Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Ananto Shahed books

follower

অনন্ত সাহেদ

আমি কোনো ধার করা ইতিহাসের সন্তান না, আমার শেকড় মাটির গভীরে, রক্তে লেখা সময়ের ভাষা। আমি কারো দয়ার ফল না, কারো দান না- আমি জন্মেছি নিজের অধিকার নিয়ে, নিজের মাটিতে দাঁড়িয়ে। আমার পূর্বপুরুষ নদীর স্রোতের মতো, কেউ তাদের থামাতে পারে নাই, বাঁধতে পারে নাই কোনো নামে। না আমি কোনো খেতাবের ভারে নত, না কোনো বংশের অহংকারে অন্ধ। আমি না রাজা, না ফকির, না সাধু, না সৈয়দ, আমি মানুষের দলে, খেটে খাওয়া ঘামের গন্ধে ভেজা এক জীবন। আমার শরীরে বইছে মাটির রঙ, রোদের আগুন, বৃষ্টির গান। আমি অনার্য, কারণ আমি মাটির, আমি বাংলার। এই মাটির ধুলোয় আমার ইতিহাস, এই আকাশের নিচে আমার শ্বাস।


আমি ভিক্ষা করে আসিনি, আমি লুট করিনি, আমি গড়ে তুলেছি, প্রজন্মের পর প্রজন্ম, ঘাম দিয়ে, রক্ত দিয়ে। বাংলা আমার জন্ম, বাংলা আমার মৃত্যু, নদীর মতোই আমি বয়ে যাবো, দূর্বাঘাসের নিচে, কালের ভাঁজে, অমলিন, অবিনাশী।

অনন্ত সাহেদ এর বই সমূহ

(Showing 1 to 9 of 9 items)

Recently Viewed