Close
  • Look inside image 1
  • Look inside image 2
  • Look inside image 3
  • Look inside image 4
  • Look inside image 5
  • Look inside image 6
  • Look inside image 7
  • Look inside image 8
  • Look inside image 9
  • Look inside image 10
  • Look inside image 11
  • Look inside image 12
  • Look inside image 13
সংস্কৃতির ভাঙা সেতু image

সংস্কৃতির ভাঙা সেতু

আখতারুজ্জামান ইলিয়াস

TK. 400 Total: TK. 366
You Saved TK.34

down-arrow

08

সংস্কৃতির ভাঙা সেতু

সংস্কৃতির ভাঙা সেতু

4 Ratings  |  2 Reviews  | 
wished customer count icon

101 জনের প্রিয় তালিকায় আছে বইটি

TK.366 TK. 400

অ্যাপে ১ম অর্ডারে ফ্রি শিপিং ৯৯৯+ টাকা এমাউন্টে

প্রোমোকোডঃ APP1ST

কমিয়ে দেখুন
tag_icon

৩০% নিশ্চিত ছাড়ে শব্দশৈলী এর বই সমূহ! ১৬-২৩ জুলাই পর্যন্ত এ সুযোগ

নেক্সট লেভেল গ্রোথ - নন ফিকশন image

পাঠকেরা একত্রে কিনে থাকেন

এই ই-বুক গুলোও দেখতে পারেন

বইটই

বইটির বিস্তারিত দেখুন

ফ্ল্যাপে খেলা কিছু কথা

কথাশিল্পী হিসেবে আখতারুজ্জামান ইলিয়াস তাঁর জীবনকালেই সমকালীন বাংলা সাহিত্যের এক মর্যাদার আসন করে নিয়েছিলেন। কিন্তু যাকে বলে বিশুদ্ধ মমনচর্চার ক্ষেত্রে সেই প্রবন্ধসাহিত্যেও তাঁর শিখরস্পর্শী সাফল্য সম্পর্কে আমরা অনেকেই হয়ত সেভাবে অবহিত নই।মৃত্যুর পরে প্রকাশিত তাঁর এই একমাত্র প্রবন্ধগ্রন্থ সংস্কৃতির ভাঙা সেতু-তে পাঠক তাঁর প্রতিভার সেই অন্যদিকটির সঙ্গে পরিচিত হতে পারবেন। গল্প-উপন্যাসের মতো এক্ষেত্রেও তিনি ছিলেন এক স্বল্পপ্রজ লেখক।আবার তাঁর সৃষ্ট কথাসাহিত্যের মতোই প্রবন্ধগুলোও তাঁর গভীর জীবনবোধ, বিষয়কে তার সমগ্রতায় দেখার চোখ এবং শিল্পীর দায়বদ্ধতায় তাঁর বিশ্বাসকে তুলে ধরে।লেখক বা সংস্কৃতিকর্মীর দায়িত্ব, উপন্যাসে সমাজ বাস্তবতা, বাংলাদেশে প্রাথমিক শিক্ষার সমস্যা, মানিক বন্দ্যোপাধ্যায়ের শিল্পদৃষ্টি, বুলবুল চৌধুরীর প্রতিভা, রবীন্দ্র সঙ্গীতের শক্তি, সূর্যদীঘল বাড়ি বা গান্ধী চলচ্চিত্র, ছোটগল্পের ভবিষ্যৎ কিংবা কায়েস আহমেদ বা অভিজিৎ সেনের মতো কথা বলুন না কেন? তাঁর সুগভীর অন্তর্দৃষ্টি, তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি ও অনুপুঙ্খ বিশ্লেষণ ক্ষমতা আমাদেরকে বিস্ময়-বিমুগ্ধ করে। এমনকি যেখানে আমরা তাঁর সঙ্গে একমত নই সেখানও তাঁর প্রতি শ্রদ্ধাশীল না হয়ে আমরা পারি না। তাঁর গল্প-উপন্যাসের মতোই প্রবন্ধগুলোও হয়ত একটানে পড়া যায় না। ভাবতে-ভাবতে পড়তে হয়, আবার পড়তে পড়তে থমকে ভাবতে হয়। কখনো তা পাঠককে ঝাঁকুনি দিয়ে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। ‘জীবনযাপনের মধ্যে মানুষের গোটা সত্তাটিকে’ প্রকাশের যে দায়িত্বের কথা ইলিয়াস বলেছেন ‘চিলেকোঠার সেপাই’বা ‘খোয়াবনামা’র পেছনে তাদের স্রষ্টার সে নিখাদ দায়বোধ ও দীর্ঘ মানসিক প্রস্তুতির চিনে নিতেও প্রবন্ধগুলো আমাদের সাহায্য করে।

সূচিপত্র

*সংস্কৃতির ভাঙা সেতু

উপন্যাস ও সমাজবাস্তবতা

*সংশয়ের পক্ষে

*মাণিক বন্দ্যোপাধ্যায়ের রাগী চোখের স্বপ্ন

*বাংলা ছোটগল্প কি মরে যাচ্ছে?

*রবীন্দ্রসংগীতের শক্তি

*বুলবুল চৌধুরী

*শওকত ওসমানের প্রভাব ও প্রস্তুতি

*স্মৃতির শহরে কবির জাগরণ

*ক্ষুদ্ধ শহীদ ক্লান্ত শহীদ

*আসহাউদ্দীন আহমেদের ক্রোধ ও কৌতক

*কৌতুকে ক্রোধের শক্তি

*জতুগৃহে দিনযাপন

*মরিবার হ’লো তার সাধ

*প্রসঙ্গ : সূর্যদীঘল বাড়ি

*অভিজিৎ সেনের হাড়তরঙ্গ

*লেখকের দায়

*সায়েবদের গান্ধি

*গুণ্টাগ্রাস ও আমাদের গ্যাস্ট্রিক আলসার

*সমাজের হাতে ও রাষ্ট্রের খাতে প্রাথমিক শিক্ষা

*একুশে ফেব্রুয়ারির উত্তাপ ও গতি

*চাকমা উপন্যাস চাই

*

Title সংস্কৃতির ভাঙা সেতু
Author
Publisher
ISBN 9844100879
Edition 6th Printed, 2017
Number of Pages 188
Country বাংলাদেশ
Language বাংলা

Reviews and Ratings

4.0

4 Ratings and 2 Reviews

sort icon

Product Q/A

Have a question regarding the product? Ask Us

Show more Question(s)

Customers Also Bought

loading

Similar Category Best Selling Books

prize book-reading point
Superstore
Up To 65% Off

Recently Viewed

cash

Cash on delivery

Pay cash at your doorstep

service

Delivery

All over Bangladesh

return

Happy return

7 days return facility

Video

0 Item(s)

Subtotal:

Customers Also Bought

Are you sure to remove this from bookshelf?

Write a Review

সংস্কৃতির ভাঙা সেতু

আখতারুজ্জামান ইলিয়াস

৳ 366 ৳400.0

Please rate this product