Perfume
9 min read
৩০০ টাকার মধ্যে ভালো পারফিউম

বর্তমান সময়ে সুগন্ধি মানুষের ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি ভালো পারফিউম শুধু ব্যক্তিত্বকেই ফুটিয়ে তোলে না, বরং শরীরের বাজে স্মেল দূর করে সারাদিন আপনাকে সতেজ ও আত্মবিশ্বাস বাড়াতেও সাহায্য করে। অনেকেই মনে করেন, ভালো পারফিউম মানেই অনেক টাকা ইনভেস্টমেন্ট। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের বাজারে এখন ৩০০ টাকার মধ্যেও বেশ কিছু মানসম্পন্ন ও আকর্ষণীয় ব্রান্ডের পারফিউম পাওয়া যায়।
আজকের ব্লগে আমরা ৩০০ টাকার মধ্যে বাজারের সেরা ১০টি পারফিউম ও তাদের সুবিধা-অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করব।
পারফিউমের ধরন ও স্থায়ীত্ব
যেকোনো পণ্য কেনার আগে তা সম্পর্কে আগে থেকে ধারণা নিয়ে রাখা ভালো। আপনি যদি বাজেটের মধ্যে পারফিউম খুঁজে থাকেন তাহলে পারফিউমের ধরন ও স্থায়িত্ব সম্পর্কে জেনে নিন।
কনসেন্ট্রেটেড পারফিউম অয়েল/আতর
এটি মূলত ১০০% অ্যালকোহলমুক্ত এবং অয়েল বেইজড হয়ে থাকে। অল্প বাজেটে ভালো ও দীর্ঘস্থায়ী সুবাস চাইলে রোল-অন বা কনসেন্ট্রেটেড পারফিউম অয়েল আপনার জন্য সবচেয়ে সেরা পছন্দ হতে পারে।
পকেট বা পেন পারফিউম
আপনি যদি সবসময় নিজের সাথে (পকেটে বা ব্যাগে) রাখার মতো পারফিউম খুজেঁন, তাহলে আপনার জন্য পকেট বা পেন পারফিউম হবে বেস্ট অপশন। যা সাইজে ছোট আকারের (৮-২০ মিলি) এবং পকেটে সহজেই বহনযোগ্য।
বডি মিস্ট
বডি মিস্ট মূলত হালকা ও স্নিগ্ধ সুবাসের জন্য সরাসরি ত্বকে বা কাপড়ে স্প্রে করা হয়। এতে পারফিউমের চেয়ে সুগন্ধি তেলের ঘনত্ব কম এবং পানি ও অ্যালকোহলের পরিমাণ বেশি থাকে। এটি গরমের দিনে শরীরকে সতেজ অনুভূতি দিতে দারুণ কাজ করে।
৩০০ টাকার মধ্যে জনপ্রিয় পারফিউমের সারসংক্ষেপ
| পারফিউমের নাম ও ছবি | বৈশিষ্ট্য |
|---|---|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
৩০০ টাকার মধ্যে সেরা ১০টি পারফিউম
নামিদামি ভালো পারফিউমের জন্য বাজারে অসংখ্য ব্র্যান্ড রয়েছে। কিন্তু আপনি যদি বাজেট ফ্রেন্ডলি প্রাইসে মানসম্মত পারফিউম খুজেঁন তাহলে নিচের ১০টি পারফিউম দেখতে পারেন। যা আপনি মাত্র ৩০০ টাকা বাজেটের মধ্যেই পেয়ে যাচ্ছেন।
1. Davidoff Cool Water Wave
এই পারফিউম সম্পূর্ণ অ্যালকোহলমুক্ত এবং এর মূল উপাদানটি একটি উডি অ্যাকুয়াটিক প্রোফাইলের ওপর ভিত্তি করে তৈরি। যা প্রচণ্ড গরম ও আর্দ্রতার মধ্যেও আপনাকে দেবে দারুন সতেজতা। এর বিশেষ রোল-অন অ্যাপ্লিকেশন সিস্টেমের কারণে এটি সরাসরি কাপড়ে বা পালস পয়েন্টে খুব সহজেই ব্যবহার করা যায়।
সুবিধা:
- ১০০% অ্যালকোহলমুক্ত অয়েল বেইজড ফর্মুলা।
- অল্প ব্যবহারেই ৬-৮ ঘণ্টা সুবাস পাওয়া যায়।
অসুবিধা:
- যারা খুব কড়া সুবাস পছন্দ করেন, তাদের কাছে এটি কিছুটা হালকা মনে হতে পারে।
2. Dunhill Desire Concentrated Perfume
স্বল্প বাজেটে এই কনসেন্ট্রেটেড পারফিউম অয়েল আপনাকে দারুন প্রিমিয়াম ভাইব দেবে। এর সুবাসে রয়েছে ফ্রেশ ব্লাস্ট, যার মাঝে লুকিয়ে আছে চমৎকার উডি ও ফ্লোরাল নোট এবং ওয়ার্ম ও মাস্কি ফিনিশিং। যা আপনার চারপাশে একটি দারুণ পজিটিভ ইমপ্রেশন তৈরি করবে।
সুবিধা:
- উডি, ফ্লোরাল এবং মাস্কি নোটের রাজকীয় কম্বিনেশন।
- অ্যালকোহলমুক্ত হওয়ায় সব ধরনের ত্বকের জন্য নিরাপদ।
- পকেট সাইজ হওয়ায় যেকোনো মুহূর্তে রিফ্রেশমেন্টের জন্য সাথে রাখা যায়।
অসুবিধা:
- তীব্র গরমের চেয়ে বিকেল বা সন্ধ্যার যেকোনো অনুষ্ঠানের জন্য বেশি উপযুক্ত।
3. Perfumance Polo Blue
দেশীয় জনপ্রিয় ব্র্যান্ড ‘পারফিউমেন্স’ (Perfumance) এর পোলো ব্লু খুব এনার্জেটিক এবং রিফ্রেশিং সুবাসের জন্য পরিচিত। এই ৪.৫ মিলির কনসেন্ট্রেটেড নন-অ্যালকোহলিক আতরটির টপ নোটে রয়েছে সাইট্রাস, মেলন ও মিন্ট। কর্পোরেট অফিস বা রেগুলার ব্যবহারে এটি আপনাকে সারাদিন সতেজ রাখবে।
সুবিধা:
- পিউর এনার্জেটিক এবং প্রিমিয়াম স্পোর্টস টাইপ অ্যাকুয়াটিক সুবাস।
- ১০০% অ্যালকোহল মুক্ত ফর্মুলেশন, যা সবার জন্য উপযুক্ত।
- ঘাম এবং আর্দ্র আবহাওয়ার মাঝেও সুবাস ধরে রাখতে পারে।
অসুবিধা:
- বোতলটির সাইজ মাত্র ৪.৫ মিলি হওয়ায় দ্রুত শেষ হয়ে যেতে পারে।
4. Farhan Silver Stone Concentrated Perfume
যারা ওরিয়েন্টাল এবং লাস্টিং সুবাসের ভক্ত, তাদের জন্য ফারহান সিলভার স্টোন একটি সেরা বাজেট ফ্রেন্ডলি চয়েস। এই ৬ মিলির পারফিউমে কোনো প্রকার ইথানল বা সিন্থেটিক সলভেন্ট ব্যবহার করা হয়নি। এর সুবাসের স্তরে রয়েছে ম্যান্ডারিন, লেমন, অ্যাপেল এবং আর্থি প্যাচুলির চমৎকার মেলবন্ধন। এটি খুব সহজেই বাইরের ধুলোবালি ও ঘামের গন্ধকে দূর করে আপনাকে লং-লাস্টিং ফ্রেশনেস দেবে।
সুবিধা:
- হাই-ডেনসিটি অয়েল ফর্মুলা, যা ৬ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত লাস্টিং করে।
- লিক-প্রুফ স্ক্রুক্যাপ ডিজাইন, পকেটে রাখা সম্পূর্ণ নিরাপদ।
অসুবিধা:
- যারা একদম মাইল্ড বা ফ্লোরাল ঘ্রাণ পছন্দ করেন, তাদের কাছে প্রথম কয়েক মিনিট কিছুটা কড়া মনে হতে পারে।
5. Wild Stone Concentrated Perfume - Unisex
ওয়াইল্ড স্টোন কনসেন্ট্রেটেড পারফিউমটি এমন একটি পারফিউম যা ছেলে এবং মেয়ে উভয়েই সমানভাবে ব্যবহার করতে পারেন। এর নোটগুলো খুবই মডার্ন, বোল্ড এবং একই সাথে রিফ্রেশিং। এটি কাপড়ের সাথে খুব সুন্দরভাবে মিশে যায় এবং শরীরের তাপমাত্রা বাড়ার সাথে সাথে এর সুবাসের বিস্তৃতি আরও চমৎকার হয়ে ওঠে।
সুবিধা:
- ইউনিসেক্স সেন্ট প্রোফাইল, যা ছেলে ও মেয়ে উভয়েই ব্যবহার করতে পারে।
- অ্যালকোহলমুক্ত এবং শতভাগ পিউর কনসেন্ট্রেটেড লিকুইড।
অসুবিধা:
- ব্র্যান্ডিং বা প্যাকিং কিছুটা সাধারণ মানের মনে হতে পারে।
6. Bella Vita WHITE OUD Perfume
বেলা ভিটা (Bella Vita) পারফিউম দুনিয়ায় বর্তমানে অন্যতম একটি ট্রেন্ডিং লাক্সারি ব্র্যান্ড। তাদের ২০ মিলির এই হোয়াইট ওউদ ট্রাভেল ফ্রেন্ডলি পারফিউম স্প্রেটি ৩০০ টাকার মধ্যে একটি সেরা পারফিউম। এতে রয়েছে এক অভিজাত সুবাস।
সুবিধা:
- লাক্সারি এবং প্রিমিয়াম ব্র্যান্ডের অরজিনাল পারফিউম।
- স্মুথ সুবাস ছড়ায় যা মন ভালো করে দেয়।
অসুবিধা:
- এটি অয়েল-বেইজড না হওয়ায় সাধারণ আতরের মতো খুব দীর্ঘ সময় (যেমন ১০-১২ ঘণ্টা) লাস্টিং করবে না।
7. Al-Rehab Silver Concentrated Perfume For Men and Women
বাজেট ফ্রেন্ডলি পারফিউম প্রেমীদের জন্য আল রেহাব (Al Rehab) একটি সেরা ও প্রিমিয়াম ব্র্যান্ড। Al-Rehab এর এই Silver Concentrated Perfume পারফিউমটি ছেলে ও মেয়ে উভয়ের জন্যই ব্যবহারযোগ্য। এর ফ্রেশ, ক্লীন এবং মেটালিক সাইট্রাস নোটের কম্বিনেশন গরমের দিনে এক অতুলনীয় সতেজতার অনুভূতি দেয়।
সুবিধা:
- বাজেটের মধ্যে অন্যতম ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের পণ্য।
- গরমের দিনে ক্লান্তি ও ঘামের গন্ধ দূর করতে অসাধারণ কার্যকরী।
- ১০০% পিউর অয়েল এবং সম্পূর্ণ অ্যালকোহলমুক্ত।
অসুবিধা:
- শীতকালে বা নাইট পার্টিতে ব্যবহারের জন্য এর সুবাস কিছুটা হালকা মনে হতে পারে।
8. Infinite Love Pen Perfume For Men
যারা আতর বা অয়েল ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, অথবা স্প্রে টাইপ পারফিউম খুজেঁন, তাদের জন্য ইনফিনিট লাভ (Infinite Love) এর এই পেন পারফিউমটি এক অসাধারণ অপশন। এটি খুব সহজেই শার্ট বা কোটের পকেটে ক্লিপ দিয়ে আটকে রাখা যায়। যেকোনো গুরুত্বপূর্ণ ইন্টারভিউ বা ডেটের ঠিক আগ মুহূর্তে দ্রুত রিফ্রেশমেন্টের জন্য এটি সেরা চয়েজ।
সুবিধা:
- কলমের মতো সহজে বহনযোগ্য।
- লং-লাস্টিং মডার্ন স্প্রে সুবাস।
অসুবিধা:
- পরিমাণ ৮ মিলি হওয়ায় যারা খুব বেশি পরিমাণে ব্যবহার করেন, তাদের দ্রুত শেষ হতে পারে।
9. DENVER Hamilton Pocket Perfume
ডেনভার হ্যামিল্টনের এই পারফিউম ১৮ মিলির ২টি পকেটের কম্বো প্যাকটি পাওয়া যাচ্ছে ৩০০ টাকা বাজেটের মধ্যেই। এই পারফিউমের সুবাস অত্যন্ত বোল্ড এবং রিফ্রেশিং। এর বিশেষ অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং লং-লাস্টিং ফ্রাগ্রেন্স ফর্মুলা ঘামের দুর্গন্ধকে খুব দ্রুত কমিয়ে দেয়।
সুবিধা:
- একই প্যাকেজে ২টি পকেট পারফিউমের সাশ্রয়ী কম্বো প্যাক।
- স্মার্ট ও ফ্ল্যাট ডিজাইন, সহজে পকেটে বহনযোগ্য।
অসুবিধা:
- সেনসিটিভ ত্বকে সরাসরি স্প্রে না করে কাপড়ে ব্যবহার করা ভালো।
10. Ombre Perfumed Body Mist - Golden Hour
এই পারফিউম মূলত বিকেলের মিষ্টি রোদের মতো একটি ওয়ার্ম, ফ্রেশ এবং এনার্জেটিক সেন্ট প্রোফাইল দেয়। এটি গোসলের পর সরাসরি শরীরে বা কাপড়ে স্প্রে করার জন্য একটি চমৎকার পারফিউম। এর ফ্লোরাল ও সাইট্রাস ব্লেন্ড আপনাকে দেবে এক প্রশান্তিময় অনুভূতি।
সুবিধা:
- ডেইলি রিফ্রেশমেন্ট এবং গোসলের পর ব্যবহারের জন্য সেরা বডি মিস্ট।
- এর সুবাস অত্যন্ত প্রিমিয়াম, রিফ্রেশিং এবং শান্ত প্রকৃতির।
অসুবিধা:
- বডি মিস্ট হওয়ায় এটি কনসেন্ট্রেটেড পারফিউমের মতো সারাদিন (৮-১০ ঘণ্টা) লাস্টিং করবে না, মাঝে মাঝে রি-স্প্রে করতে হবে।
৩০০ টাকা বাজেটের মধ্যে সেরা পারফিউমের ব্র্যান্ড সমূহ
কম বাজেটেও অরিজিনাল এবং ভালো পারফিউম কিনতে চাইলে ব্র্যান্ড সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ। ৩০০ টাকার মধ্যে পারফিউম পাওয়া যাবে এমন কিছু জনপ্রিয় ব্র্যান্ড লিস্ট নিচে দেওয়া হলো:
- Bella Vita Perfume
- OMBRE Perfume
- Nirvana Perfume
- Secret Smell Perfume
- Perfumance Perfume
- Farhan Perfumes
- InfiniteLove Perfume
- Signature Perfume
- Fogg Perfume
বাজেট ফ্রেন্ডলি ও দীর্ঘস্থায়ী পারফিউমের জন্য এই ব্র্যান্ডগুলো বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে। আপনি চাইলে খুব সহজেই এই ব্র্যান্ডগুলো থেকে আপনার পছন্দমতো বাজেট ফ্রেন্ডলি ভালো পারফিউম অথবা উন্নত মানের প্রিমিয়াম পারফিউম বেছে নিতে পারেন।
আপনি যদি দীর্ঘস্থায়ী এবং অ্যালকোহলমুক্ত সুবাস চান, তাহলে ফারহান পারফিউমস বা পারফিউমেন্স-এর কনসেন্ট্রেটেড অয়েল বা আতর বেছে নিতে পারেন। আর যদি মডার্ন স্প্রে এবং কুইক রিফ্রেশমেন্ট চান, তবে বেলা ভিটা, ডেনভার বা ইনফিনিট লাভ এর পকেট ও পেন পারফিউম হবে আপনার সেরা চয়েস।
অথবা আপনার বাজেট যদি ৩০০ থেকে আরেকটু বেশি হয়, তাহলে ৫০০ টাকার মধ্যে ভালো পারফিউম খুঁজে নিতে পারেন আপনার পছন্দমতো।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
৩০০ টাকার মধ্যে কি ভালো মানের পারফিউম পাওয়া সম্ভব?
হ্যাঁ, সম্ভব। ৩০০ টাকার বাজেটে আপনি বড় ব্র্যান্ডের প্রিমিয়াম পারফিউম না পেলেও, কনসেন্ট্রেটেড পারফিউম, পেন পারফিউম এবং মিনি পারফিউমের মতো বিভিন্ন ফরম্যাটে ভালো মানের, আকর্ষণীয় পারফিউম পাওয়া যায়।
ছোট আকারের পারফিউম কতদিন ব্যবহার করা যায়?
৪.৫ থেকে ৯ মিলির মতো ছোট সাইজের পারফিউমের বোতলগুলো ব্যবহারের ধরন অনুযায়ী সাধারণত দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে। প্রতিদিন কতবার স্প্রে করা হচ্ছে তার ওপর এই সময়কাল নির্ভর করে।















