Welcome! Login Or Register
Customer care: 01841 114 114 , 01841 115 115 , 9:00 am – 10:00 pm, 7 days a week
 
Cart( 0 )
Your Rating
মেঘের ওপর বাড়ি
  15 Ratings | 5 Reviews
Price:   Tk. 200.0   Tk. 160.0
Discount:   Tk. 40.0  ( 20.0 % )
Only 30 Taka Delivery Cost on any amount of purchases
Pay Cash on Delivery all around Bangladesh
Get it in 2-5 working days
Availabilty:  Available at publisher's end
Book Summary
ফ্ল্যাপে লিখা কথাঃ
লাশকাটা ঘরের পলিথিন বিছালা নোংরা টেবিলে আমার শরীর চিত হয়ে আছে। গায়ে আমার কোনো কাপড় নেই। টেবিল থেকে ফিনাইলের কঠিন গন্ধ আসছে। ঘরের জানালা আছে। জানালায় হলুদ রঙের পর্দা ঝুলছে। পর্দা নোংরা। সেখানে কিছু বড় বড় নীল রঙের মাছি বসে আছে। মাছিগুলো কিছুক্ষণ বসে থাকে আবার ওড়াউড়ি করে পর্দার ওপর বসে। ঘরের চারটা দেয়ালের একটায় চুনকাম করা হয়েছে। সেখানে কেউ নোংরা কথা লিখেছে।

ভূমিকাঃ
প্রথম আলো ঈদসংখ্যার জন্য যখন আমি এই উপন্যাস লিখি, তখন ক্যান্সার নামক জটিল ব্যাধি আমার শরীরে বাসা বেঁধেছে। এই খবরটা আমি জানি না। ক্যান্সার সংসার পেতেছে কোলনে, সেখান থেকে রক্তের ভেতর দিয়ে সারা শরীরে ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। কোনো এক অদ্ভুত কারণে আমার অবচেতন মন কি এই খরবটা পেয়েছে?
আমার ধারণা পেয়েছে। যে কারণে আমি উপন্যাস ফেঁদেছি একজন মৃত মানুষের জবানিতে। উপন্যাসে এক মহিলার কথা আছে, যার হয়েছে কোলন ক্যান্সার। সেই ক্যান্সার ছড়িয়ে পড়েছে সারা শরীরে। বাসা বেঁধেছে লিভারে, ফুসফুসে। হঠাৎ এইসব কেন লিখলাম? জগৎ অতি রহস্যময়।

হুমায়ূন আহমেদ
জ্যামাইকা, নিউইয়র্ক
যুক্তরাষ্ট্র
Book Rating
Average Rating
(Based on 15 Rating(s))
5 star
8
4 star
5
3 star
0
2 star
0
1 star
2
Your Rating
User Reviews
হুমায়ূন আহমেদ- এর মেঘের ওপর বাড়ি লিখেছেন অন্ত্যজ বাঙালী, আতরাফ মুসলমান ... নামে ব্লগার(somewhere in blog)
Jahan-E-Noor Apr 8, 2013
হুমায়ূন আহমেদ মেঘের ওপর বাড়ি তে বাস করতে চান। এ রকম একটি (অবচেতন) ভাবনা রূপ দিয়েছেন তাঁর মেঘের ওপর বাড়ি উপন্যাসটিতে। সম্প্রতি সেই উপন্যাসটি পড়ে শেষ করলাম। এত ছোট লেখাকে উপন্যাস বলতে আমার মন সায় দেয় না। তা সত্ত্বেও মেঘের ওপর বাড়ি পড়ার সময় যথারীতি ঘোর লেগেছে। পড়তে-পড়তে অভিভূত হয়ে ভাবছিলাম যে- ঠিক এই মুহূর্তে পৃথিবীর অন্যত্র হুমায়ূন আহমেদ- এর মতো ইন্দ্রজালিক লেখক আর ক’জন আছেন যিনি একটি অভূতপূর্ব ভাবনা কে লেখার মধ্যে অত্যন্ত সুচারু রূপে ছড়িয়ে দিতে পারেন? মনে হয় নেই। হয়তো আমার এই সিদ্ধান্তটি অনেকটাই অবেগপ্রসূত এবং যুক্তিহীন। কেননা, এরকম একটি সিদ্ধান্ত গ্রহনের পূর্বে পৃথিবীর সব লেখকের বইই একবার পড়ে নিতে হয়। তার পরও বলব যে হুমায়ূন আহমেদ সমসাময়িক বিশ্বের বিরল লেখকদের একজন। মনে হয় যে তিনি কেবল লেখক নন। তিনি একজন মহিমান্বিত জাদুকর, বেহালার সেই পাগানিনির মতে ... কিংবা মোর দ্যান দ্যাট ...
আমার ঘরের বইয়ের আলমারীর তাকে ইতিহাস আর দর্শনের ঢাউশ বইয়ের ফাঁকে এই জাদুকর লেখকের লেখা কিছু কৃশকায় বই আছে বৈ কী। মাঝে-মাঝে আমি বইগুলোর দিকে তাকিয়ে থাকি। এবং ভাবার চেষ্টা করি যে বাংলাদেশের একটি সাধারণ পরিবারে জন্ম ...details
Was this review helpful to you?
yes
no
পুন:প্রকাশিত বই
এই বইটা গল্প আকারে কোন একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আমার ঠিক মনে নাই। তবে প্রথম সারির কোন একটি পত্রিকার ঈদ সংখ্যায়। সম্ভবত: অন্যদিন এ।
1 of 1 people found this review helpful.  Was this review helpful to you?
yes
no
none
alif hasnain May 24, 2012
from https://www.facebook.com/VangaNatai khub shundor!!! hoice!!
3 of 4 people found this review helpful.  Was this review helpful to you?
yes
no
Related Shared Links
No related link shared yet
Similar Products
হুমায়ূন আহমেদ
Tk. 350.0
Tk. 280.0
হুমায়ূন আহমেদ
Tk. 200.0
Tk. 160.0
হুমায়ূন আহমেদ
Tk. 800.0
Tk. 640.0
হুমায়ূন আহমেদ
Tk. 250.0
Tk. 200.0
হুমায়ূন আহমেদ
Tk. 550.0
Tk. 440.0
হুমায়ূন আহমেদ
Tk. 100.0
Tk. 80.0
হুমায়ূন আহমেদ
Tk. 125.0
Tk. 100.0
হুমায়ূন আহমেদ
Tk. 90.0
Tk. 72.0
হুমায়ূন আহমেদ
Tk. 100.0
Tk. 80.0
হুমায়ূন আহমেদ
Tk. 800.0
Tk. 640.0
Reading List
a list of 44 titles by
a list of 13 titles by
a list of 103 titles by
a list of 1 titles by
a list of 8 titles by
a list of 13 titles by
a list of 1 titles by
a list of 14 titles by
a list of 4 titles by