Close
  • Look inside image 1
  • Look inside image 2
  • Look inside image 3
  • Look inside image 4
  • Look inside image 5
  • Look inside image 6
  • Look inside image 7
  • Look inside image 8
আনন্দ স্বরূপিণী image

আনন্দ স্বরূপিণী

নারায়ণ সান্যাল

Total: TK. 300

down-arrow
আনন্দ স্বরূপিণী

আনন্দ স্বরূপিণী

4 Ratings  |  No Review
TK.300

অ্যাপে ১ম অর্ডারে ফ্রি শিপিং ৯৯৯+ টাকা এমাউন্টে

প্রোমোকোডঃ APP1ST

কমিয়ে দেখুন
tag_icon

শায়েস্তা খাঁ অফারে বই ও পণ্যে ৭১% পর্যন্ত ছাড় ও 𝐅𝐑𝐄𝐄 𝐒𝐇𝐈𝐏𝐏𝐈𝐍𝐆 শুধুমাত্র অ্যাপ থেকে প্রথমবার অর্ডারে 𝐀𝐏𝐏𝟏𝐒𝐓 প্রোমোকোড ব্যবহারে ৯৯৯৳+অর্ডারে

আরো দেখুন

বইটি বিদেশি প্রকাশনী বা সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করে আনতে আমাদের ৩০ থেকে ৪০ কর্মদিবস সময় লেগে যেতে পারে।

শায়েস্তা খাঁ অফার image

পাঠকেরা একত্রে কিনে থাকেন

এই ই-বুক গুলোও দেখতে পারেন

বইটই

বইটির বিস্তারিত দেখুন

কৈফিয়ৎ

ভাষা ও বিষয়বস্তুর দিক থেকে ‘আনন্দ’-স্বরূপিণী-তে যে নতুন পরীক্ষা করতে গিয়েছি অনধিকারী আমার পক্ষে তা নিতান্ত দুঃসাহস। তদানীন্তন বাতাবরণ সৃষ্টি করতে সংস্কৃতজ তৎসম ও তদ্ভব শব্দ আমার কাছে অপরিহার্য ছিল, অথচ এ-কালের পাঠক ক্রিয়াপদে তথাকথিত লিখিত-বাঙলায় অনভ্যস্ত। বঙ্কিম অথবা রমেশচন্দ্রের ভাষায় ঐতিহাসিক উপন্যাস রচনা যুগোপযোগী নয় ৷ শরদিন্দু ভাষাকে পূর্বসূরিদের তুলনায় অপেক্ষাকৃত সরল করেই তাঁর অনবদ্য ঐতিহাসিক কাহিনীগুলি রচনা করেছিলেন; যদিও ক্রিয়াপদগুলি অধিকাংশ গ্রন্থেই কথ্যরূপ পরিগ্রহ করেনি। সুবোধ ঘোষ মশাই তাঁর ‘ভারত- প্রেমকথা'য় সে দুঃসাহস দেখিয়েছেন—কিন্তু সেখানে বাতাবরণ ঐতিহাসিক নয়, পৌরাণিক। আমার পূর্বতন গ্রন্থ ‘অজন্তা-অপরূপা' সম্বন্ধেও ঐ একই কথা। তারও পূর্বে ‘মহাকালের মন্দিরে' আমি ছিলাম সম্পূর্ণভাবে শরদিন্দুর ভাষা-অনুসারি। ফলে এ গ্রন্থ রচনায় মাঝে মাঝে আমাকে সেই জাতীয় সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যাকে বলা হয় 'শবপোড়া-মড়াদাহ' জাতীয় সমস্যা। সংস্কৃত-সাহিত্যে অসাধারণ পাণ্ডিত্য আছে এমন একজনের দ্বারস্থ হওয়া গেল— বন্ধুবর শ্রীঅনন্তলাল দেবশর্মা (ঠাকুর)। দুর্ভাগ্যবশত তাঁর নির্দেশ ডাকবিভ্রাটে যখন পেলাম তখন এ গ্রন্থ আধাআধি ছাপা হয়ে গেছে। প্রসঙ্গত তিনি লিখেছিলেন : ‘ইংরাজীতে মূল সংস্কৃত base-গুলিকে অবিকৃত রাখিয়া তাহার উপর বিভক্তি যোগ করা হয়। বাঙলায় অনুরূপ করা ভাল দেখায় না, তাই ‘বুদ্ধযশার’ ‘বুদ্ধযশাকে’ প্রভৃতি বাঞ্ছনীয়। ‘বুদ্ধযশস্-এর’, ‘বুদ্ধযশকে’ নহে। এ নির্দেশ সংশোধনের সুযোগ বর্তমান সংস্করণে প্রথমাংশে হয়নি। আরও কয়েকটি বানান ও ভাষাগত পরিবর্তনের নির্দেশ তিনি পাঠিয়েছেন যা করতে পারিনি। তাঁর শ্লোকে একটি বর্ণাশুদ্ধি হয়েছে ছাপার ভুলে—কথাটা ‘ত্বদ্বজ্রপাতং’, তদ্বজ্ৰপাতং নয়।
এ কাহিনীর সংক্ষিপ্ত অংশ পূজা-সংখ্যা ‘শিলাদিত্য' ১৩৮৪-তে প্রকাশিত হয়। সেটি পাঠ করেই শ্রীঅনন্তলাল ঠাকুর ঐ চিঠি আমাকে লেখেন। তাঁর রচিত শ্লোকের জন্য আমি পূজা সংখ্যায় কৃতজ্ঞতা স্বীকার করায় ঐ পত্রে তিনি লিখেছিলেন :

“শৈবালো দীর্ঘিকাং পাহ
প্রোন্নমস্য শিরঃ স্বকম্।
শিশিরস্য কণো দত্তঃ
স্মর্তব্যঃ সৰ্বদা তব ৷
Title আনন্দ স্বরূপিণী
Author
Publisher
ISBN 8172932405
Edition 2nd Printed, 2014
Number of Pages 96
Country ভারত
Language বাংলা

Reviews and Ratings

5.0

4 Ratings and 0 Review

sort icon

Product Q/A

Have a question regarding the product? Ask Us

Show more Question(s)

Customers Also Bought

loading

Similar Category Best Selling Books

prize book-reading point
Superstore
Up To 65% Off

Recently Viewed

cash

Cash on delivery

Pay cash at your doorstep

service

Delivery

All over Bangladesh

return

Happy return

7 days return facility

Video

0 Item(s)

Subtotal:

Customers Also Bought

Are you sure to remove this from bookshelf?

Write a Review

আনন্দ স্বরূপিণী

নারায়ণ সান্যাল

৳ 300 ৳300.0

Please rate this product