Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Dr. Muhammad Minhaj Uddin books

follower

ড. মুহাম্মদ মিনহাজ উদ্দীন

ড. মুহাম্মদ মিনহাজ উদ্দীন ১৭ অক্টোবর ১৯৮২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী গবেষক, শিক্ষাবিদ ও 'আলিমে দীন মরহুম প্রফেসর ড. মাওলানা মুহাম্মদ জামাল উদ্দীন-এর মেঝো সন্তান। তার মাতার নাম মোহছেনা খাতুন। নিজ শহরে মসজিদ মিশন একাডেমী স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে রাজশাহী বিভাগের স্বনামধন্য মাদীনাতুল উলুম কামিল মাদ্রাসা থেকে ১৯৯৭ সালে দাখিল পরীক্ষায় প্রথম বিভাগে এবং উক্ত মাদ্রাসা থেকে ১৯৯৯ সালে আলিম পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেন। ড. মুহাম্মদ মিনহাজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে ২০০৪ সালে বি.এ অনার্স পরীক্ষায় প্রথম শ্রেণীতে এবং ২০০৫ সালে একই বিভাগ থেকে এম.এ পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। ২০১৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে "আত্-তাফসীরুল মাজহারী গ্রন্থে ফিক্‌হী মাসাইল: একটি বিশ্লেষণ" শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে তিনি পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন। ইতোমধ্যে ড. মিনহাজ প্রবন্ধ লিখনেও দক্ষতা লাভকরেছেন। তার লিখিত প্রবন্ধ গুলি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত হয়েছে। নতুন করে আরও প্রবন্ধ ও বই প্রকাশের অপেক্ষায় রয়েছে।

ড. মুহাম্মদ মিনহাজ উদ্দীন এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed