Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Sanjida Islam books

follower

সানজিদা ইসলাম

সানজিদা ইসলাম একজন উদীয়মান বাংলাদেশি কথাসাহিত্যিক। ২০০৪ সালের ১ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই নানা প্রতিকূলতা, একাকিত্ব ও জীবনের কঠিন বাস্তবতার মধ্য দিয়ে বেড়ে ওঠা তাঁর চিন্তা ও সাহিত্যবোধকে গভীরভাবে প্রভাবিত করেছে। প্রবাসীর কন্যা এবং পরবর্তীতে প্রবাসীর স্ত্রী হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা, অল্প বয়সে সংসার ও মাতৃত্ব, মানুষের সুখ-দুঃখ এবং জীবনের নানা টানাপোড়েন তাঁর লেখার প্রধান অনুপ্রেরণা।

তিনি মূলত বাস্তবধর্মী, মনস্তাত্ত্বিক ও সামাজিক কথাসাহিত্য রচনায় আগ্রহী। মানবমনের জটিলতা, সম্পর্কের দ্বন্দ্ব, ভালোবাসা, ত্যাগ এবং সমাজের অপ্রকাশিত বাস্তবতা তাঁর লেখায় বিশেষভাবে উঠে আসে। তাঁর প্রথম উপন্যাস হুরপরীর রক্তঋণ ভালোবাসা, আত্মত্যাগ ও মানবিকতার এক হৃদয়স্পর্শী কাহিনি। এছাড়া আইডেন্টিটি ক্রাইসিস (গল্প সংকলন) নিষিদ্ব গলির প্রেম, দ্যা ব্লাডলাইন ভিলেন (গল্প) হামিংবার্ডের প্রিয় ভালোবাসা (ছোটগল্প) সহ বেশ কয়েকটি উপন্যাস, ধারাবাহিক গল্প ও ছোটগল্প নিয়ে তিনি কাজ করছেন।

সানজিদা ইসলাম বিশ্বাস করেন, সাহিত্য কেবল কল্পনার জগৎ নয়; বরং মানুষের যাপিত জীবন, অনুভূতি ও বাস্তব অভিজ্ঞতারই শিল্পিত প্রকাশ।

সানজিদা ইসলাম এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed