ঢাকা স্মৃতি বিস্তৃতির নগরী-২
2
Ratings
|
2
Reviews
Only 30 Taka Delivery Cost on any amount of purchases
Pay Cash on Delivery all around Bangladesh
Get it in 2-5 working days
Subject:
ইতিহাস ও ঐতিহ্য
Publisher:
অনন্যা
Availabilty:
Available at publisher's end
Please Login
If you notice any incorrect information regarding this Book, please write that in the following box
Book Summary
ফ্ল্যাপে লেখা কিছু কথা
ঢাকার পুরনো ইতিহাস গৌরবময়। এক হিসেবে জানা যায়, অষ্টাদশ শতকে পৃথিবীর সেরা শহরগুলির মধ্যে একটি ছিল ঢাকা এবং সেরা শহরের ক্রমসংখ্যায় ঢাকার স্থান ছিল দ্বাদশতম।এই শহরকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে একসময় বাংলার এবং পরবর্তীকালের পূর্ববঙ্গের বা আজকের বাংলাদেশের ইতিহাস। বর্তমান গ্রন্থটিকে একটি কোষগ্রন্থ বলাই স্বাভাবিক। ঢাকা শহরের বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি, অঞ্চল সম্পর্কে এখানে শুধু তথ্য জড়ো করা হয়েছে। সময়কাল মুঘল আমল থেকে ঊনবিংশ শতাব্দী। তবে বিংশ শতাব্দীরও কিছু প্রধান প্রতিষ্ঠানের উল্লেখ করা হয়েছে।

Book Rating
User Reviews
ঢাকা শহরের সাতকাহন
Md. Shariful Alam
Apr 20, 2012
বইয়ের নামঃ ঢাকা স্মৃতি বিস্তৃতির নগরী (২য় খণ্ড)।
লেখকঃ মুনতাসীর মামুন।
পৃষ্ঠা সংখ্যাঃ২৬৪
প্রচ্ছদ শিল্পীঃ হাশেম খান।
প্রকাশকঃ মনিরুল হক (অনন্যা প্রকাশনী)
ঢাকা। ৪০০ বছরের পুরনো রাজধানী। সুবেদের ইসলাম খাঁ ১৬১০ সনে তৎকালীন সুবে বাংলার রাজধানী স্থাপন করেন ঢাকায়। সেই থেকে শুরু। আজও সেই চলার ধারা অব্যহত। গুঁটি গুঁটি পায়ের এই সময় পরিক্রমা কিন্তু মোটেও মসৃণ ছিল না। কত যে উত্থান-পতন, ঘাত-সংঘাত, আনন্দ-বেদনা, গৌরব-হতাশার কাহিনী মিশে আছে ঢাকার প্রতিটি ধূলিকণায়, কত যে বর্ণীল ঢাকার প্রতিটি গাছের পাতায় অংকিত নানান রঙের ছবিগুলি, তা হয়ত বর্ণনা করা যাবে না। তা অনুভব করে নিতে হবে।
এতদসত্ত্বেও যে কোন প্রাচীন নগরীর কিছু ঐতিহাসিক দলিল থাকা দরকার। এর মাধ্যমে নতুন প্রজন্মের প্রতিনিধিরা তাদের নগরীর ঐতিহ্য, গৌরব, জৌলুস, ইত্যাদি সম্পর্কে অবগত হতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন সেই লক্ষেই কাজ করে গেছেন নিরলসভাবে এবং সেই প্রয়াসের ফসল হল এই বই। এর আগে ১৯৯৩ সালে ঢাকাঃ স্মৃতি বিস্তৃতির নগরী বইটি প্রকাশিত হয়েছিল। তখন অক্ষর ক্রমিক অনুসারে ভুক্তির সংখ্যা ছিল ২৯৮ টি। কিন্তু ...details

4 of 4 people found this review helpful.
Was this review helpful to you?
yes
no
Related Shared Links
No related link shared yet