(A Powerful Vocabulary Builder for English Learners)
🔳 লেখকের হৃদয় থেকে পাঠকের উদ্দেশ্যে:
অনেক বছর ধরে আমি হাজারো শিক্ষার্থীকে দেখেছি, যারা ইংরেজি গ্রামার জানে, নিয়ম জানে, তবুও ইংরেজিতে কথা বলতে গেলে থেমে যায়। কারণটা একটাই Vocabulary stock দুর্বল। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে "কে সবচেয়ে বেশি ইংরেজি জানে?" আমি এক মুহূর্ত না ভেবে বলি, "যে যত বেশি শব্দ জানে, সে তত বেশি ইংরেজি জানে
কেউ হয়তো অনেক গ্রামার জানে, কিন্তু যদি তার Vocabulary stock বা Lexical resource কম থাকে, তাহলে সে নিঃসন্দেহে ইংরেজিতে দুর্বল। গ্রামার জানা গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু গ্রামার জানলেই কখনো ইংরেজিতে Boss হওয়া যায় না।
Vocabulary ছাড়া ইংরেজি অচল। Vocabulary ছাড়া ইংরেজি বোঝা, বলা, লেখা-সবই অসম্পূর্ণ।
Vocabulary মানে শুধু Word না-এটা একটা বিশাল জগৎ অনেকেই মনে করে Vocabulary মানে শুধু- Words, Synonyms and Antonyms
কিন্তু না – এই বইয়ে আপনি পরিচিত হবেন প্রায় ১৫-২০ ধরনের গুরুত্বপূর্ণ Vocabulary Category-র সাথে
যেমন:
1. Common English Words
2. Synonyms and Antonyms
3. Phrasal Verbs (Group Verbs)
4. Idioms and Phrases
5. Appropriate Prepositions
6. Collocations
7. One Word Substitutions
8. Homonyms and Confusing Words
9. Word Formation
10. Homonyms and Homophones সহ আরও নানা ধরনের শব্দ। আমি হলফ করে বলতে পারি, বাংলাদেশের প্রচলিত কোন বইয়ে Vocabulary নিয়ে এমন কাজ করা হয়নি এর আগে। এইগুলা আয়ত্ত করতে পারলে, আপনি ইংরেজিতে Boss হয়ে উঠবেন ইনশাআল্লাহ ✌️
💬 উচ্চারণ নিয়ে কিছু কথা
অনেক শিক্ষার্থী ইংরেজি বলতে ভয় পায় - ভাষাটা কঠিন বলে নয়, ভুল উচ্চারণ হয়ে যাবে এই ভয়ে! এই বইয়ের উচ্চারণ অংশটি তৈরি করা হয়েছে ঠিক সেই ভয়টা দূর করার জন্য।
এই বইয়ে প্রতিটি ইংরেজি শব্দের পাশে উচ্চারণ (IPA) যুক্ত করা হয়েছে, যেন আপনি শব্দটি শুধু মুখস্থ না করেন, বরং আত্মবিশ্বাস নিয়ে উচ্চারণ করতে পারেন। উচ্চারণ দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত IPA (International Phonetic Alphabet) অনুসরণ করা হয়েছে এবং নির্ভর করা হয়েছে Cambridge Learner’s Dictionary ও Oxford Learner’s Dictionary–এর উপর।
মনে রাখবেন - শুদ্ধ উচ্চারণ একদিনে আসে না! ধীরে ধীরে আসে, বারবার চর্চার মাধ্যমে আসে। আজ যে শব্দটি বলতে ভয় লাগছে, কিছুদিন পর সেটিই আপনার সবচেয়ে প্রিয় শব্দ হয়ে উঠবে! 😊
অতএব, ভয় নয়, সাহস নিয়ে উচ্চারণ করুন। বইটি নিয়মিত Use করুন। এই বইটি আপনাকে একা ছাড়বে না!
🔳আপনি কি Grammar জানেন কিন্তু ইংরেজিতে কথা বলতে গেলে আটকে যান?
তাহলে সমস্যাটা Grammar নয়—আপনার Vocabulary Stock দুর্বল।
এই বাস্তব সমস্যার সমাধান নিয়েই তৈরি হয়েছে The Word Factory।
এই বইয়ে আপনি শুধু Words নয়, বরং ইংরেজি ভাষার প্রয়োজনীয় Vocabulary System শিখবেন।
এই বইটি এমনভাবে সাজানো হয়েছে যাতে একজন শিক্ষার্থী:
★ দ্রুত Vocabulary বাড়াতে পারে
★ English Reading সহজে বুঝতে পারে
★ Translation Skill উন্নত করতে পারে
★ Spoken English-এ আত্মবিশ্বাস পায়
🔳বইটি কাদের জন্য –
√ Spoken English Learners
√ IELTS Candidates
√ University Admission Students
√ Job Seekers
√ সবার জন্য এটি একটি অপরিহার্য Vocabulary Guide।
📖 নিয়মিত পড়ুন।
📖 শব্দ ব্যবহার করুন।
📖 আপনার English Confidence বাড়তে দেখুন।
📘 The Word Factory — Where Your English Vocabulary Begins.