Face Wash

7 min read

মেয়েদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো

মেয়েদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো

ইন্টারনেটে সার্চ করে যেকোনো বয়সের মেয়েদের জন্য ভালো একটি ফেসওয়াশ বাছাই করা খুব কঠিন কাজ নয়, কিন্তু এর জন্য আপনাকে কিছু বিষয় জানতে হবে। কারণ প্রত্যেকের ত্বক আলাদা এবং ত্বকের সমস্যা এক নয়।

ফেসওয়াশ সম্পর্কে এই আলোচনাটি পড়ে আপনি সহজেই সঠিক ফেসওয়াশটি বাছাই করতে পারবেন।

মেয়েদের জন্য ফেসওয়াশ কেন দরকারি

ঘরে-বাইরে চলাফেরা এবং মেকআপ ব্যবহারের পর মেয়েদের ত্বকে খুব সহজেই ধুলো, ঘাম, মেকআপ সহ বিভিন্ন কণা জমে যায়। এসব দূর করতে ফেসওয়াশ কার্যকরী ভূমিকা পালন করে। মূলত ফেসওয়াশের উপকারিতা হল:

  • ত্বক পরিষ্কার রাখে।
  • ফেসওয়াশ ব্রণ কমাতে সহায়তা করতে পারে, বিশেষ করে যেগুলোতে একটিভ উপাদান থাকে।
  • ফেসওয়াশ ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।
  • ত্বক পরিষ্কারের পর ফেসওয়াশ ত্বককে সতেজ ও নরম অনুভূতি দিতে সাহায্য করতে পারে।

ফেসওয়াশ কেনার ক্ষেত্রে কোন কোন বিষয় লক্ষ্য রাখবেন

মেয়েদের ফেসওয়াশ কেনার পূর্বে যেসব বিষয়ের প্রতি খেয়াল রাখা উচিত:

  • আপনার ত্বকের ধরন কেমন।
  • ফেসওয়াশটি সালফেট ফ্রি কিনা।
  • জেল নাকি ফোমিং ফেসওয়াশ, কোনটি আপনার দরকার।
  • প্রাকৃতিক উপাদান রয়েছে কিনা।

মেয়েদের জন্য ফেসওয়াশ ফিচার/উপাদান  সুবিধা/কাদের জন্য উপযোগী  মূল্য (BDT) 
Mamaearth Tea Tree Natural Face Wash 100 ml Tea Tree Oil, Aloe Vera, Glycerin, Aqua তৈলাক্ত ও ব্রণপ্রবণ ত্বকের জন্য উপযোগী; অতিরিক্ত তেল ও ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে  Check Price 
Himalaya Purifying Neem Face Wash 150ml Neem, Turmeric, Glycerin তৈলাক্ত ও ব্রণপ্রবণ ত্বকের জন্য; ত্বক পরিষ্কার ও সতেজ রাখতে সাহায্য করে Check Price
Cetaphil Gentle Skin Cleanser Water, Glycerin, Cetyl Alcohol শুষ্ক ও সংবেদনশীল ত্বকের জন্য; ত্বকের আর্দ্রতা বজায় রাখে Check Price
Neutrogena Hydro Boost Water Gel Cleanser 200ml Hyaluronic Acid, Glycerin, Dimethicone শুষ্ক ও ডিহাইড্রেটেড ত্বকের জন্য; ত্বক হাইড্রেটেড ও নরম রাখে  Check Price
SIMPLE Refreshing Facial Wash 150ml Aqua, Glycerin, Vitamin B5, Bisabolol সব ধরনের ও সংবেদনশীল ত্বকের জন্য; হার্শ কেমিক্যাল মুক্ত ক্লিনজিং Check Price
Garnier Bright Complete Vitamin C Face Wash 100gm (Indian) Vitamin C, Lemon Extract, Glycerin মিশ্র ত্বকের জন্য; উজ্জ্বলতা বাড়াতে ও ডালনেস কমাতে সাহায্য করে  Check Price
Cosrx Low Ph Good Morning Gel Cleanser - 50ml Tea Tree Leaf Oil, Betaine Salicylate, Allantoin  সংবেদনশীল ত্বকের জন্য; pH ব্যালান্স বজায় রাখে ও মৃদু এক্সফোলিয়েশন করে Check Price
Simple Water Boost Micellar Facial Gel Wash Micellar Technology, Glycerin, Vitamin B5 সংবেদনশীল ত্বকের জন্য; মেকআপ ও ময়লা কোমলভাবে পরিষ্কার করে Check Price
COSRX Salicylic Acid Daily Gentle Cleanser, 50 ML Salicylic Acid, Tea Tree Oil, Allantoin ব্রণপ্রবণ ত্বকের জন্য; পোরস পরিষ্কার ও ব্রণ কমাতে সাহায্য করে Check Price
La Roche Posay Effaclar A.I. Targeted Corrector 15 ml Niacinamide, LHA, Piroctone Olamine স্পট ট্রিটমেন্টের জন্য; নির্দিষ্ট ব্রণ ও ইনফ্লেমেশন কমাতে সাহায্য করে Check Price

বাংলাদেশে মেয়েদের ১০টি সুপরিচিত ফেসওয়াশ

চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের ১০টি ফেসওয়াশের একটি তালিকা যা থেকে কোন একটি আপনার ত্বকের জন্য উপযুক্ত হতে পারে।

মেয়েদের তৈলাক্ত ত্বকের জন্য ফেসওয়াশ

এটি বিশেষভাবে অতিরিক্ত তেল উৎপন্ন হওয়া ত্বকের দৈনন্দিন পরিচর্যার জন্য তৈরি একটি ক্লিনজিং পণ্য।

১. Mamaearth Tea Tree Natural Face Wash 100 ml:

Mamaearth-এর এই ফেসওয়াশটিতে টি ট্রি অয়েল রয়েছে যা ত্বকের অতিরিক্ত তেল কমাতে এবং ত্বককে পরিষ্কার রাখতে সহায়তা করে।

নিয়মিত ব্যবহারে মুখের তেলের কারণে উজ্জ্বলতাভাব কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং ত্বক তুলনামূলকভাবে ফ্রেশ অনুভূত হয়, বিশেষ করে যাদের ব্রণ-প্রবণ ও তৈলাক্ত স্কিন।

মূল উপাদান: Tea Tree Oil, Aloe Vera, Glycerin, Aqua, Mild Cleansing Agents.

সুবিধা:

  • অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সাহায্য করে
  • ব্রণ তৈরির ব্যাকটেরিয়া কমাতে সহায়তা করে
  • ত্বক পরিষ্কার ও সতেজ রাখতে সাহায্য করে

অসুবিধা:

  • কিছু ব্যবহারকারীর ক্ষেত্রে হালকা জ্বালাভাব বা অস্বস্তি দেখা দিতে পারে




২. Himalaya Purifying Neem Face Wash 150ml:

এই ফেসওয়াশটি নিম ও হলুদের প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ত্বক গভীরভাবে পরিষ্কার করতে সাহায্য করে এবং অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সহায়তা করে। নিয়মিত ব্যবহারে ত্বক বেশি পরিষ্কারের সাথে সাথে কম তৈলাক্ত অনুভূতি হয়। দৈনন্দিন স্কিনকেয়ারে একটি সহজ ও পরিচিত অপশন।

মূল উপাদান: Neem, Turmeric, Aqua, Glycerin, Cleansing Agents.

সুবিধা:

  • অতিরিক্ত তেল কমাতে কার্যকর
  • ব্রণ ও ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে
  • ত্বক পরিষ্কার ও সতেজ রাখে

অসুবিধা:

  • শুষ্ক ত্বকে টানটান ভাব তৈরি করতে পারে
  • কিছু ক্ষেত্রে অতিরিক্ত ব্যবহারে ত্বকের আর্দ্রতা কমে যেতে পারে




৩. Cetaphil Gentle Skin Cleanser:

ফেসওয়াশটির ব্যবহারে আপনার ত্বকে আর্দ্রতা বজায় থাকে এবং ত্বক শুষ্ক হয় না। মৃদু হওয়ার কারণে সংবেদনশীল ত্বকের জন্যও এটি কার্যকরী ও উপযুক্ত। প্রতিদিনের ব্যবহারে ত্বক থাকে নরম ও আর্দ্র।

মূল উপাদান: Water, Glycerin, Cetyl Alcohol, Propylene Glycol.

সুবিধা:

  • পরিষ্কার ত্বক।
  • এটি ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখেক।
  • ত্বকের অস্বস্তি কমাতে সহায়তা করে।

অসুবিধা:

  • বেশি ফোম তৈরি করে না

৪. Neutrogena Hydro Boost Water Gel Cleanser 200ml:

আর্দ্রতা ধরে রেখে ত্বক পরিষ্কার করার জন্য এই জেল-বেসড ক্লিনজারটি বেশ পরিচিত। শুষ্ক ও ডিহাইড্রেটেড ত্বকের জন্য এটি বিশেষভাবে উপযোগী, কারণ এটি ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট না করে ধুলো, ময়লা ও হালকা অয়েল দূর করতে সাহায্য করে। ব্যবহারের পর ত্বক সাধারণত টানটান না হয়ে বরং নরম ও হাইড্রেটেড অনুভূত হয়।

মূল উপাদান: Hyaluronic Acid (Hydrating Agent), Glycerin, Dimethicone, Cleansing agents (mild surfactants), Aqua.

সুবিধা:

  • ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে
  • শুষ্ক ত্বকে টানটান ভাব কমায়
  • হালকা ও মৃদুভাবে ত্বক পরিষ্কার করে

অসুবিধা:

  • খুভারী মেকআপ বা অতিরিক্ত তেল পরিষ্কারে সীমিত কার্যকর হতে পারে
  • খুব তৈলাক্ত ত্বকে কিছু ক্ষেত্রে ভারী অনুভূতি দিতে পারে

৫. SIMPLE Refreshing Facial Wash 150ml:

এই ফেসওয়াশটি ত্বক পরিষ্কার করতে সাহায্য করে এবং সাধারণত ত্বক অতিরিক্ত শুষ্ক না করে ব্যবহারের উপযোগী হিসেবে বিবেচিত হয়।

সংবেদনশীল ত্বকের ক্ষেত্রেও ভালো ফলাফল পাওয়া যায়। এতে কোনো হার্শ কেমিক্যাল নেই। সঠিক ব্যবহারে ত্বক ব্যালান্সড ও ফ্রেশ থাকে।

মূল উপাদান: Aqua, Glycerin, Vitamin B5, Bisabolol।

সুবিধা:

  • হার্শ কেমিক্যাল নেই।
  • সব ধরনের ত্বকের জন্য ভালো।

অসুবিধা:

  • ব্রণ কন্ট্রোলে সীমিত কার্যকর।

৬. Garnier Bright Complete Vitamin C Face Wash 100gm (Indian):

Garnier-এর এই ফেসওয়াশটি ত্বকের সতেজভাব ফিরিয়ে আনে। মিশ্র ত্বকের জন্য এটি উপকারী। এটি ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বজায় রাখতে সহায়তা করে। নিয়মিত ব্যবহারে আপনি পাবেন পরিষ্কার ত্বক।

মূল উপাদান: Vitamin C, Lemon Extract, Glycerin, Aqua.

সুবিধা:

  • ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখতে সহায়তা করে।
  • কারও কারও ক্ষেত্রে ত্বকের ডালনেস কমায়।

অসুবিধা:

  • ফলাফল ধীরে আসে।

৭. Cosrx Low Ph Good Morning Gel Cleanser - 50ml:

এই ফেসওয়াশটি একটি মৃদু জেল-বেসড ক্লিনজার, যা বিশেষভাবে ত্বকের প্রাকৃতিক pH ব্যালান্স বজায় রেখে কোমলভাবে পরিষ্কার করার জন্য তৈরি।

সংবেদনশীল ত্বকের জন্য এটি তুলনামূলকভাবে নিরাপদ একটি অপশন হিসেবে বিবেচিত হয়, কারণ এটি হার্শ ক্লিনজিং না করে ত্বকের ময়লা ও অতিরিক্ত তেল ধীরে ধীরে দূর করে। নিয়মিত ব্যবহারে ত্বক থাকে পরিষ্কার, হালকা ও সতেজ  অতিরিক্ত শুষ্ক অনুভূতি ছাড়াই।

মূল উপাদান: Tea Tree Leaf Oil, Betaine Salicylate, Allantoin, Glycerin, Aqua.

সুবিধা:

  • সংবেদনশীল ত্বকের pH ব্যালান্স বজায় রাখতে সাহায্য করে
  • মৃদুভাবে ত্বক পরিষ্কার করে, অতিরিক্ত স্ট্রিপিং কম হয়
  • হালকা এক্সফোলিয়েশন ও পোরস পরিষ্কারে সহায়তা করে

অসুবিধা:

  • খুব বেশি সংবেদনশীল বা অ্যালার্জি-প্রবণ ত্বকে কিছু ক্ষেত্রে হালকা শুষ্কতা বা টিংলিং অনুভূত হতে পারে



৮. Simple Water Boost Micellar Facial Gel Wash:

মাইকেলার-ভিত্তিক জেল ফর্মুলায় তৈরি এই ফেসওয়াশটি ত্বকের উপর জমে থাকা ধুলো, হালকা মেকআপ ও তেল খুবই কোমলভাবে তুলে নেয়। ব্যবহারের পর ত্বকে অতিরিক্ত শুষ্কতা ছাড়াই শান্ত, আর্দ্র এবং স্বাভাবিক অনুভূতি পাওয়া যায়।

মূল উপাদান: Micellar cleansing technology, Glycerin, Vitamin B5 (Panthenol), Aqua, Mild surfactants.

সুবিধা:

  • সংবেদনশীল ত্বককে অস্বস্তিভাব তৈরি করা ছাড়াই কোমলভাবে পরিষ্কার করে
  • মাইকেলার টেকনোলজির কারণে ময়লা ও হালকা মেকআপ সহজে দূর করে
  • ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে

অসুবিধা:

  • ভারী বা ওয়াটারপ্রুফ মেকআপ সম্পূর্ণভাবে পরিষ্কার করতে সীমিত কার্যকর হতে পারে

৯. COSRX Salicylic Acid Daily Gentle Cleanser, 50 ML:

নারীদের ব্রণপ্রবণ ত্বকে সাধারণত অতিরিক্ত তেল, ধুলো ও পোরস ব্লক হয়ে ছোট ছোট ব্রণ তৈরি হয়। এই ক্লিনজারটি সেই সমস্যাগুলোকে লক্ষ্য করে তৈরি।

এতে থাকা Salicylic Acid ধীরে ধীরে পোরসের গভীরে ঢুকে জমে থাকা ময়লা ও অতিরিক্ত তেল পরিষ্কার করতে সাহায্য করে। নিয়মিত ব্যবহারে ত্বক তুলনামূলকভাবে পরিষ্কার ও ব্যালান্সড থাকে। দৈনন্দিন ব্যবহারের জন্যও উপযোগী।

মূল উপাদান: Salicylic Acid, Tea Tree Leaf Oil, Allantoin, Glycerin, Aqua.

সুবিধা:

  • পোরস পরিষ্কার করে ব্রণ ও ব্ল্যাকহেড কমাতে সাহায্য করে
  • মৃদু ফর্মুলার কারণে নিয়মিত ব্যবহার করা যায়

অসুবিধা:

  • শুরুতে ত্বকে হালকা শুষ্কতা অনুভূতি হতে পারে



১০. La Roche Posay Effaclar A.I. Targeted Corrector 15 ml:

নারীদের ত্বকে অনেক সময় হঠাৎ করে নির্দিষ্ট জায়গায় লাল, ব্যথাযুক্ত বা ইনফ্লেমড ব্রণ দেখা দেয়। এই ধরনের ব্রণের জন্য পুরো মুখে কিছু ব্যবহার না করে শুধু আক্রান্ত জায়গায় ফেসওয়াশ দেওয়া হয়।

এক্ষেত্রে ক্রিমটি ভালো কাজ করে এবং ব্রণের লালভাব ও ইনফ্লেমেশন কমাতে সাহায্য করে এবং ত্বককে ধীরে ধীরে শান্ত করতে সহায়তা করে।

মূল উপাদান: Niacinamide, LHA (Lipo Hydroxy Acid), Piroctone Olamine, Glycerin, Thermal Spring Water.

সুবিধা:

  • নির্দিষ্ট ব্রণের জায়গায় দ্রুত কাজ করে
  • ত্বককে শান্ত করতে সহায়তা করে
  • পোরস পরিষ্কার রাখতে হালকা এক্সফোলিয়েশন সাপোর্ট দেয়

অসুবিধা:

  • শুধুমাত্র স্পট ট্রিটমেন্ট, পুরো মুখের ব্রণ সমস্যার সমাধান নয়




প্রাকৃতিক উপাদানযুক্ত ফেসওয়াশ কি ত্বকের জন্য ভালো?

প্রাকৃতিক উপাদানযুক্ত ফেসওয়াশ অনেক ক্ষেত্রে ত্বকের জন্য ভালো ও সহনীয় হতে পারে, তবে উপাদানভেদে প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে।

ফেসওয়াশ ব্যবহার করলে কি ত্বক ফর্সা হয়?

ফেসওয়াশ ত্বককে সরাসরি ফর্সা করে না, বরং এটি ছেলে-মেয়ে নির্বিশেষে সকলের ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে। কিছু ক্ষেত্রে ত্বকের ময়লা দূর হওয়ায় উজ্জ্বলতা কিছুটা বাড়তে পারে

একই ফেসওয়াশ দীর্ঘদিন ব্যবহার করা কি নিরাপদ?

অনেক ক্ষেত্রে একই ফেসওয়াশ দীর্ঘদিন ব্যবহার করা যায়। ত্বকের ধরনে পরিবর্তন বা অস্বস্তি হলে ফেসওয়াশ পরিবর্তন করা উচিত। ঋতুর পরিবর্তনে ফেসওয়াশ পরিবর্তন করার প্রয়োজ সবার ক্ষেত্রে নাও হতে পারে।

Recently Viewed Articles