Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

MD. Jahangir Alam Police books

follower

মোঃ জাহাঙ্গীর আলম (পুলিশ)

সাব-ইন্সপেক্টর মোঃ জাহাঙ্গীর আলম ১৯৬৭ইং সনের ১৫ই মার্চ ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানার কাইতলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম মুন্সী একিন আলী ও মাতা রহিমা খাতুন এর চার ছেলে ও দুই মেয়ের মধ্যে মোঃ জাহাঙ্গীর আলম চতুর্থ সন্তান। তিনি কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় থেকে এস. এস. সি এবং কাইতলা আলীমউদ্দীন জোবেদা কলেজ থেকে এইচ, এস. সি. পাশ করেন। অতঃপর ১৯৮৮ ইং সনে ব্রাহ্মণবাড়ীয়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতক ডিগ্রী লাভ করে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পুলিশ একাডেমী সারদা থেকে মৌলিক প্রশিক্ষণ প্রাপ্তির পর রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে সহকারী শিক্ষক হিসেবে ষোল বছর কর্মরত ছিলেন। বর্তমানে তিনি প্লানিং, রিসার্চ এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ-এর সংরক্ষণ অফিসার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রেনিং একাডেমিতে আইন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। চাকরি জীবনে তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ বিরাশিটি পুরস্কার লাভ করেন। বিগত ০৭-০৪-২০০৯ ইং তারিখে তৎকালীন ডিএমপির মাননীয় পুলিশ কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে "সমাধান 'ল' গাইড" নামক বইটি লেখার স্বীকৃতিস্বরূপ আনুষ্ঠানিকভাবে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থ পুরস্কার প্রদান করেন। 'সমাধান 'ল' গাইড' নামক বইটি তার প্রথম প্রকাশিত গ্রন্থ। তাছাড়া, প্রয়াস প্রথম খণ্ড, প্রয়াস দ্বিতীয় খণ্ড, আইনের জেনুইন সূচি ও এমসিকিউ প্রশ্নোত্তর ও পুলিশ পরীক্ষার প্রশ্ন ব্যাংক নামে তিনি আরও ছয়টি আইন বিষয়ক গ্রন্থ রচনা করেন। বই পড়ে সময় কাটানো এবং অতীত স্মৃতি রোমন্থন তার পছন্দ। বিগত ০৭-০৪-২০০৯ ইং তারিখে তৎকালীন ডিএমপির মাননীয় পুলিশ কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমকে "সমাধান 'ল' গাইড" নামক বইটি লেখার স্বীকৃতিস্বরূপ আনুষ্ঠানিকভাবে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থ পুরস্কার প্রদান করেন। 'সমাধান 'ল' গাইড' নামক বইটি তার প্রথম প্রকাশিত গ্রন্থ। তাছাড়া, প্রয়াস প্রথম খণ্ড, প্রয়াস দ্বিতীয় খণ্ড, আইনের জেনুইন সূচি ও এমসিকিউ প্রশ্নোত্তর ও পুলিশ পরীক্ষার প্রশ্ন ব্যাংক নামে তিনি আরও ছয়টি আইন বিষয়ক গ্রন্থ রচনা করেন। বই পড়ে সময় কাটানো এবং অতীত স্মৃতি রোমন্থন তার পছন্দ।

মোঃ জাহাঙ্গীর আলম (পুলিশ) এর বই সমূহ

(Showing 1 to 3 of 3 items)

Recently Viewed