Night Cream

2 min read

গার্নিয়ার নাইট ক্রিম এর উপকারিতা 

গার্নিয়ার নাইট ক্রিমের উপকারিতা

সারাদিনের ব্যস্ততা, রোদ, ধুলোবালি এবং দূষণের কারণে আমাদের ত্বক অনেক ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার উপযুক্ত সময় হচ্ছে রাত। এই সময় ত্বক নিজেকে পুনর্গঠনের কাজ করে। আর এই পুনর্গঠন প্রক্রিয়ায় গার্নিয়ার নাইট ক্রিম যোগ করলে কার্যকারিতা দ্বিগুণ হয়ে যায়। 

আজকের এই আর্টিকেলে আমরা গার্নিয়ার নাইট ক্রিম এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

গার্নিয়ার নাইট ক্রিম যেভাবে কাজ করে

ঘুমের সময় আমাদের ত্বকের রক্ত সঞ্চালন বেড়ে যায় এবং কোষ পুনর্গঠনের প্রক্রিয়া সবচেয়ে সক্রিয় থাকে। গার্নিয়ার নাইট ক্রিমে থাকা ভিটামিন সি, হায়ালুরনিক অ্যাসিড, ইয়োগার্ট বিফিডাস এবং বিভিন্ন প্রাকৃতিক নির্যাস এই সময়ে ত্বকের গভীরে প্রবেশ করে আর্দ্রতা ধরে রাখে, দাগ হালকা করে এবং সকালে ত্বককে প্রাকৃতিক ভাবে সতেজ ও উজ্জ্বল করে তোলে। নিয়মিত ব্যবহারে ত্বকের টেক্সচার ধীরে ধীরে মসৃণ হয়ে ওঠে। 

গার্নিয়ার নাইট ক্রিম এর মূল উপকারিতা সমূহ 

নিয়মিত রাতে ঘুমানোর আগে গার্নিয়ার নাইট ক্রিম ব্যবহার করলে ত্বকে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। নিচে এর প্রধান ৫টি উপকারিতা তুলে ধরা হলো:

১. ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে

গার্নিয়ার ব্রাইট কমপ্লিট সিরিজের নাইট ক্রিমে রয়েছে ভিটামিন সি এবং লেবুর নির্যাস। রাতের বেলা যখন ত্বক বিশ্রামে থাকে, তখন এই উপাদানগুলো ত্বকের গভীরে প্রবেশ করে মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে। এটি ত্বকের নিস্তেজ ভাব দূর করে সকাল বেলা ন্যাচারাল ফ্রেশ এবং উজ্জ্বল ফর্সা লুক দেয়।

২. ডার্ক স্পট এবং ব্রণের দাগ দূর করে

ত্বকের অন্যতম সমস্যা হলো ব্রণ শুকিয়ে যাওয়ার পর রেখে যাওয়া কালচে দাগ, মেছতা বা পিগমেন্টেশন। গার্নিয়ার নাইট ক্রিমে থাকা ভিটামিন সি এবং ইয়োগার্টের (দই) সংমিশ্রণ এই জেদি দাগগুলো দূর করতে অত্যন্ত কার্যকর। এটি ত্বকের ড্যামেজ হওয়া টিস্যুগুলো রিপেয়ার করে এবং কালচে ছোপ ছোপ দাগগুলোকে ধীরে হালকা করে তোলে। নিয়মিত কয়েক সপ্তাহ ব্যবহারের পর ব্রণের দাগ মিলিয়ে গিয়ে ত্বকের টোন সমান হয়ে আসে। 

৩. ত্বককে গভীরভাবে আর্দ্র রাখে

রাতের বেলা অনেকের ত্বকের ময়েশ্চারাইজার লেভেল কমে যায়। এতে সকালে ত্বক শুষ্ক ও রুক্ষ লাগতে পারে। গার্নিয়ার নাইট ক্রিম ত্বকের গভীরে প্রবেশ করে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এতে সকালে ঘুম থেকে ওঠার পর ত্বক নরম, কোমল ও হাইড্রেটেড অনুভূত হয়। 

৪. মৃত কোষ দূর করে ত্বক সতেজ করে

ইয়োগার্ট (দই) যুক্ত গার্নিয়ার নাইট ক্রিম ত্বকের মৃত কোষগুলো দূর করতে সাহায্য করে। ইয়োগার্ট বিফিডাস (দই এর উপকারী প্রোবায়োটিক ব্যাকটেরিয়া) ত্বকের মৃত কোষ সরিয়ে, নতুন ত্বক সামনে আনে এবং ক্ষতিগ্রস্থ কোষগুলো নতুন করে গঠন করে, যার ফলে ত্বক সতেজ এবং স্বাস্থ্যোজ্জ্বল থাকে।

৫. বয়সের ছাপ প্রতিরোধ করে (অ্যান্টি-এজিং)

বয়স বাড়ার সাথে সাথে ত্বকের ইলাস্টিসিটি, কোলাজেনের মাত্রা কমতে থাকে। ফলে ত্বকে বলিরেখা পড়া শুরু হয় এবং চামড়া ঝুলে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। 

গার্নিয়ার এর সাকুরা নাইট ক্রিম ভ্যারিয়েন্টটি ত্বকের ইলাস্টিসিটি (নমনীয়তা) ধরে রাখতে এবং বলিরেখা বা ফাইন লাইনস প্রতিরোধে ভালো কাজ করে। এটি ত্বককে টানটান ও মসৃণ রাখে। অকালে বয়সের ছাপ পড়া থেকে ত্বককে সুরক্ষিত রাখে। 

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন 

কোন ধরনের ত্বকের জন্য গার্নিয়ার নাইট ক্রিম উপযুক্ত?

গার্নিয়ার নাইট ক্রিম (বিশেষ করে গার্নিয়ার ব্রাইট কমপ্লিট ভিটামিন সি ইয়োগার্ট নাইট ক্রিম) সকল ধরনের ত্বকের জন্য উপযুক্ত। এটি শুষ্ক, স্বাভাবিক, তৈলাক্ত ও মিশ্র মোটামুটি সবার ত্বকের ভালো কাজ করে। হালকা ও নন-স্টিকি ফর্মুলার হওয়ায় এটি তৈলাক্ত ত্বকে ভারী অনুভব হয় না। এতে ভিটামিন সি এবং লেবুর নির্যাস থাকায় এটি কালচে ভাব ও দাগ কমাতে সাহায্য করে। 

গার্নিয়ার নাইট ক্রিম কি প্রতিদিন ব্যবহার করা যায়?

হ্যাঁ, গার্নিয়ার নাইট ক্রিম নিয়মিত ব্যবহারের উপযুক্ত। বিশেষ করে গার্নিয়ার ব্রাইট কমপ্লিট ভিটামিন সি ইয়োগার্ট নাইট ক্রিম। এটি ডার্মাটোলজিস্ট দ্বারা পরীক্ষিত এবং নিরাপদ। 

Recently Viewed Articles