Serum
9 min read
৫০০ টাকার মধ্যে ভালো পারফিউম

বর্তমান যুগে সুগন্ধি অনেকের কাছেই ব্যক্তিত্বের একটি অংশ। একটি ভালো পারফিউম আপনাকে সতেজ রাখার পাশাপাশি আত্মবিশ্বাসও বাড়াতে সাহায্য করে।
অনেকেই ধারণা করেন যে ভালো মানের পারফিউম পেতে হলে অনেক টাকা খরচ করতে হবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। বাজারে এখন এমন অনেক ব্র্যান্ড আছে, যেখানে মাত্র ৫০০ টাকার মধ্যেই আপনি ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই মানসম্মত প্রিমিয়াম পারফিউম পেতে পারেন।
এই আর্টিকেলে আমরা ৫০০ টাকা বাজেটের মধ্যে সেরা ১০টি জনপ্রিয় পারফিউম নিয়ে আলোচনা করব, যেখানে প্রতিটি পণ্যের বিস্তারিত বিবরণ, সুবিধা-অসুবিধা থাকবে।
৫০০ টাকা বাজেটে জনপ্রিয় পারফিউমের সারসংক্ষেপ
| পারফিউমের নাম ও ছবি | বৈশিষ্ট্য |
|---|---|
| ব্র্যান্ড: Perfumance মূল আকর্ষণ: অ্যাকুয়াটিক ও ফ্রেশ (Aquatic & Fresh) |
|
| ব্র্যান্ড: Wild Stone মূল আকর্ষণ: প্রিমিয়াম নো-গ্যাস ও লং-লাস্টিং |
|
| ব্র্যান্ড: Nirvana Color মূল আকর্ষণ: ফ্লোরাল ও ফেমিনিন (নারীদের জন্য) |
|
| ব্র্যান্ড: Envy মূল আকর্ষণ: এনার্জেটিক ও স্পোর্টি |
|
| ব্র্যান্ড: Bella Vita মূল আকর্ষণ: বোল্ড ও লাক্সারি অফিসিয়াল ভাইব |
|
| ব্র্যান্ড: Qluxury মূল আকর্ষণ: ফ্রুটি ও সুইট রিফ্রেশমেন্ট |
|
| ব্র্যান্ড: Lafz মূল আকর্ষণ: ওরিয়েন্টাল ও হালাল (অ্যালকোহল মুক্ত) |
|
| ব্র্যান্ড: Sweet Night মূল আকর্ষণ: শান্ত, ল্যাভেন্ডার ঘ্রাণ |
|
| ব্র্যান্ড: Perfumance মূল আকর্ষণ: ইনটেন্স ও লাক্সারিয়াস ইম্প্রেশন |
|
| ব্র্যান্ড: Nirvana Color মূল আকর্ষণ: রিফ্রেশিং ও মনকাড়া হালকা ঘ্রাণ |
৫০০ টাকার মধ্যে সেরা ১০টি পারফিউম
আপনার পছন্দের পারফিউমটি কেনার আগে নিচের তালিকা থেকে একনজরে জনপ্রিয় কিছু পারফিউমের নাম ও মূল্য দেখে নিন:
১. Perfumance Polo Blue (14.5 ml)
কম বাজেটে Perfumance ব্র্যান্ডের এই Polo Blue একটি চমৎকার পারফিউম। এর সাইট্রাস ও রিফ্রেশিং নোট মনকে নিমেষেই চাঙ্গা করে তোলে। বিশেষ করে গরমের দিনে ব্যবহারের জন্য এটি বেশ উপযোগী। ছোট সাইজ হওয়ায় এটি পকেটে নিয়ে যেকোনো জায়গায় সহজেই ট্রাভেল করা যায় এবং প্রয়োজন অনুযায়ী রি-অ্যাপ্লাই করা যায়।
সুবিধা:
- দামী লাক্সারি পারফিউমের চমৎকার ও সাশ্রয়ী অল্টারনেটিভ।
- গরমের আবহাওয়ার জন্য অত্যন্ত রিফ্রেশিং।
- সহজে বহনযোগ্য পকেট সাইজ প্যাক।
অসুবিধা:
- ১৪.৫ মিলি সাইজ হওয়ায় নিয়মিত ব্যবহারে দ্রুত শেষ হয়ে যেতে পারে।
২. Wild Stone Code Platinum (120ml)
ওয়াইল্ড স্টোন কোড প্ল্যাটিনাম মূলত পুরুষদের জন্য তৈরি একটি বডি পারফিউম। যারা একটু কড়া, দীর্ঘস্থায়ী এবং ইনটেন্স ঘ্রাণ পছন্দ করেন, তাদের জন্য এটি পারফেক্ট চয়েস। এর সুবাসে একটি ক্ল্যাসিক ও মডার্ন ব্লেন্ড রয়েছে যা আপনাকে সারাদিন একটা কনফিডেন্ট ভাইব দেবে। অফিস, পার্টি কিংবা নিয়মিত গায়ের ঘামের গন্ধ দূর করতে এটি দারুণ কার্যকর।
সুবিধা:
- ১০০% লিকুইড এবং নো-গ্যাস ফর্মুলা, তাই বেশি স্প্রে পাওয়া যায়।
- অত্যন্ত দীর্ঘস্থায়ী এবং চমৎকার প্রজেকশন।
- বাজেট অনুযায়ী পরিমাণের দিক থেকে সেরা।
অসুবিধা:
- যারা একদম হালকা সুগন্ধি পছন্দ করেন, তাদের কাছে শুরুতে কিছুটা কড়া লাগতে পারে।
৩. Nirvana Color Eau De Parfum For Women - Akashleena (25 ml)
নারীদের জন্য তৈরি নির্ভানা কালার-এর 'আকাশলীনা' একটি চমৎকার ফ্লোরাল ও ফেমিনিন ইডিপি (Eau De Parfum)। এর সুবাসে রয়েছে এক স্নিগ্ধতা। কলেজ, ইউনিভার্সিটি কিংবা যেকোনো সামাজিক অনুষ্ঠানে নিয়মিত ব্যবহারের জন্য এটি একটি পারফেক্ট সুগন্ধি।
সুবিধা:
- চমৎকার, মিষ্টি ও আকর্ষণীয় ফ্লোরাল ঘ্রাণ।
- ইডিপি (EDP) কনসেন্ট্রেশন হওয়ায় বেশ ভালো সময় স্থায়ী হয়।
- কাঁচের বোতলের আকর্ষণীয় প্যাকেজিং, যা গিফট করার জন্য উপযুক্ত।
অসুবিধা:
- যারা স্ট্রং বা কড়া সুগন্ধি খোঁজেন, তাদের কাছে এটি হালকা মনে হতে পারে।
৪. Envy Speed Deodorant Body Spray (120ml)
যেসব পুরুষেরা জিম করেন, খেলাধুলা করেন কিংবা যাদের সারাদিন রোদে বা বাইরে প্রচুর পরিশ্রম করতে হয়, তাদের জন্য এটি একটি লাইফসেভার। এটি শরীরের ব্যাকটেরিয়া এবং ঘামের দুর্গন্ধকে দূর করতে সাহায্য করে। এর রিফ্রেশিং ও বোল্ড সুবাস আপনাকে সারাদিন সতেজ রাখবে।
সুবিধা:
- দুর্দান্ত ফ্রেশনেস দেয় এবং ঘামের গন্ধ দূর করে।
- স্পোর্টি ও অ্যাক্টিভ পুরুষদের জন্য দারুণ উপযুক্ত।
- দাম সাশ্রয়ী এবং নিয়মিত ব্যবহারের জন্য বেস্ট।
অসুবিধা:
- এটি মূলত ডিওডোরেন্ট স্প্রে। প্রপার পারফিউমের মতো লাক্সারি নোটের মতো নয়।
৫. Bella Vita CEO Man Perfume (20ml)
বেলা ভিটা লাক্সারির 'সিইও ম্যান' বর্তমান সময়ে পারফিউম লাভারদের মাঝে একটি অন্যতম পছন্দের সুগন্ধি। এর সুবাসে রয়েছে সাইট্রাস, উডি এবং মাস্কি নোটের এক রাজকীয় কম্বিনেশন। যা অফিসিয়াল মিটিং, ইন্টারভিউ কিংবা যেকোনো ফরমাল গেট-টুগেদারে ব্যবহারের জন্য একটি সেরা চয়েস।
সুবিধা:
- অত্যন্ত ক্লাসি, প্রিমিয়াম এবং লাক্সারিয়াস ঘ্রাণ।
- অফিস ও ফরমাল পরিবেশের জন্য একদম পারফেক্ট।
অসুবিধা:
- পরিমাণে মাত্র ২০ মিলি, তাই একটু হিসাব করে ব্যবহার করতে হয়।
৬. Qluxury Body Mist For Women - Fruity Flirt (150ml)
কিউলাক্সারি ব্র্যান্ডের এই বডি মিস্টটি নারীদের একটি একটি জনপ্রিয় সুগন্ধি। এতে রয়েছে মিষ্টি ও ফলের সুবাস। গোসলের পর পুরো শরীরে এটি স্প্রে করলে সারাদিন শরীর চমৎকার সুবাসিত এবং হাইড্রেটেড থাকে। যারা কড়া পারফিউমের ভারী নোট পছন্দ করেন না এবং হালকা মিষ্টি সুবাস পছন্দ করেন, তাদের নিয়মিত ব্যবহারের জন্য এটি একটি বেস্ট আইটেম।
সুবিধা:
- চমৎকার রিফ্রেশিং মিষ্টি সুবাস।
- ১৫০ মিলির বিশাল পরিমাণ, যা অনায়াসে অনেক দিন ব্যবহার করা যায়।
- প্রতিদিন গোসলের পর ব্যবহারের জন্য অত্যন্ত আরামদায়ক।
অসুবিধা:
- বডি মিস্ট হওয়ায় কাপড়ের চেয়ে ত্বকে ভালো কাজ করে এবং স্থায়িত্ব কিছুটা কম।
৭. Lafz Halal No Alcohol Perfume - Makhallat Al Aud (160gm)
এটি একটি অত্যন্ত চমৎকার ওরিয়েন্টাল এবং অ্যারাবিয়ান সুগন্ধি। এটি ১০০% অ্যালকোহল মুক্ত এবং হালাল সার্টিফাইড, যার কারণে ধর্মীয় সচেতন ব্যক্তি এবং নামাজ পড়ার জন্য এটি সেরা পছন্দ। এর উডি, ওউড (Oudh) এবং স্পাইসি নোটগুলো আপনাকে একটি আধ্যাত্মিক ও মার্জিত অনুভূতি দেবে।
সুবিধা:
- সম্পূর্ণ হালাল এবং অ্যালকোহল মুক্ত ফর্মুলেশন।
- অ্যারাবিয়ান ওউড এর চমৎকার সুবাস।
- ত্বকের জন্য অত্যন্ত নিরাপদ।
অসুবিধা:
- অ্যারাবিয়ান ওউডের ঘ্রাণ সবার পছন্দ নাও হতে পারে।
৮. Sweet Night Lavender Fragrance Body Mist (100 ml)
সুইট নাইট ল্যাভেন্ডার বডি মিস্টটি মনকে শান্ত ও শিথিল করার মতো একটি অ্যারোমাথেরাপিউটিক সুগন্ধি। ল্যাভেন্ডারের এই শান্ত এবং ক্লাসিক সুবাস নারীদের কাছে যুগ যুগ ধরে জনপ্রিয়। এটি ব্যবহারের সাথে সাথেই মানসিক ক্লান্তি দূর করে ফ্রেশ দেয়।
সুবিধা:
- অত্যন্ত শান্ত, রিফ্রেশিং এবং আরামদায়ক ল্যাভেন্ডার সুবাস।
- নিয়মিত ব্যবহারের জন্য সেরা।
অসুবিধা:
- স্থায়িত্ব ২-৩ ঘণ্টার মতো, তাই দীর্ঘ সময়ের জন্য রি-অ্যাপ্লাই করতে হবে।
৯. Perfumance Versace Intense (14.5ml)
পারফিউম্যান্স ব্রান্ডের এই পারফিউমে রয়েছে কড়া, মাস্কি ও রিফ্রেশিং ফ্লোরাল উডি নোটের এক দারুণ ব্লেন্ড। যেকোনো রাতের পার্টি, বিয়ে বাড়ি কিংবা জমকালো অনুষ্ঠানে ব্যবহারের জন্য এটি পারফেক্ট।
সুবিধা:
- প্রিমিয়াম এবং অত্যন্ত লাক্সারিয়াস ইম্প্রেশন ঘ্রাণ।
- রাতের অনুষ্ঠান বা পার্টির জন্য দারুণ মানানসই।
- খুবই কড়া এবং দীর্ঘস্থায়ী।
অসুবিধা:
- খুব কড়া সুগন্ধি যাদের পছন্দ নয়, তাদের কাছে এটি একটু কড়া লাগতে পারে।
১০. Nirvana Color Eau De Parfum For Women - Shishir (25 ml)
নির্ভানা কালার ব্র্যান্ডের এই পারফিউমটি নামের মতোই স্নিগ্ধ ও তরতাজা। সকালের শিশির ভেজা ঘাসের মতো একটি রিফ্রেশিং, গ্রিন ও লাইট ফ্লোরাল নোট রয়েছে এই ইডিপি-টিতে। যারা একদম হালকা, নন-অফেনসিভ এবং মন ভালো করা সুগন্ধি পছন্দ করেন, তাদের জন্য এটি একটি আইডিয়াল চয়েস। এর মিষ্টি ও কুলিং ভাইব গরমের দিনে আপনাকে রাখবে একদম সতেজ।
সুবিধা:
- অত্যন্ত স্নিগ্ধ, হালকা এবং মনমুগ্ধকর সুবাস।
- নিয়মিত অফিস বা ক্লাসের জন্য পারফেক্ট চয়েস।
- বোতলের ডিজাইন ও কোয়ালিটি চমৎকার।
অসুবিধা:
- হালকা নোটের হওয়ায় প্রচণ্ড ঘামলে স্থায়িত্ব কিছুটা কম হতে পারে।
৫০০ টাকায় যেসব ব্রান্ডের পারফিউম পাওয়া যায়
বাজারে বাজেট ফ্রেন্ডলি থেকে প্রিমিয়াম, দামি-কমদামি অসংখ্য ব্রান্ডের পারফিউম পাওয়া যায়। তবে ৫০০ টাকা বাজেটের মধ্যে পারফিউমের ব্র্যান্ড, কোয়ালিটি ও গুনগত মান নিশ্চিত করা একটু কষ্টকর। ৫০০ টাকা বাজেটের মধ্যেও ভালো নামের পারফিউম পেতে পারেন এমন কিছু ব্র্যান্ড তালিকা নিচে দেওয়া হলো:
- Bella Vita Perfume
- Wild Stone Perfume
- Nirvana Perfume
- Maryaj Perfume
- QLUXURY Perfume
- Secret Smell Perfume
- Park Avenue Perfume
- Perfumance Perfume
- Farhan Perfumes
- InfiniteLove Perfume
- Signature Perfume
- Fogg Perfume
৫০০ টাকা বাজেটের মধ্যে এই ব্র্যান্ডগুলো থেকে গুণগত মানসম্পন্ন পারফিউম পেতে পারেন। আপনি আপনার পছন্দের ব্র্যান্ড থেকে এই বাজেটেও ভালো মানের পারফিউম বেছে নিতে পারেন।
আপনার বাজেট যদি কিছুটা কম হয় তাহলে রকমারিতে ৩০০ টাকার মধ্যেও ভালো পারফিউম পেতে পারেন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
৫০০ টাকার মধ্যে কি ভালো মানের পারফিউম পাওয়া সম্ভব?
হ্যাঁ, ৫০০ টাকার মধ্যে বেশ ভালো মানের পারফিউম বা বডি স্প্রে পাওয়া সম্ভব। তবে এই বাজেটে বড় পারফিউম না পেয়ে, সাধারণত মিনি পারফিউম (পকেট সাইজ) পারফিউম পাবেন।
৫০০ টাকার মধ্যে কোন ব্র্যান্ডের পারফিউম সবচেয়ে ভালো?
এটা ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভর করে। তবে ৫০০ টাকা বাজেটে ছেলেদের জন্য দীর্ঘস্থায়ী ও ইনটেন্স ঘ্রাণের Wild Stone (Code) এবং লাক্সারিয়াস ভাইবের Bella Vita সবচেয়ে ভালো। আর মেয়েদের প্রিমিয়াম সুবাসের জন্য Nirvana Color এর ইডিপি (EDP) এবং Qluxury বডি মিস্ট সেরা। এছাড়া ১০০% অ্যালকোহল মুক্ত হালাল সুগন্ধি চাইলে Lafz বেছে নিতে পারেন।
























