Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Naymul Hasan Tanjim books

follower

নাঈমুল হাসান তানযীম

কুরআনের হাফেজ, দাওরায়ে হাদিস (মাস্টার্স) এবং ইফতা (উচ্চতর ইসলামি আইন ও গবেষণা বিভাগ) সম্পন্নকারী একজন তরুণ। জন্ম : ২০০০ সালের ২৯ নভেম্বর নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার প্রসাদপুর গ্রামে। পিতা আলহাজ্ব মাও. আব্দুল কুদ্দুস একজন সর্বজনমান্য সম্মানিত আলেম। নাঈমুল হাসান তানযীম একজন মাদ্রাসাশিক্ষক। সেইসঙ্গে একজন স্বপ্নচারী লেখক। ছড়া-কবিতা, গল্প-প্রবন্ধ সহ সাহিত্যের সব শাখাতেই লিখেছেন দু'হাতে। তাঁর লেখা প্রতিনিয়তই ছাপা হচ্ছে দেশের জাতীয় দৈনিক, মাসিক পত্র-পত্রিকায়। গল্প প্রবন্ধ লিখে জাতীয় পর্যায়ে একাধিক প্রতিযোগিতায় হয়েছেন বিজয়ী। নানাভাবে ভূমিকা রাখছেন নবীন লেখক তৈরিতেও। লেখক নাঈমুল হাসান তানযীমের বর্তমানে মূল আগ্রহ শিশু-কিশোরদের নিয়ে কাজ করা। শিশু-কিশোর সাহিত্য রচনাতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। ‘রক্তভেজা পাঞ্জাবি’ ‘বাঘ যখন বন্ধু’ লেখকের শিশু-কিশোরধর্মী শিক্ষণীয় গল্পগ্রন্থ। এছাড়াও তার আরও কিছু প্রকাশিত অপ্রকাশিত বই রয়েছে। আমরা তার উত্তরোত্তর সফলতা কামনা করি।

নাঈমুল হাসান তানযীম এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed