Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Professor Dr. Md. Shahabuddin Khan books

follower

অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন খান

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। ১৯৫৮ সালের এপ্রিলে চাঁদপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম। পিতা মরহুম আবদুল মজিদ খান সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং মাতা মরহুমা রওফুরনেছা গৃহিণী ছিলেন। তিনি ১৯৭৩ সালে চাঁদপুর সরকারি হাসান আলী উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৭৫ সালে সরকারি ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম বিভাগ অর্জন করেন। ১৯৮২ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনি এমসিপিএস (মেডিসিন), এমডি (কার্ডিওলজি), পিএইচডি (কার্ডিওলজি), এমআরসিপি (আয়ারল্যান্ড), এফআরসিপি (আয়ারল্যান্ড), এফআরসিপি (গ্লাসগো) এবং ভারতের হায়দ্রাবাদের কেয়ার ইনস্টিটিউট থেকে ইন্টারভেনশনাল কার্ডিওলজির উপর ফেলোশীপ করেন। তিনি শ্রীলংকার কলম্বোস্থ দি ওপেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পাঁচ বছর অধ্যাপনা করেন। এছাড়া ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইংল্যান্ড, আমেরিকা, রাশিয়া, কানাডা, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ভারত, ফ্রান্স, জার্মানি ও ইতালির খ্যাতনামা হাসপাতালে কর্মরত ছিলেন। ১৯৮৬ সালে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে আল-হেলাল মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা করেন। ১৯৯৬ সালে ঢাকার মিরপুরে আল-হেলাল স্পেশালাইজড হাসপাতাল এবং ২০১৩ সালে আল-হেলাল নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। ঢাকার বাহিরে বিভিন্ন জেলায় আল-হেলাল মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা করেন। তিনি আল-হেলাল গ্রুপ অফ হসপিটাল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি এক উজ্জ্বল নক্ষত্র-যার আলোয় আলোকিত হয়েছে অসংখ্য জীবন।

অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন খান এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed