প্রি-অর্ডারের এই পণ্যটি 20 Jul 2026 তারিখে প্রকাশ পেতে পারে বলে প্রকাশনী থেকে জানানো হয়েছে। তবে বিশেষ কোন কারণে প্রকাশিত হওয়ার তারিখ পরিবর্তন হতেও পারে.
সভ্যতার বিকাশে ইতিহাসের গঠনমূলক পর্যায়গুলো সবসময়ই গবেষকদের কাছে এক অমূল্য কৌতূহলের বিষয়। উনিশ শতকের আধুনিক জ্ঞানতাত্ত্বিক ধারার প্রবর্তন থেকে আজ অবধি মানুষের বিবর্তন এবং সামাজিক কাঠামোর বিচিত্র শাখাগুলো গবেষণার প্রধান ক্ষেত্র হয়ে রয়েছে। সময়ের আবর্তে গবেষণার এই পরিধি যেমন বিস্তৃত হয়েছে, তেমনি এর বিশ্লেষণী পদ্ধতিতে এসেছে গভীর তাত্ত্বিক বৈচিত্র্য। নির্দিষ্ট কোনো গণ্ডিতে আবদ্ধ না থেকে ইতিহাসের এই বিশাল ক্যানভাসকে বুঝতে হলে প্রয়োজন ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও বিচিত্র সব মতাদর্শের সমন্বয়।
এই সংকলনটি মূলত সেই লক্ষ্য থেকেই সাজানো হয়েছে। ইতিহাসের আদি প্রাচীন সময়কালকে এখানে কেন্দ্র করা হয়েছে। যেখানে মানুষের অতিপ্রাকৃত বিশ্বাস, মরমী সাধনা এবং মহাজাগতিক রহস্যের দরজা খোলার আদিম চেষ্টাগুলো তুলে ধরা হয়েছে । প্রথাগত বর্ণনার ঊর্ধ্বে গিয়ে সমকালীন বিদগ্ধ পণ্ডিতদের চুলচেরা বিশ্লেষণ ও তাত্ত্বিক বিতর্কগুলোকে এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে সেই সব দুর্লভ প্রবন্ধ ও মৌলিক চিন্তাকে এক সুতোয় গাঁথা হয়েছে যা এই বিষয়ের গূঢ় তত্ত্বে প্রবেশ করতে পাঠকদের জন্য একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে।
সভ্যতার ক্রমবিকাশে প্রাচীন সমাজগুলোর মনস্তত্ত্ব বুঝতে জাদুবিদ্যা, তাবিজ-কবজ এবং ভবিষ্যৎ কথনের মতো বিষয়গুলোর প্রভাব অস্বীকার করার উপায় নেই। এই বইয়ের অভ্যন্তরে গভীর ও রহস্যময় চর্চাগুলোকে একাডেমিক চশমায় ব্যবচ্ছেদ করা হয়েছে। লোকজ বিশ্বাস থেকে শুরু করে উচ্চমার্গীয় গুহ্য সাধনা—কিভাবে এই মন্ত্র ও নকশাগুলো মানুষের দৈনন্দিন জীবন এবং আধ্যাত্মিক চেতনার সঙ্গে মিশে ছিল, তার একটি নির্মোহ ঐতিহাসিক রূপরেখা এখানে পাওয়া যাবে।
ইতিহাসের অনুসন্ধিৎসু পাঠক, সত্যসন্ধানী গবেষক এবং মানব সভ্যতার বিবর্তনে আগ্রহী যে কারও জন্য এটি একটি অপরিহার্য আকর গ্রন্থ। আধুনিক গবেষণার প্রেক্ষাপটে এই বিচিত্র চর্চাগুলো কীভাবে সমকালীন সমাজ ও মানুষের মনস্তত্ত্বকে প্রভাবিত করেছিল? তার এক নিপুণ চিত্র এখানে ফুটে উঠেছে। মোদ্দাকথা, ইহা মানব সভ্যতার বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক অগ্রযাত্রার এক অনন্য দলিল।