গল্পকথায় ঈমান শিখি
আচ্ছা বলুন তো, কেমন হয় যদি আমরা আমাদের শিশুদের ছোটবেলা থেকেই ঈমান সম্পর্কে সচেতন করে তুলি! আদরমাখা উপদেশপূর্ণ ছোট ছোট শিক্ষণীয় গল্পের দ্বারা! আমাদের তো তা করতেই হবে একদিন, তাই না!
‘বর্ণঘর’ আমাদের শিশুদের ঈমানকে পরিপূর্ণ নির্ভেজাল ও সুসজ্জিত রাখার জন্য নিয়ে এসেছে চমৎকার একটি সিরিজ। নাম, ‘গল্পকথায় ঈমান শিখি’।
সিরিজটিতে রয়েছে মোট ৬টি বই :
১. আল্লাহ আমার সব
২. আখেরাতের কঠিন দিনে
৩. তাকদিরে লেখা সব
৪. দুই কাঁধে দুই ফেরেশতা
৫. প্রাণ আমার কুরআন
৬. শান্তির ফুল নবী-রাসুল
খুবই উন্নত অফসেট কাগজে ঝকঝকে রঙিন ছাপায় ঈমান বিষয়ে নবিজি ও ফেরেশতাদের মজার মজার গল্প নিয়ে ছোটদের জন্য বইগুলো লেখা হয়েছে। বইগুলো যখন ছোট বাচ্চারা হাতে পাবে, আনন্দে তাদের মন ভরে উঠবে। মজায় মজায় তারা শিখে ফেলবে ঈমান সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা। খুব ছোট্ট বয়স থেকেই সচেতন হয়ে উঠবে ঈমানের উপর। বিষয়টি দারুণ না!
গল্পকথায় আদব শিখি
শিশু-কিশোররা গল্প শুনতে চায় । মজার মজার গল্প। আবার গল্পের চরিত্রের মত করে তৈরিও করতে চায় নিজেকে। আমাদের শিশুদের জন্য প্রয়োজন সত্য ও সাহসের গল্প, আদর্শ ও বিশ্বাসের গল্প, আদব ও আখলাকের গল্প।
বর্ণঘর প্রকাশিত ‘গল্প কথায় আদব শিখি’ সিরিজের বইগুলো শিশু-কিশোরদের সুন্দর এক আগামীর স্বপ্ন দেখাবে। ভালো মানুষ হবার প্রেরণা দেবে।
এই সিরিজে রয়েছে মোট ৪ টি বই :
১. কুরআনে হোক সকাল শুরু
২. আগে সালাম পরে কালাম
৩. পবিত্র হোক শরীর মন
৪. জুমার দিন ঈদের দিন
প্রতিটি বইয়ে ৩টি করে শিশুতোষ শিক্ষণীয় গল্প রয়েছে। গল্পকথায় ফুটিয়ে তোলা হয়েছে আদব ও আখলাকের বিভিন্ন দিক । সহজ সাবলীল ভাষায় দৈনন্দিন জীবনের নানান অনুষঙ্গ শিশুতোষ ভঙ্গিতে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর করে। আদুরে ভাষায় শেখানো হয়েছে ইসলামি আদব ও শিষ্টাচার। পাতায় পাতায় রঙিন ছবিতে আঁকা হয়েছে শিশুদের জগৎ। রঙিন পাতার রঙিন গল্পে ছুঁয়ে যাবে আমাদের শিশুদের কোমল হৃদয়।
গল্পকথায় দোয়া শিখি
আমাদের আদরের ছোট্ট শিশুদের বেড়ে ওঠার সময়ে আমরা যতটা আদর করে আব্বু-আম্মু ডাক শেখাই, তেমনি যত্ন ও আবেগ নিয়ে ওদের মুখে তুলে দিই আল্লাহ ও রাসুলের নাম! ওদের মুখে এক দিন হঠাৎ যখন ‘আল-লা’ বোল শোনে—মনটা আনন্দে ভরে ওঠে মা-বাবার।
প্রতিটি মা-বাবা চান, তার শিশু বেড়ে উঠুক আলোকিত আর নুরভরা শব্দের আলোয়। তার শিশু কথা বলুক জান্নাতি মানুষদের মতো। রাসুল আর তাঁর সাহাবাদের মতো। শৈশব থেকেই কাজে ও কথাবার্তায় ওরা যেন অভ্যস্ত হয় বিশুদ্ধ দোয়া-কালাম—মা-বাবার বুক আর স্বপ্নজুড়ে থাকে এমনই ভাবনা।
এসব কথা চিন্তা করে ‘বর্ণঘর প্রকাশন’ আমাদের শিশুদের দোয়া শেখাতে চমকপ্রদ একটি সিরিজ নিয়ে এসেছে—গল্পকথায় দোয়া শিখি।
সিরিজটিতে রয়েছে মোট ৩টি বই :
১. ভোরের পাখি উঠব ডাকি
২. বিপদের বন্ধু আল্লাহ
৩. ভয়গুলো সব করব জয়
ছোট ছোট মজার গল্পে বইগুলোতে শিশুদের জন্য অনেকগুলো দোয়া সংকলিত হয়েছে। দোয়াগুলো গুরুত্বপূর্ণ আর প্রতি দিন কাজে লাগার মতো। উন্নত কাগজের রঙিন ঝকঝকে ছাপায় শিশুরা যখন বইগুলো পড়বে, তার কোমল মনে গেঁথে যাবে এই আলোকিত দোয়াগুলো। অল্প দিনেই সে আয়ত্ত করে ফেলবে জরুরি অনেক দোয়া। কত আনন্দের ব্যাপার হবে, বলুন! আমরা তো এটাই চাই, তাই না! আমাদের শিশুরা ছোট্ট বয়স থেকেই দোয়া ও আল্লাহর অনুগ্রহে বেড়ে উঠুক।