Face Wash
5 min read
কত বছর বয়স থেকে ফেসওয়াশ ব্যবহার করা উচিত

ফেসওয়াশ অনেকেরই স্কিনকেয়ার রুটিনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সবাই কি ফেসওয়াশ ব্যবহার করতে পারে? আরও স্পষ্টভাবে যদি প্রশ্ন করা হয়- কত বছর বয়স থেকে একজন মেয়ে বা ছেলে ফেসওয়াশ ব্যবহার করবে?
আপনি যদি আপনার সন্তানের ফেসওয়াশ ব্যবহার নিয়ে চিন্তিত থাকেন, তবে এই লেখাটি আপনার জন্য। চলুন জেনে নিই কত বছর বয়স থেকে ফেসওয়াশ ব্যবহার নিরাপদ এবং কখন এটি শুরু করা উচিত। এছাড়াও রয়েছে বয়সভেদে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা।
ফেসওয়াশ ব্যবহারের উপকারিতা
শুরুতে বোঝার চেষ্টা করি কেন আপনি ফেসওয়াশ ব্যবহার করবেন। ফেসওয়াশ ত্বকের ধুলো, তেল ও ময়লা দূর করে নিম্নোক্ত সুবিধাগুলো দেয়।
- আপনার মুখ পরিষ্কার করে।
- কিছু ফেসওয়াশ ব্রণ কমা্তে সহায়তা করে।
- ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে।
- এর ব্যবহারে ত্বক সতেজ থাকে।
এভাবেই একটি ভালো ফেসওয়াশ আপনাকে সুন্দর ও পরিপাটি রাখে।
কার জন্য ফেসওয়াশ ব্যবহার উপকারী
বয়ঃসন্ধিকাল থেকে ত্বকে নানা পরিবর্তন হয়। এর একটি হলো ত্বকে তেল বেশি হওয়া। একই সাথে চলাফেরা এবং কাজকর্ম বৃদ্ধি পায়। এসব কারণে ত্বক স্বভাবতই ময়লা এবং ধুলাবালি আকর্ষণ বেশি করে।
এসময় ব্রণ হওয়ার প্রবণতাও বৃদ্ধি পায়। তাই অনেকের ফেসওয়াশ ব্যবহারের প্রয়োজন হয় এবং সঠিক ব্যবহারে ইতিবাচক ফলাফলও পাওয়া যায়।
১০-১২ বছর বয়সে ফেসওয়াশ ব্যবহার
কিছু ক্ষেত্রে এই বয়সসীমায় ত্বক ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করার প্রয়োজন হয় না। আবার, কারও কারও ত্বকে ফেসওয়াশ ব্যবহারের দরকার হয়। যেহেতু ত্বক বেশ নরমও থাকে, তাই ১০ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য:
- হালকা এবং নিরাপদ ফর্মুলার ফেসওয়াশ ব্যবহার করা হয়ে থাকে।
- দিনে ১ বার ফেসওয়াশ ব্যবহারই যথেষ্ট হতে পারে।
- Gentle Face Cleanser সাধারণ সাবানের তুলনায় বেশি উপকারী হতে পারে।
১৩-১৫ বছর বয়সে ফেসওয়াশ ব্যবহার
এটি টিনএজ শুরুর সময়। ১৩–১৫ বছর বয়সীদের জন্য নিম্নোক্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ:
- ত্বকে ব্রণ ও তেলের উপস্থিতি থাকায় ফেসওয়াশ ব্যবহার করে উপকার পাওয়া যায়।
- দিনে ১ বা ২ বার প্রয়োজন অনুযায়ী ফেসওয়াশ ব্যবহার করা যায়।
- তৈলাক্ত ত্বকের জন্য Oil-control Facewash সহায়ক বিকল্প হতে পারে।
১৬-১৮ বছর বয়সে ফেসওয়াশ ব্যবহার
যাদের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে, তাদের জন্য স্কিনকেয়ার তথা ফেসওয়াশ ব্যবহার বেশি দরকারি কারণ:
- তাদের ত্বকে ব্রণ বেশি দেখা যায়।
- বেশি বেশি বাইরে চলাফেরার কারণে ত্বকে ধুলাবালি বেশি জমে।
- Acne-prone ত্বকের জন্য ফেসওয়াশ উপকারী।
- এই বয়সে অনেকের জন্য নিয়মিত স্কিনকেয়ার ও ফেসওয়াশ ব্যবহার অপেক্ষাকৃত বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
প্রাপ্ত বয়স্কদের ফেসওয়াশ ব্যবহার
এই আলোচনাটি থেকে আপনার মনে হতে পারে সাধারণত ১৮ বছরের বেশি বয়সীদের ফেসওয়াশ নির্বাচন ১৮ বছরের নিচের বয়সীদের তুলনায় ভিন্ন হয়ে থাকে। কিন্তু শুধু বয়সকে স্ট্যান্ডার্ড বা মানদণ্ড ধরে নিয়ে এবিষয়ে নিশ্চিত হওয়াটা ঠিক হবে না।
ফেসওয়াশের ব্যবহার কিছু ব্যতিক্রম ছাড়া মূলত বয়সের উপর নির্ভর না করে ত্বকের ধরনের ও প্রয়োজনীয়তার উপরই নির্ভরশীল।
যাদের ত্বক শুষ্ক, তাদের জন্য রয়েছে Moisturizing ফেসওয়াশ যা ত্বকে আর্দ্রভাব বজায় রাখতে সহায়তা করে।
- তৈলাক্ত ত্বকের জন্য তৈরি Oil Control ফেসওয়াশ।
- Sensitive বা সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে Fragrance-free ফেসওয়াশ সাধারণত ভালো অপশন ধরা হয়।
ভুল বয়সে বা ভুল ফেসওয়াশ ব্যবহার করলে কী সমস্যা হয়?
অসময়ে, অযথা বা অতিরিক্ত শক্তিশালী ফেসওয়াশ ব্যবহার করলে কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন:
- ত্বকে শুষ্ক ভাব চলে আসে।
- লালচে ভাব ও অস্বস্তি দেখা দিতে পারে।
- ত্বকের প্রতিরক্ষা আবরণ দুর্বল হতে পারে।
- ছোটদের ক্ষেত্রে অ্যালার্জি হতে পারে।
এসব কারণে, কমবয়সীদের ক্ষেত্রে, দেখে-শুনে ফেসওয়াশ নির্বাচন ও ব্যবহার করতে হয়।
ফেসওয়াশ ব্যবহারের নিয়ম
তৈলাক্ত, শুষ্ক, মিশ্র, সংবেদনশীল ত্বকভেদে ফেসওয়াশ ব্যবহারের সাধারণ ধাপগুলো নিচে দেয়া হলো।
- প্রথমে ভালোভাবে মুখ ভিজিয়ে নিন।
- তারপর অল্প পরিমাণ ফেসওয়াশ নিয়ে ২০ থেকে ৩০ সেকেন্ড ম্যাসাজ করুন।
- বাচ্চাদের ক্ষেত্রে খেয়াল রাখুন যেন ফেসওয়াশ মুখ বা চোখে প্রবেশ না করে।
- সবশেষে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
লক্ষ্য রাখবেন যেন ত্বকে অতিরিক্ত ঘষাঘষি না করা হয়। প্রয়োজন অনুযায়ী দিনে ১ বা ২ বার উল্লেখিত নিয়মে ফেসওয়াশ ব্যবহার করবেন।
৫ বছরের বাচ্চাদের কি ফেসওয়াশ ব্যবহার করা উচিত?
৫ বছর বয়সী বাচ্চাদের সাধারণত মুখমণ্ডল পরিষ্কার করার জন্য পরিষ্কার পানিই যথেষ্ট হবে। অতি প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী Mild Cleanser ব্যবহার করতে পারেন।
১২ বছরের বাচ্চাদের জন্য কোন ফেসওয়াশ ভালো?
১২ বছর বয়সীদের জন্য Dermatologically Tested Soap-free ফেসওয়াশ ভালো হতে পারে। তাদের ব্যবহারের জন্য ফেসওয়াশগুলোতে Alcohol বা Harsh Chemicals না থাকা উত্তম। এছাড়া অবশ্যই ত্বকের ধরন ও সমস্যা এখানে বিবেচ্য বিষয়।
১২ বছরের মেয়েরা কি ফেসওয়াশ ব্যবহার করতে পারবে?
হ্যাঁ, ১২ বছরের মেয়েরা ফেসওয়াশ ব্যবহার করতে পারবে। তবে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন, ফেসওয়াশটি যেন হালকা হয়, শুষ্ক ত্বকের ক্ষেত্রে কম ব্যবহার করা হয় এবং দিনে একবার বা দুইবারের বেশি ব্যবহার না করা হয়।
ফেসওয়াশ কি হরমোনজনিত ব্রণের ক্ষেত্রে উপকার করে?
ফেসওয়াশ ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে এবং কোন কোন ক্ষেত্রে ব্রণ কমাতেও সহায়ক। কিন্তু এটি সরাসরি হরমোনজনিত ব্রণ নিরাময় করে না।




