Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Anwara Begum books

followers

আনোয়ারা বেগম

আনোয়ারা বেগম বিজ্ঞানের ছাত্রী ছিলেন। রসায়নশাস্ত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্সসহ মাস্টার্স করার পর তিনি এমফিলও করেন। ১৯৯১ সালে আনোয়ারা বেগম বিসিএস (তথ্য) ক্যাডারে যোগদান করেন। এর আগে কর্মজীবন শুরু করেছিলেন কুমিল্লার হোমনা কলেজে অধ্যাপনা পেশা দিয়ে। ফলে শেখা ও শেখানো উভয় দায়িত্ববোধ একটি নেশা হিসেবে তাঁর কাছে ধরা দেয়। শিশু-কিশোরদের বিজ্ঞানের প্রতি ভীতি স্বভাবজাত। কী করে এ ভীতির রাজ্যে করাঘাত করা যায় আনোয়ারা বেগম সে উদ্দেশ্যে বিজ্ঞান বিষয়ক লেখায় হাত দেন। সহজবোধ্য ভাষা, নান্দনিক উপস্থাপনা আনোয়ারার বিজ্ঞানবিষয়ক লেখাগুলোর মূল উপজীব্য। 'বিজ্ঞানের রহস্যময় জাদু' বাক্যের মধ্যেও রয়েছে আকর্ষণ। চট করেই একজন কিশোর বিজ্ঞানের এ লেখাগুলোতে অনুপ্রবেশ করতে চাইবে। শিশু-কিশোরদের বিজ্ঞান মনস্ক করে তুলতে সম্ভবত এর জুড়ি হবে দ্বিতীয় রহিত। আনোয়ারা বেগম বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে প্রকাশিত সচিত্র কিশোর মাসিক পত্রিকা নবারুণ এর সম্পাদক। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার কান্দুঘর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। স্বামী: জনাব এম. এ. মোমিন বর্তমানে টঙ্গী সরকারি কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তাঁদের দুই সন্তান: ফা. মীম মাহিয়্যান, ফা. মীম আদনান। প্রথম গ্রন্থ প্রকাশনা উপলক্ষে আনোয়ারা বেগমকে অভিনন্দন।

আনোয়ারা বেগম এর বই সমূহ

(Showing 1 to 20 of 20 items)

Recently Viewed