শব্দেরা ভিড় করে। অক্ষর, শব্দ, বাক্য সবই হয় তৈরী হয় শব্দমালা আর
বাক্য যতো। জীবন চলমান। চলমান জীবনে আছে পথিক রয়েছে
পথিকের হেঁটে চলা পথ। গ্রাম, শহর, রাস্তা—ঘাট, বন, শস্যক্ষেত, বাগান
কত কিছুই না রয়েছে। রয়েছে আকাশ, নদী, মেঘ, সূর্য, পাহাড়, সমুদ্র।
রয়েছে নানান মানুষ আর লোকালয়। তৈরী হচ্ছে কত লোকালয়। গড়েও
উঠছে আরও কত। আর নিকট ও দূর ভবিষ্যতেও তৈরী হবে আরোও
কত।
গল্প সে—তো গল্পই। রচিত হয় কত গল্প। লেখকের লেখনীতে কত গল্প
পড়ি আমরা। ছোট বড় নানা গল্প। গল্পে রয়েছে নানা ঘটনা। রয়েছে
নানান চরিত্রও। থাকে নানান ¯হান, কাল, পাত্র। থাকে এক নিমেষে
পড়ে ফেলা যায় এমন গল্প। আবার থেমে থেমে পড়া যায় এমনও রয়েছে।
ভোরের সূর্য, আকাশ, নদী, পথ, ঘাট, মাঠ, লোকালয় সবই থাকে।
গল্প ভেদে রয়েছে ভিন্ন আর ভিন্ন চরিত্র আর প্রেক্ষিত। সুন্দর আর
সুচারুরূপে তার প্রকাশ লেখনিতে নিয়ে আসাই আর পাঠকের ভাললাগার
মধ্যে দিয়ে ছোট আর বড় গল্প গুলো পায় মাধুর্যতা।
গল্প লেখা হতো অনেক। এখনও লেখা হয়। অনলাইনে কিছু পোস্টও
দেয়া হয়। আমার লেখা নানা গল্প থেকে কিছু গল্প দিয়ে “লোকালয়”
ছোট গল্পের এ বইটি।
একসময় প্রচুর গল্প পড়তাম। এখনও কিছু কিছু পড়া হয় তবে তার সংখ্যা
খুব বেশি নয়। তবে অনলাইনে তা বেশি পড়া হয়। নানা মাধ্যম গুলোর
প্রসার ঘটছে। ডিজিটাল মাধ্যমের প্রসার ক্রমশঃই বাড়ছে। নানা
ডিভাইসে আমাদের বিচরন। এই সময়ে বইটি পাঠকের ভালো লাগলে
তা আমার ভবিষ্যত লেখার ক্ষেত্রে অনুপ্রেরনাও হবে। আশাকরি বইটি
ভূ মি কা
পাঠে সবার ভালো লাগবে। এই বই প্রকাশ করতে যারা অনুপ্রেরণা
জুগিয়েছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই এবং আগামীতে যেনো
আরো লেখালেখি করতে পারি এই অনুপ্রেরণা সবার কাছে আশা করি।
তৌহিদ আহমেদ
উত্তরা, ঢাকা।