অঙ্ক স্যারের বুদ্ধি
আখতারুল ইসলাম
অঙ্ক স্যারো মাথায় এতো বুদ্ধি? কীভাবে স্যার এতো বুদ্ধি পেলেন?
আরো দেখবি, তুইও ভালো করে লেখাপড়া করলে তোর বুদ্ধিও মাথায় গিজ গিজ করবে।
নারে শাওন, আমি সব ভুলে যায়। আজ পড়লে কাল ভুলে যায়। গতকালের পড়া আজ ভুলে যায়।
শোন-রিসাত, মনোযোগ দিয়ে বুঝে বুঝেঝ পড়লে কেউ ভুলেনা তোর পড়াশোনায় কম মনোযোগ তো তাই সহজে ভুলে যাস।
স্যার কোনো কিছু ভুলে না। স্যার সবার নাম মনে রাখে। কাকে কখন কোথায় দেখেছে, কি শার্ট পড়ে দেখছে, কখন কীভাবে দেখেছে, সব মনে থাকে। মনে থাকে কখন কী হোম ওয়ার্ক দিয়েছে। কোন দিন কোন ধাঁধা বলেছে। কে কে উত্তর দিয়েছে, কে কে চেষ্টা করেছে, কে কে পারেনি। সব মনে থাকে স্যারের।
বুদ্ধি না থাকলে এতো কিছু মনে থাকে কী করে। দেখিস নি গতকাল যে ধাঁধা দিয়েছে তা আমরা কেউ পারিনি। স্যার একদিন সময় দিয়েছে। আজ ক্লাসে সবার কাছে উত্তর জানতে চাইবে।
কোন ধাঁধা।
এখন দেখছি তুইও ভুলে গেছিস।
ঐ যে কী করে আটটা আট দিয়ে তুমি ১০০০ সংখ্যাটি পেতে পারো?
আরে সত্যি তো আমিও অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি।
- দেখি স্যার ক্লাসে কী বলে?
স্যার ক্লাসে এলো, শাওন বলর, স্যার গতকালের ধাঁধাঁ?
জ¦ী, আমার মনে আছে। আচ্ছা ক্লাসে কেউ কী মিলাতে পেরেছো?
কেউ হাত তুলছে না। হঠাৎ রিসাম হাত তুললো। বলল স্যার আমি মিলিয়েছি।।
স্যার বলল, কীভাবে?
বলল স্যারÑ ৮৮৮ ৮৮ ৮ ৮ ৮ = ১০০০
অংকের স্যার বলর, বেরিগুড, ¥াদের রিসাত এর বুদ্ধি আছে। সবাই একটা তালি দাও।
সবাই করতালি দিয়ে রিসাতকে অবিবাধন জানালো। যথারীতি স্যার ক্লাস শেষ করল, যাওয়ার সময় আরেকটা ধাঁধাঁ দিলেন।
১
১১
২১
১২১১
১১১২২১
৩১২২১১
১৩১১২২১
???????
উপরের পিরামিডের পরের লাইনটা কী হবে?
রিসাত, তুই আমাকে মিথ্যা বললি কেন?
শাওন বলল, কই?
তুই যে আটটি আট যোগ করলে ১০০০ হয়। সেই ধাঁধাঁটির উত্তর দিলি, আমি যখন জিজ্ঞাসা করলাম, তখন তোর মনেই নেই বললি কেনো?
আরে যদি তোকে বলতাম তুই তো জেনেই যাতি। তখন ধাঁধাঁটা ধাঁধাঁ থাকত না। আচ্ছা ঠিক এছ এখন বল আজ যে ধাঁধাঁ ছিল তার উত্তর কী হবে।
শাওন বলর, তুই পারবি, আমার ভাই এতো বুদ্ধি শুদ্ধি নাই। তুই অঙ্ক স্যারের মতো।