Perfume

9 min read

ঘামের দুর্গন্ধ দূর করার পারফিউম 

ঘামের দুর্গন্ধ দূর করার পারফিউম

গরমকাল বা অতিরিক্ত কাজের চাপে ঘাম হওয়া একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। কিন্তু ঘামের কারণে সৃষ্ট দুর্গন্ধ অনেক সময় কর্মক্ষেত্র, বন্ধু-বান্ধবের আড্ডা কিংবা কোনো বিশেষ অনুষ্ঠানে আমাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। আর এই সমস্যার একটা স্মার্ট সমাধান হচ্ছে ভালো মানের একটি পারফিউমের ব্যবহার। 

আজকের এই ব্লগে আমরা ছেলে ও মেয়ে উভয়ের জন্য ঘামের দুর্গন্ধ দূর করার কিছু সেরা পারফিউম ও তাদের সুবিধা-অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করব। 

ঘামের দুর্গন্ধ দূর করতে পারফিউম কেন ব্যবহার করা উচিত?

শরীর থেকে বের হওয়া ঘাম ও ত্বকের ব্যাকটেরিয়ার মিশ্রণে মূলত ঘামের দুর্গন্ধ তৈরি হয়। পারফিউমের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এই ব্যাকটেরিয়া দূর করে এবং এর সুবাস ঘামের তীব্র গন্ধকে ঢেকে দেয়। এতে ঘাম ও ব্যাকটেরিয়া থেকে হওয়া দুর্গন্ধ ছড়াতে পারে না। এতে নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার আত্মবিশ্বাসও বেড়ে যায়। 

ঘামের দুর্গন্ধ দূর করার পারফিউমের সারসংক্ষেপ 

পারফিউমের নাম ও ছবি বৈশিষ্ট্য
ব্র্যান্ড: Wild Stone
পরিমান: 120ml
মূল আকর্ষণ: নো-গ্যাস ফর্মুলা, দীর্ঘস্থায়ী সুগন্ধ, দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত।
ব্র্যান্ড: Fogg
পরিমান: 150ml
মূল আকর্ষণ: দীর্ঘক্ষণ সুগন্ধ থাকে, বাজেট-ফ্রেন্ডলি, প্রতিদিন ব্যবহারের জন্য ভালো।
ব্র্যান্ড: Wild Stone
পরিমান: 120ml
মূল আকর্ষণ: নো-গ্যাস ফর্মুলা, ইন্টেন্স ও প্রিমিয়াম ফ্র্যাগরেন্স, বিশেষ অনুষ্ঠানের জন্য উপযুক্ত।
ব্র্যান্ড: Layer'r Shot
পরিমান: 120ml
মূল আকর্ষণ: বাজেটের মধ্যে ভালো, দৈনন্দিন ব্যবহারে উপযোগী, সতেজ সুগন্ধ।
ব্র্যান্ড: Envy
পরিমান: 30ml
মূল আকর্ষণ: সহজে বহনযোগ্য, দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী, ফ্রেশ ও হালকা সুগন্ধ।
ব্র্যান্ড: QLuxury
পরিমান: 150ml
মূল আকর্ষণ: হালকা ও সতেজ সুগন্ধ, গরম আবহাওয়ার জন্য উপযুক্ত।
ব্র্যান্ড: Al Rehab
পরিমান: 6ml
মূল আকর্ষণ: অত্যন্ত দীর্ঘস্থায়ী, অল্প ব্যবহারেই ভালো ফল, নারী-পুরুষ উভয়ে ব্যবহারযোগ্য।
ব্র্যান্ড: Bella Vita
পরিমান: 100ml
মূল আকর্ষণ: প্রিমিয়াম অ্যাকোয়াটিক সুগন্ধ, দীর্ঘস্থায়ী EDP পারফিউম, নারী-পুরুষ সকলে ব্যবহারযোগ্য।
ব্র্যান্ড: Beardo
পরিমান: 100ml
মূল আকর্ষণ: দীর্ঘস্থায়ী EDP পারফিউম, আকর্ষণীয় বোতল ডিজাইন।
ব্র্যান্ড: Denver
পরিমান: 100ml
মূল আকর্ষণ: দীর্ঘস্থায়ী সুগন্ধ, অফিস ও ফরমাল ব্যবহারের জন্য উপযুক্ত।

ঘামের দুর্গন্ধ দূর করতে সেরা ১০টি পারফিউম 

বাংলাদেশের বাজারে দামি-কমদামি, নাম-বেনামে বিভিন্ন ব্রান্ড, নন-ব্রান্ডের পারফিউম পাওয়া যায়। অসংখ্য পারফিউমের ভিড়ে নিজের জন্য সঠিকটি বেছে নেওয়া অনেকের কাছে কঠিন মনে হতে পারে। আপনার সুবিধার্থে আমরা বিভিন্ন ব্যবহারকারীদের জনপ্রিয়তার ভিত্তিতে সেরা ১০টি পারফিউমের তালিকা করেছি। যা আপনার শরীরের দুর্গন্ধ দূর করার পাশাপাশি সারাদিন শরীরকে সতেজ রাখার অনুভূতি দেবে। 

1. Wild Stone Code Steel No Gas Body Perfume For Men (120ml)

ওয়াইল্ড স্টোন কোড স্টিল ছেলেদের জন্য একটি প্রিমিয়াম নো-গ্যাস বডি পারফিউম। যারা সারাদিন বাইরে থাকেন বা গরমের মধ্যে কাজ করেন, তাদের জন্য এটি একটি দারুণ চয়েস। এর মস্কি ও উডি নোট দীর্ঘ সময় শরীরে সতেজ অনুভূতি ধরে রাখতে সাহায্য করে। অফিস, কলেজ কিংবা দৈনন্দিন ব্যবহারের জন্যও এটি একটি নির্ভরযোগ্য অপশন।  

সুবিধা:

  • নো-গ্যাস ফর্মুলা। 
  • দীর্ঘস্থায়ী সুগন্ধ। 
  • দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত। 
  • গরম আবহাওয়ায় ভালো পারফরম্যান্স। 

অসুবিধা:

  • খুব হালকা সুগন্ধ পছন্দ হলে কিছুটা স্ট্রং লাগতে পারে।
  • সেনসিটিভ ত্বকে সরাসরি ব্যবহার করার আগে পরীক্ষা করা ভালো।

2. Fogg Extreme Fragrance Body Spray For Men (150ml)

ফগ এক্সট্রিম ফ্রেগ্রেন্স বডি স্প্রে বিশ্বজুড়ে জনপ্রিয় একটি সুগন্ধি। এই স্প্রেটি সারাদিন আপনাকে ঘামের অস্বস্তিকর গন্ধ থেকে সুরক্ষিত রাখবে। এর বিশেষ ফর্মুলা দীর্ঘস্থায়ী সতেজ অনুভূতি নিশ্চিত করে, ফলে বারবার স্প্রে করার প্রয়োজন পড়ে না। নিয়মিত বাইরে যাওয়া কিংবা খেলাধুলার পর শরীরের ঘামের দুর্গন্ধ দূর করতে ফগের এই এক্সট্রিম ভ্যারিয়েন্টটি দারুণ কার্যকরী একটি বডি স্প্রে। 

সুবিধা:

  • দীর্ঘক্ষণ সুগন্ধ থাকে। 
  • বাজেট-ফ্রেন্ডলি। 
  • প্রতিদিন ব্যবহারের জন্য ভালো। 
  • পরিচিত ও জনপ্রিয় ব্র্যান্ড। 

অসুবিধা:

  • অতিরিক্ত ঘাম হলে দিনের শেষে পুনরায় ব্যবহার করতে হতে পারে।

3. Wild Stone Code Copper No Gas Body Perfume For Men (120ml)

উপযুক্ত যারা কিছুটা গভীর, উষ্ণ এবং আকর্ষণীয় সুগন্ধ পছন্দ করেন, তাদের জন্য Wild Stone Code Copper পারফিউমটি সেরা অপশন। এর ইন্টেন্স ফ্র্যাগরেন্স সন্ধ্যার অনুষ্ঠান, ডেট নাইট কিংবা বিশেষ উপলক্ষে আত্মবিশ্বাস বাড়ায়। এটি No Gas ফর্মুলার হওয়ায় প্রতিটি স্প্রেতে কার্যকর সুগন্ধ পাওয়া যায় এবং ঘামের দুর্গন্ধ সহজেই দূর হয়ে যায়।

সুবিধা:

  • নো-গ্যাস ফর্মুলা। 
  • ইন্টেন্স ও প্রিমিয়াম ফ্র্যাগরেন্স। 
  • বিশেষ অনুষ্ঠানের জন্য উপযুক্ত। 

অসুবিধা:

  • যারা খুব হালকা সুগন্ধ পছন্দ করেন তাদের কাছে কড়া লাগতে পারে।

4. Layer'r Shot Gladiator Long Lasting Body Spray (120ml)

লেয়ার'র শট গ্ল্যাডিয়েটর ছেলেদের জন্য একটি অনন্য ও রিফ্রেশিং বডি স্প্রে। এই পারফিউমের মাস্কুলিন সুবাস আপনাকে সারাদিন সতেজ ও এনার্জেটিক রাখতে সাহায্য করবে।

বিশেষ করে যারা সারাদিন বাইরে কাজ করেন এবং অতিরিক্ত ঘামেন, তাদের ঘামের গন্ধ দূর করতে এটি অত্যন্ত কার্যকর। এর সতেজ সুবাস মুড ভালো রাখতে এবং কনফিডেন্স ধরে রাখতে চমৎকার ভূমিকা পালন করে। 

সুবিধা:

  • বাজেটের মধ্যে ভালো। 
  • দৈনন্দিন ব্যবহারে উপযোগী। 
  • সহজে স্প্রে করা যায়। 
  • সতেজ সুগন্ধ। 

অসুবিধা:

  • EDP-এর তুলনায় স্থায়িত্ব কিছুটা কম।

5. Envy Natural Spray Perfume For Men (30ml)

যারা ছোট সাইজের মধ্যে কার্যকর পারফিউম খুঁজছেন, তাদের জন্য Envy Natural Spray Perfume একটি ভালো অপশন হতে পারে। ৩০ মি.লি. সাইজের বোতল হওয়ায় এটি সহজেই পকেট, ব্যাগ বা গাড়িতে রাখা যায়। এর ফ্রেশ ও আধুনিক সুগন্ধ অফিস, কলেজ/ভার্সিটি, ভ্রমণ কিংবা দৈনন্দিন ব্যবহারের জন্য মানসম্মত। ঘামের দুর্গন্ধ ঢেকে রেখে পরিচ্ছন্ন ও আত্মবিশ্বাসী অনুভূতি দিতে এটি ভালো কাজ করে।

সুবিধা:

  • সহজে বহনযোগ্য। 
  • দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী। 
  • ফ্রেশ ও হালকা সুগন্ধ। 

অসুবিধা:

  • বোতলের সাইজ ছোট হওয়ায় তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে।  

6. QLuxury Body Mist For Man – Silver Edge (150ml)

যাদের খুব বেশি তীব্র সুগন্ধি অপছন্দ, তাদের জন্য QLuxury Silver Edge Body Mist একটি চমৎকার অপশন। এর হালকা, পরিষ্কার ও সতেজ সুবাস গরমের দিনে শরীরে ফ্রেশ অনুভূতি দেয়।অফিস, বাসা বা নিয়মিত বাইরে ব্যবহারের জন্য এটি একটি ভালো অপশন। বডি মিস্ট হওয়ায় প্রয়োজনে দিনে একাধিকবার ব্যবহার করা যায়।

সুবিধা:

  • হালকা ও সতেজ সুগন্ধ। 
  • গরম আবহাওয়ার জন্য উপযুক্ত। 

অসুবিধা:

  • Eau De Parfum-এর তুলনায় স্থায়িত্ব কম।

7. Al Rehab Silver Concentrated Perfume (6ml)

আল-রিহাব সিলভার একটি কনসেন্ট্রেটেড পারফিউম অয়েল, যা নারী ও পুরুষ উভয়েই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এর সামান্য একটু ব্যবহারেই তীব্র এবং সতেজ সিট্রাসি ও মেটালিক সুবাস ছড়ায়। ঘামের কড়া দুর্গন্ধ নিমেষেই দূর করতে এটি ম্যাজিকের মতো কাজ করে। অ্যালকোহল মুক্ত থাকার কারণে এটি অনেকের কাছেই প্রথম পছন্দের একটি হালাল সুগন্ধি।

সুবিধা:

  • অত্যন্ত দীর্ঘস্থায়ী। 
  • অল্প ব্যবহারেই ভালো ফল। 
  • সহজে বহনযোগ্য। 
  • নারী-পুরুষ উভয়ে ব্যবহারযোগ্য। 

অসুবিধা:

  • যাদের খুব হালকা সুগন্ধ পছন্দ, তাদের কাছে কিছুটা কড়া লাগতে পারে।

8. Bella Vita Skai Aquatic Eau De Perfume (100ml)

Bella Vita Skai Aquatic এর পারফিউমের সুবাস আপনাকে প্রচণ্ড গরমেও কুল ও রিফ্রেশিং অনুভূতি দেবে। গরম ও আর্দ্র আবহাওয়ায় এর ফ্রেশ নোট বেশ আরামদায়ক লাগে। অফিস, মিটিং কিংবা যেকোনো অনুষ্ঠানে ব্যবহারের জন্য এটি চমৎকার একটি EDP পারফিউম। যা ঘামের দুর্গন্ধ দূর করে দীর্ঘ সময় পরিচ্ছন্ন ও মার্জিত সুগন্ধ বজায় রাখতে সহায়ক।

সুবিধা:

  • প্রিমিয়াম অ্যাকোয়াটিক সুগন্ধ। 
  • দীর্ঘস্থায়ী EDP পারফিউম। 
  • নারী-পুরুষ সকলে ব্যবহারযোগ্য। 

অসুবিধা:

  • সাধারণ বডি স্প্রের তুলনায় দাম কিছুটা বেশি।

9. Beardo Godfather Perfume For Men (100ml)

বিয়ার্ডো গডফাদার এর এই পারফিউমটি একটি অ্যারোমেটিক এবং স্পাইসি সুগন্ধি। এটি মূলত ডেট নাইট বা বিশেষ কোনো সন্ধ্যার অনুষ্ঠানের জন্য তৈরি একটি লং-লাস্টিং পারফিউম। এর শক্তিশালী ও আকর্ষণীয় ঘ্রাণ ঘামের দুর্গন্ধকে ধারেকাছে ঘেঁষতে দেয় না। দীর্ঘস্থায়ী ফর্মুলা হওয়ায় অল্প কয়েকটি স্প্রেতেই কয়েক ঘন্টা পর্যন্ত সুগন্ধ উপভোগ করা যায়।

সুবিধা:

  • দীর্ঘস্থায়ী EDP পারফিউম। 
  • আকর্ষণীয় বোতল ডিজাইন। 

অসুবিধা:

  • হালকা সুগন্ধপ্রেমীদের কাছে কড়া মনে হতে পারে।

10. Denver Hamilton Eau De Parfum For Men (100ml)

এই ডেনভার হ্যামিলটন ইডিপি (Eau De Parfum) পারফিউমটি সাধারণ ডিওডোরেন্টের চেয়ে অনেক বেশি কনসেন্ট্রেটেড হওয়ায় এর সুবাস অনেকক্ষণ স্থায়ী থাকে। এর মার্জিত এবং ক্ল্যাসিক ঘ্রাণ ঘামের দুর্গন্ধ দূর করে সারাদিন আপনাকে সতেজ অনুভূতি দেবে। দীর্ঘস্থায়ী এবং প্রফেশনাল পারফিউম খুঁজলে ডেনভারের এই স্পেশাল পারফিউমটি চোখ বন্ধ করে নিতে পারেন।

সুবিধা:

  • দীর্ঘস্থায়ী সুগন্ধ। 
  • অফিস ও ফরমাল ব্যবহারের জন্য উপযুক্ত। 
  • বড় সাইজের ১০০ মি.লি. বোতল। 

অসুবিধা:

  • যারা খুব কড়া সুগন্ধ চান, তাদের কাছে কিছুটা মৃদু মনে হতে পারে। 

ঘামের দুর্গন্ধ এড়াতে পারফিউমের সঠিক ব্যবহার

শুধু দামি পারফিউম ব্যবহার করলেই সারাদিন ঘামের দুর্গন্ধ থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যায় না। ঘামের দুর্গন্ধ এড়াতে এবং পারফিউমের সর্বোচ্চ ফলাফল পেতে নিচের নিয়মগুলো মেনে চলুন:

  • গোসলের পর পরিষ্কার ও শুকনো ত্বকে স্প্রে করুন। 
  • আন্ডারআর্ম, গলা ও কব্জির মতো পালস পয়েন্টে স্প্রে করুন। 
  • ত্বক থেকে ১০-১৫ সেমি দূরত্ব বজায় রেখে স্প্রে করুন। 
  • কাপড়ে সরাসরি স্প্রে না করে ত্বকে স্প্রে করার চেষ্টা করুন। 
  • প্রয়োজনে দিনে দুইবার (সকাল ও বিকেল) ব্যবহার করুন। 
  • সেনসিটিভ ত্বকে ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিন। 

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন 

ঘামের দুর্গন্ধ দূর করতে দিনে কতবার পারফিউম ব্যবহার করা উচিত?

ঘামের দুর্গন্ধ দূর করতে সাধারণত দিনে এক থেকে দুইবার পারফিউম ব্যবহার করাই যথেষ্ট।  প্রয়োজনে অতিরিক্ত ঘামের ক্ষেত্রে আবার স্প্রে করা যেতে পারে।

সেনসিটিভ ত্বকের জন্য কোন ধরনের পারফিউম ভালো?

সেনসিটিভ ত্বকের জন্য কুল ক্লাসিকের মতো অ্যালকোহল-ফ্রি বডি স্প্রে বেছে নেওয়া ভালো, যা ত্বকের জন্য নিরাপদও খুব কম প্রতিক্রিয়া তৈরি করে।

Author Image

Atiqul Islam

Author

Published: July 25, 2026

Recently Viewed Articles