Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Tasdikh Habib books

follower

তাসদীখ হাবীব

তাসদীখ হাবীব — উদ্যোক্তা, ব্যবসায়িক কৌশলবিদ ও বাংলাদেশের এগ্রো ট্যুরিজম আন্দোলনের অন্যতম স্বপ্নদ্রষ্টা | আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এই প্রকৌশলী দুই দশকেরও বেশি সময়ের ব্যবসায়িক নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে যুক্ত হয়েছেন এক ভিন্ন রকমের ¯স্বপ্নে — গ্রামকে গন্তব্য বানানোর ¯স্বপ্ন| তিনি ‘সুখের খামার এগ্রো ভিলেজ’-এর সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান — বাংলাদেশের প্রথম পরিকল্পিত, কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রজেক্ট| এই প্রকল্পের ব্র্যান্ড, বিপণন ও ব্যবসায়িক সম্প্রসারণের নকশা তাঁরই হাতে আঁকা| প্রকৌশলীর নিখুঁত পরিকল্পনা আর উদ্যোক্তার দূরদৃষ্টি — এই দুইয়ের মেলবন্ধনেই সুখের খামার আজ একটি টেকসই মডেল| তিনি বিশ্বাস করেন, স্মার্ট কৃষিই বাংলাদেশের পরবর্তী বিপ্লব| কৃষি, প্রযুক্তি আর পর্যটনের সময়ে গ্রামীণ অর্থনীতিকে বদলে দেওয়াই তাঁর জীবনের লক্ষ্য| সহ-লেখক জোবায়ের ইসলামের সাথে লেখা এটি তাঁর প্রথম প্রকাশিত বই — বাংলাদেশে এগ্রো ট্যুরিজম নিয়ে এটিই প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ| তাঁর প্রত্যাশা, এই বই হাজারো তরুণকে দেখাবে নিজের গ্রামে ফেরার পথ|

তাসদীখ হাবীব এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed