উরুযুগল ভাঁজ করে শুয়ে আছে সেখানে গিয়ে বসলো। তার সামনে গুম্বুজের মত বেউলার সুডৌল হাঁটুর চূড়া উঁচু হয়ে আছে। আবিদ বেপারি নিজের হাঁটুর ওপর, নিজেও একটু উঁচু হয়ে উঠলো। তার মাথা সাপের সাজানো ঝুড়িগুলোর সমান হলে সে দেখলো বেউলা চোখ মুদে গম্ভীর, থমথমেভাবে শুয়ে আছে। আর তার বুকের ওপরে গোল আতাফলের মঝে বসা দুটি ভ্রমরের মত স্তনের বোটা সদাজাগ্রত কালো আঁখিতারার মত স্থিরভাবে বেপারির উলঙ্গ দেহসৌষ্ঠব নিরীক্ষণ করে স্তম্ভিত, অভিভূত।
কোমল স্পর্শে বেপারি বেউলার গুম্বুজের মত হাঁটুতে হাত রাখলে মেয়েটি অতি ধীরে তার ভারি উরুযুগলের একটি ফাঁক করে দিল। যুগলের বাম স্তম্ভ জঙ্ঘার একপাশে আস্তে নেমে গেলে বেউলা তার ভাঁজ করা বা পায়ের ভাঁজ খুলে পাটাতনের ওপর নিঃশব্দে স্থাপন করলো। বেশ আরামের সাথে রাখলো পা’টা। অন্য পা’টাও এভাইে রাখবে ভেবে বেপারি অপেক্ষা করছে। কিন্তু স্তম্ভটা অনড়। বে ...details
Was this review helpful to you?
yes
no
কাঠঝুমড়ির লাল নেকড়ে
আলী ইমাম
Not rated yet | 1 Reviews
কাঠঝুমড়ির লাল নেকড়ের মূল অংশ
Protiva prokash May 15, 2013
ড. ফারুকী তার সহকারী সাব্বির সাহেবকে ঢাকার একটি ল্যাবে পাঠালেন ব্যাঙাচির ক্লোনিং রিপোর্ট আনতে। রিপোর্ট নিয়ে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন সাব্বির সাহেব। তাকে উদ্ধার করে রহস্যভেদী দুই কিশোর বাপ্পী ও পাপন। সেই রাতেই খুন হলো সাব্বির সাহেব। কোনো হিংস্র প্রাণী তার গলার রগ ছিঁড়ে ফেলেছে। গলার কাছে রক্তের ধারা, চোখে আতঙ্কের ছাপ। বাপ্পী আর পাপন ছুটে যায় জৈন্তা পাহাড়ের কাঠঝুমড়ির বনে। তাদের সামনে শুধুই রহস্য। রহস্যেঘেরা কাঠঝুমড়ির বাংলো বাড়ি।
Was this review helpful to you?
yes
no
মীরাক্কেল জোকস সংগ্রহ
খান মাহবুব
  1 Ratings | 1 Reviews
miracckel
tasnim mahmud May 15, 2013
boi ta be hoye valo holo
0 of 1 people found this review helpful.  Was this review helpful to you?
yes
no
Popular Reading List