Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Topon Devnath books

follower

তপন দেবনাথ

তপন দেবনাথ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় ১৯৬২ সালের ২৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পিতা: মোহনবাশি দেবনাথ ১৯২৭ সালে মেট্রিক ও ১৯৩২ সালে বিএ পাশ করেন। মাতা: হেমাঙ্গিনী দেবনাথ উত্তর শাহবাজপুর ইউনিয়নের পঞ্চায়েত সূর্যকান্ত দেবনাথ-এর দ্বিতীয় কন্যা। গ্রামীণ ব্যাংকের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস-এর প্রতিষ্ঠানে দীর্ঘ ৩৪ বছর চাকরি করার পর উপমহাব্যবস্থাপক পদে কর্মকাল শেষ করেন। চাকরিজীবনে গ্রামীণ ট্রাস্টে প্রায় ২৫ বছর প্রকাশনা ও লাইব্রেরীর বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বপালন কালে লেখালিখির জগৎ ও গবেষণা কাজের সাথে মিশে ছিলেন। এছাড়াও তিনি একটি সংকলনের নির্বাহী সম্পদক হিসেবে ২০১৩ সাল থেকে কাজ করে চলেছেন। তাঁর বেশ কিছু প্রবন্ধ, গল্প, স্মৃতিকথা, উপন্যাস ইতোমধ্যেই পাঠককূলে সাড়া জাগিয়েছে। অবসরজীবনে লেখালিখিই তাঁর একমাত্র লক্ষ্য। ‘জন্মেছিস্ যখন, একটা দাগ রেখে যা’—এই বাণী ধারণ করে বেঁচে থাকতে চান জীবনের বাকি দিনগুলো। পাশাপাশি ছবিআঁকা ও গান গাওয়ার শখ তো আছেই। তিনি এক পুত্রসন্তানের জনক। সহধর্মিণী সরকারি চাকুরে।

তপন দেবনাথ এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed