মফিজ ক্যানভাসার

মফিজ ক্যানভাসার

দুঃখিত, বইটি বর্তমানে আমাদের ও প্রকাশনীর স্টকে নেই, নতুন স্টক এলে পুনরায় অর্ডার নেওয়া হবে। রিস্টক নোটিফিকেশন পেতে Request for Reprint বাটন ক্লিক করুন

নেক্সট লেভেল গ্রোথ - নন ফিকশন image

এই ই-বুক গুলোও দেখতে পারেন

বইটই

বইটির বিস্তারিত দেখুন

মফিজ ক্যানভাসার, বাতের মলম, সালসা, পাথরের আংটি ক্যানভাসিং করে বিক্রি করে। ঢাকার অফিসপাড়া নামে খ্যাত মতিঝিলে আজ তার ক্যানভাস স্থল। কাঁধে একটি কাপড়ের ঝোলা, গায়ে লম্বা পাঞ্জাবী, পরনে সাদা পায়জামা, মুঠো পরিমান ছাগইল্লা দাঁড়ি, মাথায় টুপি এটা তার সাধারণ বেশ-ভূষা। কাপড়ের ঝোলাটি তার নিত্যসঙ্গি, এর ভিতরে যেন তার রাজ্য। মাঝে মধ্যে একপাশে গ্লাস দেওয়া একটা ব্রিইফকেইজের মত তার হাতে দেখা যায়, যাতে হরেকরকমের পাথরের আংটি সারি সারি করে সাজানো থাকে।

আজ দৈনিক বাংলা মোড়ে ফুটপাতে একটু খালি জায়গা পেয়ে বিছানা বিছিয়ে বসে পড়লো সে। তার সংগ্রহে পাঁচ হাজারের মত অডিও গান। সেখান থেকে বাছাইকৃত সেরা ১০ গানগুলো বাজছে। সে সবচেয়ে বেশী পছন্দ করে মমতাজের গান । “বন্ধু যখন বৌ লইয়া আমার বাড়ীর সামনে দিয়া রঙ্গ কইরা হাইট্টা যায়, ফাইট্টা যায়, ওরে বুকটা ফাইট্রা যায়...” এ গানটি সে দিনে অন্তত দশবার শোনে। এ ধরনের গান মফিজের সবচেয়ে প্রিয়।

পাচঁ-ছয়জন দাড়িয়ে ব্রিইফকেইজের আংটি দেখছে আর গান শুনছে। একজন গানের সাথে ঠোঁট মেলাচ্ছে আর প্রভু দেবার মত নাচছে। ‘মোকাবেলা ও লায়লা’ গানটির সাথে সত্যি সত্যি প্রভু দেবার মত নাচার চেষ্টা করছে। তার শরীরের গঠন দাঁড়কাঁক সমতুল্য। দেখতে কিছুটা হিরোইনসির মত। মনে হয় কঙ্কাল নাচছে যেন কালবৈশাখীর সামান্য ঝড়ে উড়ে যাবে।

দাড়িয়ে থাকা মাস্তান টাইপের একজন বলল, ‘এই ব্যাটা, তোর কাছে রুবি কি পাথর হবে?’

‘হবে ভাইজান। একটা জটিল রুবি পাথর হবে। ভাইজান বেয়াদবী নিবেন না, আপনার নামটা জানতে পারি?’

‘নাম দিয়ে কাম কি?’

‘কাম আছে ভাইজান। মানুষের নামের সাথেই ভাগ্য জড়িত, জানেন কি?’

‘জ্ঞান দিবি না। আমি ভাগ্য বিশ্বাস করি না। কাজ অনুপাতে ভাগ্য। কাজ করলে ভাগ্য খুলে, না করলে কিছুই হয় না। আইনস্টাইন যদি কাজ না করতো তার ভাগ্য খুলতো না।’

‘বলেন কি ভাইজান! ভাগ্য ছাড়া দুনিয়ায় কিছুই হয় না। আগে নামটা বলেন তারপর কি ভেলকি দেখাচ্ছি দেখেন।’

‘আমি কুসংস্কার বিশ্বাস করি না।’

‘কুসংস্কার আবার কি?’

‘কুসংস্কার হলো তোর মতো ভাগ্য-টাগ্য বিশ্বাস করা। তুই এসব বুঝবি না।’

‘ভাইজান, এই অধম সবই বুঝে। আপনার নামটা একবার বলেন, সব ঠিক ঠিক বলে দিব।’

‘কি ঠিক ঠিক বলে দিবি?’

‘আপনার ভবিষ্যৎ উজ্জ্বল না অনুজ্জ্বল। পছন্দের লোককে পেতে বাঁধা আছে কিনা নাই। শরীরের রোগ-শোক, যে কোন সমস্যা সব ঠিক ঠিক বলে দিব।’

‘আমার নাম মতিন।’

‘মানে আপনার আছে অনেক সুমতি কিন্তু সে অনুযায়ী কাজ হয় না। আপনার দরকার খাঁটি একখানা রুবি পাথর। পাথরের ওছিলায় বিয়ে-শাদি সুসম্পন্ন, সুখ-শান্তি অষ্ট্রপ্রহর, অশুভ ও কুচক্রের হাত থেকে সর্বদা রেহাই।’

‘আমার এসবই দরকার।’

‘আপনার রাশি কি ভাইজান?’

Title মফিজ ক্যানভাসার
Author
Publisher
ISBN 97898435050767
Edition ১ম প্রকাশ, ২০২৩
Number of Pages 142
Country বাংলাদেশ
Language বাংলা

Reviews and Ratings

sort icon

Product Q/A

Have a question regarding the product? Ask Us

Show more Question(s)

Customers Also Bought

loading

Similar Category Best Selling Books

prize book-reading point
Superstore
Up To 65% Off

Recently Viewed

cash

Cash on delivery

Pay cash at your doorstep

service

Delivery

All over Bangladesh

return

Happy return

7 days return facility

Video

0 Item(s)

Subtotal:

Customers Also Bought

Are you sure to remove this from bookshelf?

Write a Review

মফিজ ক্যানভাসার

গাজী কামরুল ইসলাম

৳ 269 ৳300.0

Please rate this product