sunscreen

5 min read

সানস্ক্রিন কি ময়েশ্চারাইজারের আগে ব্যবহার করতে হয়?

সানস্ক্রিন কি ময়েশ্চারাইজারের আগে ব্যবহার করতে হয়?

আপনার ত্বকের জন্য সানস্ক্রিন আর ময়েশ্চারাইজার ২টিই গুরুত্বপূর্ণ। সঠিকভাবে এগুলো বাছাইয়ের পর নিশ্চিত করতে হবে যে আপনি এগুলো সঠিকভাবে ব্যবহারও করছেন। তা নাহলে প্রত্যাশিত ফলাফল পাওয়া যাবে না। অনেকেই এ বিষয়ে দ্বিধায় থাকেন যে সানস্ক্রিন ময়েশ্চারাইজারের আগে ব্যবহার করতে হয় নাকি পরে।

ত্বকের যত্নে ও সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষিত থাকার জন্য সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার প্রয়োগ এবং আরও বেশ কিছু বিষয় নারী পুরুষ নির্বিশেষে আমাদের সবার জানা থাকা উচিত। এই আর্টিকেলে সেসব সম্পর্কে আলোচনা করা হয়েছে।

সানস্ক্রিন এবং ময়েশ্চারাইজারের কাজ কি?

ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিনের ব্যবহার ত্বকের যত্নের জন্য হলেও একটি থেকে আরেকটির উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন।

ময়েশ্চারাইজার ব্যবহারে-

  • ত্বকের আর্দ্রতা বজায় থাকে।
  • শুষ্কভাব কমে যায়।
  • ত্বক নরম আর মসৃণ থাকে।
  • ত্বকের বাইরের আবরণ শক্ত থাকে।

অপরদিকে সানস্ক্রিন-

  • ত্বককে UVA এবং UVB রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দেয়।
  • রোদে ত্বক পুড়ে যাওয়া কমায়।
  • অসময়ে ত্বকে বার্ধক্যের ছাপ কমায়।
  • সূর্যরশ্মির প্রভাবে ত্বকে দাগ প্রতিরোধ করে।

ময়েশ্চারাইজার কেন সানস্ক্রিনের আগে প্রয়োগ করতে বলা হয়?

যদি ময়েশ্চারাইজারের আগে সানস্ক্রিন প্রয়োগ করা হয় তবে সম্ভাবনা থেকে যায় যে ক্রিমটি ত্বকে ঠিকমত বসবে না। অন্যদিকে সানস্ক্রিনের আগে ময়েশ্চারাইজার ব্যবহার করলে বেশ কিছু উপকারিতা পাওয়া যায়।

এটি ত্বকে আর্দ্রতার মসৃণ স্তর তৈরি করে। এরপর সানস্ক্রিন ব্যবহার করলে তা ত্বকের উপর একটি সুরক্ষামূলক স্তর তৈরি করতে সাহায্য করে। সুতরাং এভাবে বলা যায় যে, ময়েশ্চারাইজার ত্বককে সানস্ক্রিনের জন্য প্রস্তুত করে।

সানস্ক্রিনের পূর্বে ময়েশ্চারাইজার প্রয়োগের উপকারিতা

ময়েশ্চারাইজার ব্যবহারে একজন সানস্ক্রিন ব্যবহারকারী নিম্নোক্ত সুবিধা পেয়ে থাকেন। সেগুলো হল:

  • সানস্ক্রিন লাগানো সহজ হয়।
  • ত্বক আর্দ্র থাকে।
  • টানটান ভাব কম হয়।
  • মেয়েদের ক্ষেত্রে সহজে ত্বকে মেকআপ বসে যায়।
  • শুষ্ক ত্বকে অস্বস্তিভাব হয় না।

আগে সানস্ক্রিন ব্যবহার করলে যেসব সমস্যা হতে পারে

আপনি যদি ময়েশ্চারাইজারের আগে সানস্ক্রিন প্রয়োগ করে থাকেন, তাহলে নিম্নোক্ত সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা থেকে যায়।

  • সানস্ক্রিন ত্বকে ঠিক মত বসে না।
  • সানস্ক্রিনের কার্যকারিতা প্রত্যাশিত মাত্রায় নাও থাকতে পারে।
  • ত্বকের উপর অসমান স্তর হতে পারে।
  • কিছু পণ্য একসাথে ব্যবহার করলে ত্বকের উপর ছোট ছোট দানার মতো গুটিয়ে যেতে পারে (Pilling)।

সানস্ক্রিনের আগে কীভাবে ময়েশ্চারাইজারের প্রয়োগ করবেন

শুধু সানস্ক্রিনের পূর্বে ময়েশ্চারাইজার না জেনে এলোমেলোভাবে প্রয়োগ করলেই হবে না। এক্ষেত্রে ভুল হলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে বরং বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। তাই নিচের ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করুন।

  • প্রথমে ফেসওয়াশ দিয়ে আপনার মুখ পরিষ্কার করুন।
  • এরপর চাইলে টোনার বা সিরাম বা উভয় ব্যবহার করতে পারেন (ঐচ্ছিক)।
  • এবার হালকা ভেজা ত্বকে ময়েশ্চারাইজার লাগান।
  • ময়েশ্চারাইজারের পর ২ মিনিট অপেক্ষা করুন এবং সানস্ক্রিন লাগান।

ভিন্ন ভিন্ন ত্বকের জন্য কেমন সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার ব্যবহার করেন

সানস্ক্রিন্র মতোই ত্বকের ধরন দেখে ময়েশ্চারাইজারও বাছাই করা উচিত। নিচে ভিন্ন ভিন্ন ত্বকের জন্য ধরনভেদে আলাদা ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন প্যাকেজ দেয়া হল।

  • শুষ্ক ত্বকের জন্য হাইড্রেটিং ময়েশ্চারাইজার এবং ক্রিম-বেসড সানস্ক্রিন।
  • তৈলাক্ত ত্বকের জন্য সানস্ক্রিন ম্যাট ফিনিশ হওয়া ভালো, সাথে জেল বা অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার।
  • সংবেদনশীল ত্বকের জন্য অন্তত SPF 30+ রেটিংয়ের সানস্ক্রিন এবং ফ্র্যাগরেন্স-ফ্রি ময়েশ্চারাইজার।

ময়েশ্চারাইজার ছাড়া কি সানস্ক্রিন ব্যবহার করা যায়?

সবক্ষেত্রে ময়েশ্চারাইজারের সাথে সানস্ক্রিন ব্যবহার করতে হবে বিষয়টি এমনটা নয়। আবার ময়েশ্চারাইজার না ব্যবহার করলেও সমস্যা হবে না এমন ধারণা করাটাও ভুল হবে।

যেমন, ছেলেদের ত্বক অপেক্ষাকৃত বেশি তৈলাক্ত থাকায় ময়েশ্চারাইজার ব্যবহারের বাধ্যবাধকতা নেই। একই কথা বলা যায় যদি পানি হাইড্রেটিং উপাদানযুক্ত সানস্ক্রিন ব্যবহার করেন।

আপনার ত্বক যদি শুষ্ক হয়, তবে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। একই সাথে শুষ্ক ত্বকের জন্য সানস্ক্রিন কিনতে ভুলবেন না।

SPF যুক্ত ময়েশ্চারাইজার কতটুকু কার্যকরী?

SPF যুক্ত ময়েশ্চারাইজার ত্বককে রোদে কিছুটা সুরক্ষা দিতে পারে। তবে তা কখনই সানস্ক্রিনের বিকল্প হিসেবে আদর্শ নয়। আপনার ময়েশ্চারাইজার যদি SPF 30+ এবং Broad Spectrum এর হয় তবে এটি দৈনন্দিন ব্যবহারে উপকারী হবে। দীর্ঘ সময় রোদে থাকলে আলাদাভাবে সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।

আগে সিরাম নাকি সানস্ক্রিন লাগানো উচিত?

আপনি চাইলে সানস্ক্রিন প্রয়োগের আগে সিরাম ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে সিরাম → ময়েশ্চারাইজার → সানস্ক্রিন ক্রমটি অনুসরণ করতে হবে। মেকআপ ব্যবহারের ক্ষেত্রে সানস্ক্রিনের পরে মেকআপ লাগাতে হবে।

Recently Viewed Articles