দ্বীপ দে
বর্তমান ভূমিকা : গ্রোথ লিড, একটি বাংলাদেশি ক্লাউড সল্যুশন প্রোভাইডার কোম্পানি।
অভিজ্ঞতা ও দক্ষতা : তিনি একজন স্ট্র্যাটেজিক গ্রোথ প্রফেশনাল, যিনি এখন পর্যন্ত ৫০+ ছোট ও মাঝারি ব্যবসার সঙ্গে একেবারে স্ক্র্যাচ থেকে বিজনেস বিল্ডিং প্রক্রিয়ায় সরাসরি কাজ করেছেন। তার কাজের পরিধির মধ্যে রয়েছে—
• বিজনেস মডেল ডেভেলপমেন্ট
• GTM (Go-To-Market) স্ট্র্যাটেজি
• অপারেশন ও সাপ্লাই চেইন সেটআপ
• ব্র্যান্ডিং ও পজিশনিং
• গ্রোথ স্ট্র্যাটেজি ও স্কেলিং
বর্তমানে তিনি পার্ট-টাইম বিজনেস ডেভেলপার ও কনসালটেন্ট হিসেবে একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।
এছাড়াও তিনি নিয়মিত কাজ করছেন—
• এগ্রো ফুড প্রসেসিং কোম্পানি
• ভিসা প্রসেসিং এন্ড কনসালটেন্সি কোম্পানি
• সফটওয়্যার কোম্পানি
• আয়ুর্বেদিক ও হারবাল ব্র্যান্ড
• চাইনিজ প্রোডাক্ট ইমপোর্ট ও ডিস্ট্রিবিউশন বিজনেস
• একাধিক প্রি-সিড ও সিড স্টেজ স্টার্টআপের সঙ্গে
শেখা ও শেখানো : শেখা এবং শেখানো—দুটোই তার প্রিয় কাজের অংশ।
এই আগ্রহ থেকেই তিনি—
• নিজের ফেসবুক টাইমলাইন ও বিজনেস গ্রুপে নিয়মিত জটিল বিজনেস কনসেপ্ট সহজ ভাষায় কন্টেন্ট আকারে শেয়ার করেন।
• উদ্যোক্তাদের বাস্তব সমস্যা ও বাস্তব সমাধান নিয়ে আলোচনা করেন।
ট্রেনিং ও স্পিকিং : তিনি THE World Bank, Gates Foundation, BRAC Bank, Kishanghor সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজিত, “উদ্যোক্তাদের জন্য বিজনেস ডেভেলপমেন্ট” প্রশিক্ষণ প্রোগ্রামে সেশন নিয়েছেন।
সেশন ফোকাস ছিল—
• আইডিয়া ভেলিডেশন
• GTM স্ট্র্যাটেজি
• গ্রোথ ও স্কেলিং ফ্রেমওয়ার্ক
এছাড়াও বিভিন্ন বিজনেস ক্লাব, কমিউনিটি ও অর্গানাইজেশনে নিজের পছন্দের টপিক নিয়ে কথা বলতে তিনি অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করেন।