Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Bashar Anam books

followers

বাশার আনাম

বাশার আনাম একজন বাংলাদেশি কবি। ১৯৯৭ সালে ১৫ অক্টোবর পিতাঃ মোঃ মকছেদ আলী ও মাতাঃ আমেনা বেগমের ঘর আলোকিত করেন। তার জন্ম শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ১নং সিংগাবরুনা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে। তারা তিন ভাই তিন বোন। তিনি ভাইবোনের মধ্যে পঞ্চম। তিনি মাটিফাটা জি.এম উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি এবং শ্রীবরদী সরকারি কলেজ থেকে এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ থেকে সমাজকর্ম বিভাগে স্নাতক(সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। "অন্যায় মিথ্যাচার" কাব্যগ্রন্থটি তার দ্বিতীয় বই। এছাড়াও ২০২৩ সালে তার প্রথম একক কাব্যগ্রন্থ "কালের বেদনা" বইটি প্রকাশিত হয়। কবির ঝুলিতে জমেছে কিছু পুরস্কার। এর মধ্যে অন্যতম হলো সিইউকেপি গ্রন্থ সম্মাননা- ২০২৩ এবং কবি ও কবিতার ভুবন সাহিত্য সম্মাননা- ২০২৩। একই বছর জাতীয় কবিতা মঞ্চ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নজরুল পয়েট্রি ফেস্টিভ্যাল সাহিত্য সম্মাননা সনদ- ২০২৩ এবং চলো পাল্টাই সাহিত্য সম্মাননা স্মারক- ২০২৫ লাভ করেছেন। কবি বাশার আনামের লেখায় ফুটে ওঠে মানুষের প্রতিবাদ, দুঃখ-কষ্ট আর্তনাদের চিত্র। দৈনিক পত্রিকা ও বিভিন্ন প্রচার মাধ্যমে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে কবির লেখা।

বাশার আনাম এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed