Sort

Reset Sort

Filter

Reset Filter

By Authors

By Categories

Price

Languages

Discount

Ratings

Riad Ahmed books

Riad Ahmed

রিয়াদ আহমেদ তুষার একজন কৃষিবিদ ও ব্যারিস্টার। তিনি জনাব মো. আবদুল হামিদ ও রাশিদা খানমের তৃতীয় সন্তান। শৈশব, কৈশোর ও তারুণ্যের শহর কিশোরগঞ্জের খড়মপট্টিতে জন্য ও বেড়ে ওঠা। জনাব তুষার কিশোরগঞ্জ গভর্মেন্ট হাই স্কুল থেকে এসএসসি, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে কৃষিতে স্নাতক ও কৃষিতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে এলএলবি এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এলএলএম সম্পন্ন করার পর সিটি, ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে বিপিটিসি সম্পন্ন করে লিংকনস ইন হতে ব্যারিস্টার হন। মানুষের জন্য। একমাত্র কল্যাণকর পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম সম্পর্কে জানার আগ্রহের কারণে নিজ উদ্যোগে পড়াশুনা শুরু করেন ২০০২ সাল থেকে। কুরআন হাদিস থেকে ২০১৩ সালে একটি সংকলন 'তোমরা কি চিন্তা করবে না?' এবং ২০২০ বই মেলায় 'বধির বোবা? অন্ধ' নামে একটি বই প্রকাশ করেন। যাদের মাতৃভাষা আরবি নয় তাদের কুরআন বুঝে পড়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বোঝাবার জন্য ২০২১ সালে 'আজমিদের কুরআন পড়া' বইটি প্রকাশ করেন। বর্তমান বইটিতে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণালব্ধ কিছু দিকনির্দেশনা উপস্থাপন করা হয়েছে, যা অনেক সমস্যার সমাধান করতে সাহায্য করবে বলে লেখক আশা প্রকাশ করেছেন। আশা করা যায় বইটি সত্য সন্ধানীদের জন্য একটি মাইলফলক হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।

star offer banner

রকমারি স্টার হলেই রিয়াদ আহমেদ এর সকল বইয়ে 5-8%
পর্যন্ত ক্যাশব্যাক

রেজিস্ট্রেশন করে, অ্যাপ ডাউনলোড করে বুঝে নিন ৫০ টাকার গিফট ভাউচার এছাড়াও থাকছে
ক্যাশব্যাক, রিওয়ার্ড পয়েন্টসহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানে এক্সক্লুসিভ সব অফার!

বিস্তারিত দেখুন

রিয়াদ আহমেদ এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed