Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Md. Ashfakul Islam books

follower

মো. আশফাকুল ইসলাম

কবি মো. আশফাকুল ইসলাম ১৯৫৯ সালের ১৫ জুলাই পুরান ঢাকার র‍্যাঙ্কিন স্ট্রিটের কবিতাঙ্গনে জন্মগ্রহণ করেন। পিতা উপরাষ্ট্রপতি বিচারপতি এ. কে. এম নূরুল ইসলাম, মা একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু। পিতামাতার তৃতীয় সন্তান মো. আশফাকুল ইসলাম গভ. ল্যাবরেটরি স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এল.এল.বি (সম্মান) এবং এল.এল.এম ডিগ্রি অর্জন করেন। দিল্লির ইনস্টিটিউট অব কনস্টিটিউশনাল অ্যান্ড পার্লামেন্টারি স্টাডিজ থেকে তিনি বৃত্তিসহ সংবিধানবিষয়ক আইন ডিগ্রি অর্জন করেন। প্রায় কুড়ি বছর অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে তিনি সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ২০০৩ সালে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। পরবর্তী সময়ে তিনি আপীল বিভাগে উন্নীত হন। বর্তমানে তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপীল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে বিচারপতি মো. আশফাকুল ইসলাম পাঁচ সন্তানের জনক। বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষয়িত্রী শারমিন ইসলাম তাঁর সহধর্মিণী। কর্মজীবনের পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবেও পরিচিত। শিল্প-সাহিত্য, সংগীত ও খেলাধুলা-এসবই আশফাকুল দম্পতির অতি প্রিয় বিষয়; বিশেষত সংগীতে কবির রয়েছে গভীর অনুরাগ। ন্যায় ও নান্দনিকতার দীপ্ত সংলাপে তিনি হয়ে উঠেছেন যুগপৎভাবে আইন ও সৌন্দর্যবোধে জীবন্ত এক কীর্তিমান।

মো. আশফাকুল ইসলাম এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed