📘 বইয়ের বিবরণ: ভাষার ব্যাকরণ (Bhashar Bekoron) – Grammar of the Language
লেখক: মাসুদ রায়হান (Mashud Rayhan)
ধরন: হার্ড কপি
স্বীকৃতি: আন্তর্জাতিক ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড ২০২৬ ও ফেলোশিপ (ICALDRC, ঢাকা বিশ্ববিদ্যালয়) এ নির্বাচিত।
🔷 একই বইতে বাংলা ব্যাকরণ ও ইংরেজি গ্রামার – তুলনামূলক ও সমন্বিত উপস্থাপনায়
এই বইয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এখানে বাংলা ব্যাকরণের নিয়ম ও ইংরেজি গ্রামারের নিয়ম পাশাপাশি আলোচনা করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা দুটি ভাষার গঠন, ব্যবহার ও তারতম্য সহজেই বুঝতে পারে।
✨ কেন এই বইটি অনন্য?
দ্বৈত উপকারিতা: এক বইতে বাংলা ও ইংরেজি উভয় ভাষার ব্যাকরণ আয়ত্ত করার সুযোগ।
তুলনামূলক পদ্ধতি: বাংলা ও ইংরেজির মিল ও পার্থক্য দেখে শেখা – মুখস্থ নয়, বোঝা।
পরীক্ষা উপযোগী: BCS, ব্যাংক, শিক্ষক নিয়োগ, বিশ্ববিদ্যালয় ভর্তি ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত কার্যকর।
সহজ ভাষা ও উদাহরণ: প্রতিটি নিয়মের সাথে বাংলা ও ইংরেজি উদাহরণ দেওয়া আছে।
সব স্তরের জন্য: মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় ও চাকরিপ্রার্থী – সবার জন্য সমান উপযোগী।
🎯 যাদের জন্য বইটি:
যারা বাংলা ও ইংরেজি ব্যাকরণ একসাথে শিখতে চান
যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন (BCS, Bank, Govt. Jobs)
যারা শিক্ষক হতে চান বা ইতিমধ্যে শিক্ষকতা করছেন
যারা ভাষার ওপর কমান্ড বাড়াতে চান
যারা নতুন ভাষা শেখার পথে রয়েছেন
🏆 লেখকের স্বীকৃতি:
বইটির অনন্য শৈলী ও ব্যাকরণচর্চায় অসাধারণ অবদানের জন্য লেখক মাসুদ রায়হান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ICALDRC Linguistics Unit কর্তৃক International Creative Arts Award 2026, Certificate of Honor and Fellowship-এ নির্বাচিত হয়েছেন। ।
মাসুদ রায়হান ( মাসুদুর রহমান), বর্তমানে- চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে কর্মরত আছি। পদার্থ বিজ্ঞানে স্নাতকোত্তর । গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। চাকরির পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা, লেখালেখি এবং অললাইন বিদ্যালয় ডট কম ( www.onlinebiddaloy.com) নামক ওয়েভভিত্তিক প্ল্যাটফর্মে শিক্ষা বিষয়ক প্ল্যাটফর্মের উদ্যোগতা হিসেবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মূলত শিক্ষাকে আরো সহজভাবে উপস্থাপন এবং সহজলভ্য করার প্রয়াসে প্রচেষ্টা। এছাড়া পদার্থ, রসায়ন বিজ্ঞান সহজকরণের লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য অনলাইন কোর্স চালু, এছাড়া যেকোন শিক্ষক চাইলে তার ভিজুয়াল কোর্স চালু করতে পারে যা শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার উন্নত প্ল্যাটফর্ম এবং শিশুদের মনজগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তার প্রকাশিত বই সমূহ-
১। কাব্যগ্রন্থ- বাংলাদেশ
২। প্রবন্ধ- অদেখা রহস্য তত্ত্ব
৩। ভাষার ব্যাকরণ- Grammar of The Language
৪। সহজ মাতৃভাষায় ষষ্ঠ শ্রেণীর ইংরেজি পাঠ্য সহায়ক
৫। রসায়ন সহায়ক
এছাড়া আইবন নামক এপ ভিত্তিক প্ল্যাটফর্মের কাজ করছেন।