Sort

Reset Sort

Filter

Reset Filter

By Authors

By Categories

Price

Languages

Discount

Ratings

Somoy Prakashan books

Somoy Prakashan

বাংলা প্রকাশনা জগতে 'সময় প্রকাশন' একটি সুপরিচিত, ঐতিহ্যবাহী এবং অগ্রগামী নাম। ১৯৮৯ সালের এক বর্ষণমুখর শ্রাবণে সমসাময়িক প্রকাশনার তাগিদ এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার প্রত্যয় নিয়ে লোগো উন্মোচনের মাধ্যমে জন্ম নেয় 'সময় প্রকাশন'। কিশোর উপযোগী মুক্তিযুদ্ধের বই প্রকাশের মাধ্যমে শুরু হয় এর গৌরবময় যাত্রা। একই বছর প্রকাশিত হয় আমীরুল ইসলাম, আলী ইমাম ও আবুল খায়ের মুসলেহউদ্দিনের মতো পরিচিত লেখকদের বই। প্রতিষ্ঠার পর পরই ১৯৯০ সালে অমর একুশে বইমেলায় প্রথম অংশগ্রহণ করে সময় প্রকাশন। এবং ওই বছরেই প্রকাশিত হয় সৈয়দ শামসুল হক, হুমায়ূন আহমেদ, ইমদাদুল হক মিলনের বই। ১৯৯১ সালে বইয়ের ঐতিহাসিক পাইকারি কেন্দ্র বাংলাবাজারের হাজী আব্দুল মান্নান মার্কেটে নিজস্ব বিক্রয় কেন্দ্র গড়ে তোলে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে কাজের পরিধি বাড়ার সাথে সাথে বাংলাবাজার ও ফকিরাপুলে নিজস্ব প্রেস ও বাঁধাই কারখানা এবং পুরানা পল্টনে আধুনিক গ্রাফিক্স বিভাগসহ কর্পোরেট অফিস স্থাপিত হয়। সময়ের পরিক্রমায় দেশের সমাদৃত ও কালজয়ী লেখকদের প্রধান পছন্দ হয়ে ওঠে সময় প্রকাশন। বাংলা সাহিত্যের জনপ্রিয়তম লেখক হুমায়ূন আহমেদ এবং মুহম্মদ জাফর ইকবালের অসংখ্য সায়েন্স ফিকশন ও কিশোর সাহিত্য প্রকাশের ক্ষেত্রে এই প্রকাশনী অগ্রগামী ভূমিকা পালন করেছে। এছাড়াও আবুল ফজল, সুফিয়া কামাল, শওকত ওসমান, আব্দুল মান্নান সৈয়দ, আল মাহমুদ, সেলিনা হোসেন, ইমদাদুল হক মিলন, আনিসুল হক (যার বিখ্যাত উপন্যাস 'মা' এখান থেকেই প্রকাশিত) এবং তসলিমা নাসরিনের মতো প্রথিতযশা লেখকদের বহু গুরুত্বপূর্ণ সৃষ্টি সময় প্রকাশনকে সমৃদ্ধ করেছে। শুধু কথাসাহিত্যই নয়, সময় প্রকাশনের অন্যতম বড় গৌরব নিহিত রয়েছে তাদের জাতীয় ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন প্রকাশনাগুলোর মধ্যে। বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন সম্পাদিত ১২ খণ্ডের সুবিশাল 'মুক্তিযুদ্ধ কোষ' প্রকাশ করে প্রতিষ্ঠানটি বাংলাদেশের ইতিহাস চর্চায় এক ঐতিহাসিক মাইলফলক স্থাপন করে। এ পর্যন্ত ২০০০-এরও বেশি বই প্রকাশ করা সময় প্রকাশন আধুনিক ডিজিটাল রূপান্তরের সাথে তাল মিলিয়ে ই-বুক এবং আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশনের মাধ্যমে বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী পাঠকদের কাছে বই পৌঁছে দিচ্ছে। গুণগত মান ও সৃজনশীলতার স্বীকৃতিস্বরূপ সময় প্রকাশন অর্জন করেছে বাংলা একাডেমি প্রদত্ত সম্মানজনক 'মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার' সহ বহু জাতীয় পুরস্কার। মুক্তিযুদ্ধের বই প্রকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অর্জন করেছে ‘জাহানারা ইমাম স্মৃতিপদক’। শিশু-কিশোরদের জ্ঞান অর্জন এবং অধিক উৎকর্ষতা সাধনের জন্য গণিত বিষয়ক বই প্রকাশ করে যে অবদান রেখেছিল তার স্বীকৃতিস্বরূপ `গণিত উৎসব ২০০৭’ থেকে সময় প্রকাশনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিশিষ্ট প্রকাশক ফরিদ আহমেদের দক্ষ ও দূরদর্শী পরিচালনায় প্রকাশনীটি আজ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। 'বই সময়ের প্রতিধ্বনি'—এই মূলমন্ত্রকে ধারণ করেই সমসাময়িক ও মননশীল সাহিত্যের আলো ছড়িয়ে যাচ্ছে সময় প্রকাশন।

star offer banner

রকমারি স্টার হলেই সময় প্রকাশন এর সকল বইয়ে 5-8%
পর্যন্ত ক্যাশব্যাক

রেজিস্ট্রেশন করে, অ্যাপ ডাউনলোড করে বুঝে নিন ৫০ টাকার গিফট ভাউচার এছাড়াও থাকছে
ক্যাশব্যাক, রিওয়ার্ড পয়েন্টসহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানে এক্সক্লুসিভ সব অফার!

বিস্তারিত দেখুন

সময় প্রকাশন এর বই সমূহ

(Showing 1 to 60 of 1251 items)

Recently Viewed