sunscreen
7 min read
মেছতার জন্য কোন সানস্ক্রিন ভালো

বাংলাদেশে গরম আবহাওয়া, উচ্চ UV Index ইত্যাদি কারণে মেছতা বা Melasma হওয়ার ঝুঁকি বেশি। মেয়েরা এই ত্বকের সমস্যায় বেশি পড়ে থাকেন, তবে ছেলেদেরও এটি হতে পারে। এর কারণ হলো UV রশ্মি এবং গরম আবহাওয়া। অনেকে দক্ষিণ এশিয়ার ত্বকের ধরনকেও এর জন্য দায়ী করে থাকেন, যদিও তার কোনো শক্ত বৈজ্ঞানিক ভিত্তি নেই।
তবে ডারমাটোলজিস্টরা এ বিষয়ে একমত যে, সানস্ক্রিন ব্যবহার করে ত্বকে এই বাদামি দাগ অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়। চলুন জেনে নিই, মেছতার জন্য কোন সানস্ক্রিন ভালো।
মেছতা প্রতিরোধে সানস্ক্রিনের প্রয়োজনীয়তা
সূর্যের UV রশ্মি মেলানিন তৈরিতে দায়ী এবং দৃশ্যমান আলোতে তা আরও তীব্র হতে পারে। মেলানিন যখন অতিরিক্ত পরিমাণে ত্বকে জমে তখনই মূলত মেছতা হয়।
যে যত বেশি বাইরে রোদে অবস্থান করেন, তার মেছতা হওয়ার সম্ভাবনা তত বেশি। অনেকের ক্ষেত্রে জেনেটিক, হরমোনাল বা অন্যান্য কারণে মেছতার সম্ভাবনা বেশি।
সানস্ক্রিন UV রশ্মির একটা বিরাট অংশ প্রতিরোধ ও শোষণ করে এবং মেলানিন উৎপাদনের উদ্দীপনা কমিয়ে দেয়। এভাবে মেছতার সম্ভাবনা কমে যায়। এতে ত্বকে উপস্থিত মেছতার দাগ গাঢ় হতে পারে না।
যেসব উপাদান মেছতার জন্য ভালো
একটি সানস্ক্রিনের যেসব উপাদান মেছতার জন্য ভালো সেগুলো হলো:
- Zinc Oxide: Zinc Oxide একটি physical UV filter যা UVA ও UVB রশ্মি প্রতিফলিত করে ও ছড়িয়ে দেয় এবং UV-জনিত pigmentation ট্রিগার কমাতে সাহায্য করে।
- Titanium Dioxide: এটি একটি মিনারেল ফিল্টার হিসেবে কাজ করে এবং UV রশ্মি প্রতিফলিত করে।
- Niacinamide: এই উপাদানটি melanin transfer কমাতে সাহায্য করে যা ত্বকের pigmentation কমাতে সহায়ক।
- Hyaluronic Acid: ত্বককে আর্দ্র, নরম ও মসৃণ রাখতে সহায়তা করে।
- Vitamin C: ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে এবং কোন ক্ষেত্রে hyperpigmentation কমিয়ে দেয়।
মেছতার জন্য বাংলাদেশে সেরা ১০টি সানস্ক্রিন
সানস্ক্রিন মূলত পরোক্ষভাবে মেছতার চিকিৎসা হিসেবে কাজ করলেও এর আরও উপকারিতা রয়েছে। সঠিক সানস্ক্রিন করতে আপনি নিচের তালিকা আপনাকে সাহায্য করতে পারে।।
১. Missha Essence Sunscreen Safe Block Spf50 plus Pa triple plus - 70ml
SPF50+ ও PA+++ বিশিষ্ট সানস্ক্রিনটি সূর্যের UVA ও UVB রশ্মির বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা প্রদান করে। এর essence-ভিত্তিক হালকা ফর্মুলা ত্বকে সহজে মিশে যায়। ফলে ভারী বা চিটচিটে অনুভূতি তৈরি হয় না এবং আরামদায়ক ফিনিশ পাওয়া যায়। এতে থাকা ময়েশ্চারাইজিং উপাদানগুলো ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে । যারা মেলাজমা বা রোদে ত্বকের দাগ গাঢ় হয়ে যাওয়ার ঝুঁকি নিয়ে চিন্তিত তাদের জন্য উপকারী একটি ক্রিম।
সুবিধা:
- SPF50 PA+++ সুরক্ষা
- আল্ট্রা ম্যাট জেল টেক্সচার
- তৈলাক্ত ও কম্বিনেশন ত্বকে আরামদায়ক অনুভূতি
- দ্রুত ত্বকে শোষিত হয়
অসুবিধা:
- শুষ্ক ত্বকে কিছুটা টানটান অনুভূত হতে পারে
২. W CLINIC Intensive Dr.Kim Sun Mela Care Cream SPF35+ PA++ (50gm)
এর ফর্মুলায় বিভিন্ন ময়েশ্চারাইজিং ও ত্বক পরিচর্যাকারী উপাদান রয়েছে, যা ত্বককে শুষ্ক হয়ে যাওয়া থেকে রক্ষা করতে সহায়তা করে। ক্রিম-ভিত্তিক টেক্সচার ত্বকে সহজে ছড়িয়ে যায় । এই সানস্ক্রিনটি SPF35+ ও PA++ বিশিষ্ট। মেলাজমা প্রবণ ত্বকের জন্য সাধারণ দৈনন্দিন সান প্রোটেকশন দিতে এবং আর্দ্রতা বজায় রাখতে এই সানস্ক্রিনটি বেশ ভাল ভূমিকা পালন করে।
সুবিধা:
- ময়েশ্চারাইজিং ক্রিম ফর্মুলা
- দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী
- ত্বকে সহজে ছড়িয়ে যায়
- শুষ্ক ত্বকে আরামদায়ক অনুভূতি দেয়।
অসুবিধা:
- তৈলাক্ত ত্বকে ভারী লাগতে পারে
- দীর্ঘসময় বাইরে থাকলে ঘন ঘন পুনরায় ব্যবহার প্রয়োজন হতে পারে
৩. CeraVe Hydrating Mineral Sunscreen Broad Spectrum SPF 30 For Face Sheer Tint 50ml:
এই সানস্ক্রিনে Zinc Oxide ও Titanium Dioxide প্রধান UV ফিল্টার হিসেবে ব্যবহৃত হয়েছে যেগুলো সূর্যের UVA ও UVB রশ্মির বিরুদ্ধে সুরক্ষা দিতে সাহায্য করে।
সানস্ক্রিনটির উল্লেখযোগ্য উপদানের মধ্যে রয়েছে ত্বকের প্রাকৃতিক সুরক্ষামূলক আবরণ (skin barrier) বজায় রাখতে সহায়ক Ceramide NP ও Ceramide AP। এছাড়া রয়েছে Niacinamide। যারা মিনারেল সানস্ক্রিন পছন্দ করেন এবং একই সঙ্গে কিছুটা প্রাকৃতিক টিন্ট চান, তারা সানস্ক্রিনটি ব্যবহার করতে পারেন।
সুবিধা:
- মিনারেল UV ফিল্টার
- Skin barrier সাপোর্ট
- টিন্ট হোয়াইট কাস্ট কমাতে সাহায্য করে
অসুবিধা:
- SPF30 হওয়ায় তুলনামূলক কম সুরক্ষা
- তৈলাক্ত ত্বকে উজ্জ্বল ফিনিশ দেখা যেতে পারে
৪. Skin Aqua Super Moisture UV Gel 110gm:
জাপানি জেল-ভিত্তিক সানস্ক্রিনটি SPF50+ ও PA++++ সুরক্ষা প্রদান করে। এতে Uvinul A Plus, Uvinul T150 এবং Tinosorb S-এর মতো আধুনিক UV ফিল্টারের সমন্বয় রয়েছে, যা UVA ও UVB রশ্মির বিরুদ্ধে ব্রড-স্পেকট্রাম সুরক্ষা দিতে সাহায্য করে। পাশাপাশি Hyaluronic Acid ও Collagen ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে। যারা ভারী বা স্টিকি সানস্ক্রিন পছন্দ করেন না তাদের জন্য সুবিধাজনক।
সুবিধা:
- হালকা জেল টেক্সচার
- SPF50+ PA++++
- Broad-spectrum UV protection
- দ্রুত শোষিত হয়
- হাইড্রেশন সাপোর্ট
অসুবিধা:
- কিছু ভার্সনে অ্যালকোহল থাকতে পারে
- খুব শুষ্ক ত্বকে কম আরামদায়ক
৫. Isntree Hyaluronic Acid Daily Sun Gel 50ml:
Isntree Hyaluronic Acid Daily Sun Gel একটি কোরিয়ান সানস্ক্রিন, যা SPF50+ ও PA++++ সুরক্ষা প্রদান করে। এতেও Uvinul A Plus, Uvinul T150 এবং Tinosorb M-এর মতো আধুনিক UV ফিল্টার ব্যবহার করা হয়েছে। তাই UVA ও UVB রশ্মির বিরুদ্ধে ব্রড-স্পেকট্রাম সুরক্ষা দিতে সাহায্য করে। ফর্মুলায় Hyaluronic Acid Complex এবং Niacinamide রয়েছে, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ও স্কিনকেয়ার রুটিনে সহায়তা করে। এর হালকা, ময়েশ্চারাইজিং টেক্সচার সহজে ত্বকে বসে যায়।
সুবিধা:
- SPF50+ PA++++
- হাইড্রেটিং ফর্মুলা
- হালকা টেক্সচার
- সহজে ত্বকে মিশে যায়
অসুবিধা:
- তৈলাক্ত ত্বক উজ্জ্বল লাগতে পারে
- গরমে ফিনিশ পরিবর্তন হতে পারে
৬. Neutrogena Sheer Zinc Dry-Touch Sunscreen Broad Spectrum SPF50 (88ml)
SPF50 বিশিষ্ট এই মিনারেল সানস্ক্রিনটিতে Zinc Oxide ব্যবহার করা হয়েছে, যা Broad-spectrum UVA ও UVB সুরক্ষা প্রদানে সহায়ক। Dry-Touch প্রযুক্তির কারণে এটি সাধারণ মিনারেল সানস্ক্রিনের তুলনায় কম তৈলাক্ত অনুভূতি দেয়। মেলাজমা বা হাইপারপিগমেন্টেশনের ক্ষেত্রে এটি আরেকটি উপযোগী সানস্ক্রিন।
সুবিধা:
- 100% মিনারেল UV ফিল্টার
- Broad-spectrum SPF50 সুরক্ষা
- সংবেদনশীল ত্বকের জন্য উপযোগী
- Dry-Touch ফিনিশ প্রদান করে
অসুবিধা:
- ত্বকে পুরোপুরি মিশতে সময় লাগতে পারে
৭. Round Lab Birch Juice Moisturizing Sun Cream 50ml:
আরও একটি জনপ্রিয় কোরিয়ান সানস্ক্রিন, যা UVA ও UVB রশ্মির বিরুদ্ধে ভালো সুরক্ষা প্রদান করে। এর মধ্যে থাকা Birch Sap, Glycerin এবং Hyaluronic Acid ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে। এর ময়েশ্চারাইজিং টেক্সচার বিশেষ করে নরমাল ও শুষ্ক ত্বকের ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়।
সুবিধা:
- SPF50+ PA++++
- হাইড্রেটিং ফর্মুলা
- ন্যাচারাল গ্লো ফিনিশ
- হোয়াইট কাস্ট কম
- প্রতিদিনের ব্যবহারের জন্য উপযোগী
অসুবিধা:
- তৈলাক্ত ত্বকে উজ্জ্বল লাগতে পারে
৮. 3W Clinic Natural Vita-Moist Sun Cream SPF50+ (70ml)
এই সানস্ক্রিনটি SPF50+ বিশিষ্ট। এর মধ্যে থাকা ময়েশ্চারাইজিং ও উদ্ভিজ্জ উপাদান ব্ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে। ক্রিম-ভিত্তিক টেক্সচার ত্বকে সহজে ছড়িয়ে যায় এবং দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী।
সুবিধা:
- SPF50+ উচ্চ সুরক্ষা
- আর্দ্রতা বজায় রাখতে সহায়ক ফর্মুলা
- নিয়মিত ব্যবহারের জন্য উপযোগী
- ত্বকে সহজে ছড়িয়ে যায়
অসুবিধা:
- তৈলাক্ত ত্বকে কিছুটা চকচকে দেখাতে পারে
- গরম আবহাওয়ায় ভারী অনুভূত হতে পারে
৯. Rovectin Aqua Soothing UV Protector 50ml:
এটি SPF50+ PA++++ যুক্ত কোরিয়ান সানস্ক্রিন, যেটায় Niacinamide, Glycerin এবং Hyaluronic Acid-এর মতো উপাদান অন্তর্ভুক্ত করে। এর হালকা ওয়াটারি-ক্রিম টেক্সচার দৈনন্দিন ব্যবহারের জন্য আরামদায়ক।
সুবিধা:
- SPF50+ PA++++
- হালকা টেক্সচার
- আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে
- নো হোয়াইট কাস্ট
অসুবিধা:
- তৈলাক্ত ত্বকে উজ্জ্বল লাগতে পারে
১০. The Derma Co 1percent Hyaluronic Tinted Sunscreen Gel For Broad Spectrum Protection SPF 60:
এই টিন্টেড সানস্ক্রিনটি SPF60 যুক্ত এবং ব্রড-স্পেকট্রাম UV সুরক্ষা প্রদানের জন্য তৈরি করা হয়েছে। এতে Hyaluronic Acid, Titanium Dioxide, Iron Oxides এবং বিভিন্ন UV ফিল্টার ব্যবহৃত হয়েছে। Hyaluronic Acid ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।
সুবিধা:
- SPF60 উচ্চ সুরক্ষা
- টিন্টেড ফর্মুলা
- হোয়াইট কাস্ট কমায়
- প্রতিদিন ব্যবহার করা যায়
অসুবিধা:
- টিন্ট সব স্কিন টোনে মানায় না
মেছতার জন্য কত SPF এবং PA-এর সানস্ক্রিন ভালো?
সাধারণত UV index-এর ওপর নির্ভর করেই সানস্ক্রিনে SPF-এর মাত্রা বাড়ানো বা কমানো হয়ে থাকে। SPF 50+ এবং PA++++উচ্চ সুরক্ষা প্রদান করে যা মেছতা সমস্যায় ভালো কাজ করে।
মেছতা কমানোর জন্য শুধু সানস্ক্রিনই কি যথেষ্ট?
না, সানস্ক্রিন শুধুমাত্র একটি উত্তম সহায়ক। মেছতা কমানোর জন্য একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী চিকিৎসার প্রয়োজন হতে পারে।









