শায়েস্তা খাঁ অফারে বই ও পণ্যে ৭১% পর্যন্ত ছাড় ও 𝐅𝐑𝐄𝐄 𝐒𝐇𝐈𝐏𝐏𝐈𝐍𝐆 শুধুমাত্র অ্যাপ থেকে প্রথমবার অর্ডারে 𝐀𝐏𝐏𝟏𝐒𝐓 প্রোমোকোড ব্যবহারে ৯৯৯৳+অর্ডারে
আরো দেখুন
শায়েস্তা খাঁ অফারে বই ও পণ্যে ৭১% পর্যন্ত ছাড় ও 𝐅𝐑𝐄𝐄 𝐒𝐇𝐈𝐏𝐏𝐈𝐍𝐆 শুধুমাত্র অ্যাপ থেকে প্রথমবার অর্ডারে 𝐀𝐏𝐏𝟏𝐒𝐓 প্রোমোকোড ব্যবহারে ৯৯৯৳+অর্ডারে
শায়েস্তা খাঁ'র শাহী তোহফা নিয়ে নিন! ১৪৯৯৳+ অর্ডারে ১০০৳ নিশ্চিত ছাড়! শাহী তোহফার মেয়াদ - ৫ জুলাই, ২০২৬ পর্যন্ত
শাহী ফরমানে আরো রয়েছে ১০০৳ নিশ্চিত গিফট ভাউচার যেকোনো অর্ডারে! ব্যবহার করা যাবে ১৯৯৯৳+ অর্ডারে! ভাউচারের মেয়াদ ৩১ আগস্ট, ২০২৬ পর্যন্ত
প্রি-অর্ডারের এই পণ্যটি 30 Jun 2026 তারিখে প্রকাশ পেতে পারে বলে প্রকাশনী থেকে জানানো হয়েছে। তবে বিশেষ কোন কারণে প্রকাশিত হওয়ার তারিখ পরিবর্তন হতেও পারে.
আধুনিক প্রযুক্তির এই যুগে তথ্যের সঠিক ব্যবস্থাপনা বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) যেকোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের মেরুদণ্ড। প্রতিদিন বিপুল পরিমাণ তথ্য তৈরি, সংরক্ষণ, বিশ্লেষণ ও ব্যবস্থাপনার জন্য শক্তিশালী এবং নির্ভরযোগ্য ডেটাবেস সিস্টেমের প্রয়োজন অপরিসীম। আমরা যখনই কোনো ওয়েবসাইট ব্যবহার করি, সরকারি পরিসংখ্যান, টেলিকম কিংবা ব্যাংকিং ট্রানজেকশন করি, নেপথ্যে কাজ করে একটি শক্তিশালী ডেটাবেস। আর সেই ডেটাবেসের সঙ্গে যোগাযোগের একমাত্র ভাষা হলো SQL (Structured Query Language)।
SQL (Structured Query Language) হলো ডেটাবেসে তথ্য সংরক্ষণ, অনুসন্ধান, হালনাগাদ ও মুছে ফেলার জন্য ব্যবহৃত একটি মানসম্মত ভাষা। অন্যদিকে PL/SQL (Procedural Language/SQL) হলো Oracle কর্তৃক উন্নত একটি শক্তিশালী প্রসিডিউরাল এক্সটেনশন, যা SQL-এর সঙ্গে লজিক্যাল কন্ট্রোল স্ট্রাকচার, ভেরিয়েবল, লুপ, কার্সর, ফাংশন, প্রসিডিউর, প্যাকেজ ও ট্রিগার ব্যবহারের সুবিধা প্রদান করে। এই দুটি ভাষার সমন্বয়ে ডেটাবেস অ্যাপ্লিকেশন হয় আরও দ্রুত, নিরাপদ এবং দক্ষ।
‘ডেটাবেস প্রোগ্রামিং SQL অ্যান্ড PL/SQL’ বইটি মূলত সেসব শিক্ষার্থীর জন্য লেখা হয়েছে, যারা ডেটাবেসের জগতে নিজেদের ক্যারিয়ার গড়তে চায়, নতুন ডেভেলপার, Oracle APEX ডেভেলপার, ডেটাবেস প্রোগ্রামার এবং পেশাজীবী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইত্যাদি। বইটিকে এমনভাবে সাজানো হয়েছে যাতে একজন নবাগত পাঠক একদম শূন্য থেকে শুরু করে অ্যাডভান্সড লেভেলের ডেটাবেস অপারেশন আয়ত্ত করতে পারে।
বইটির প্রতিটি অধ্যায়ে বিষয়গুলো ধাপে ধাপে, সহজ ভাষায় এবং বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যাতে পাঠক কেবল তাত্ত্বিক জ্ঞান নয়—বাস্তব জীবনের প্রয়োগেও দক্ষতা অর্জন করতে পারেন।