Serum
5 min read
সিরাম ব্যবহারের সঠিক নিয়ম

সিরাম ব্যবহারের সঠিক নিয়ম
বর্তমান সময়ে সিরাম ত্বকের যত্নে একটি জনপ্রিয় স্কিনকেয়ার প্রোডাক্ট হিসেবে পরিচিত। সিরাম ব্যবহারে বেশ কিছু উপকারিতা পাওয়া যায়।তবে সঠিক সিরাম নির্বাচন এবংসেটা সঠিক নিয়মে ব্যবহারে না জানলে কাঙ্খিত ফলাফল পাওয়া যায় না। বরং ত্বকে জ্বালা, ব্রণ বা র্যাশের মতো সমস্যা দেওয়ার সম্ভাবনা থাকে। তাই সিরাম ব্যবহারের দৃশ্যমান ফলাফল পেতে হলে অবশ্যই সিরাম ব্যবহারের আগে এটি ব্যবহারের সঠিক নিয়ম জেনে নেওয়া জরুরি।
সিরাম কী এবং এটি কীভাবে কাজ করে?
সিরাম এক ধরণের হালকা ও দ্রুত শোষণযোগ্য তরল বা জেলি জাতীয় স্কিন কেয়ার প্রোডাক্ট।সিরামে সাধারণত ভিটামিন সি, নায়াসিনামাইড, হায়ালুরোনিক অ্যাসিড, রেটিনল বা স্যালিসিলিক অ্যাসিডের মতো উচ্চ মাত্রায় সক্রিয় উপাদান থাকে, যা ত্বকের গভীর স্তরে প্রবেশ করে খুব দ্রুত ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করে।
সিরাম প্রয়োগ করার ধাপ সমূহ
সিরাম ব্যবহার করে ভালো ফলাফলের জন্য আপনাকে একটি নির্দিষ্ট ক্রম বা রুটিন মেনে চলতে হবে। নিচে সিরাম ব্যবহারের নিয়ম ধাপে ধাপে আলোচনা করা হলো:
ধাপ ১: মুখ ভালোভাবে পরিষ্কার করা
সিরাম ব্যবহারের আগে প্রথমেই একটি ভালো মানের ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার করে নিন। মেকআপ বা সানস্ক্রিন থাকলে অবশ্যই তা ভালো ভাবে পরিষ্কার করতে হবে। মুখে মেকাপ, ময়লা বা তেলের অবশিষ্ঠ থাকলে সিরাম ত্বকের ভেতরে প্রবেশ করতে পারবে না।
ধাপ ২: টোনিং করা (ঐচ্ছিক)
মুখ ধোয়ার পর ত্বকে কিছুটা শুষ্কতা দেখা যেতে পারে। ত্বকের পিএইচ (pH) লেভেল ঠিক রাখতে ও ত্বককে সামান্য আর্দ্র করতে টোনার ব্যবহার করতে পারেন। এটি মুখ মুছার পর ত্বক হালকা ভেজা অবস্থাতেই লাগাতে পারেন।
ধাপ ৩: সিরাম প্রয়োগ করা
টোনার ব্যবহারের পর ত্বক হালকা ভেজা থাকা অবস্থায় পরিমানে ২ থেকে ৩ ফোঁটা সিরাম হাতের তালুতে নিন। এরপর দুই হাত দিয়ে আলতো করে চেপে চেপে পুরো মুখে এবং গলায় লাগিয়ে নিন। তবে সতর্ক থাকতে হবে যেনো চোখের সংস্পর্শে না আসে।
ধাপ ৪: শোষণ হওয়ায় জন্য অপেক্ষা করুন
ত্বকে সিরাম লাগানোর পর অন্তত ১-২ মিনিট সময় অপেক্ষা করুন। ত্বককে সিরাম শোষণ করে নিতে সময় দিন।
ধাপ ৫: ময়েশ্চারাইজার ব্যবহার
বাতাসের কারণে আর্দ্রতা নষ্ট হয়ে গেলে এর কার্যকরীতা কমে যেতে পারে। তাই ত্বকে সিরাম প্রয়োগের পর দীর্ঘ সময় পরর্জোন্ট আর্দ্রতা ধরে রাখতে অবশ্যই ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
ধাপ ৬: সানস্ক্রিন লাগান (শুধু দিনের বেলা)
আপনি যদি দিনের বেলা সিরাম ব্যবহার করেন, তাহলে অবশ্যই একটি ভালো সানস্ক্রিনও ব্যবহার করুন। বিশেষ করে ভিটামিন সি ব্যবহারকারীরা দিনের বেলা সানস্ক্রিন ব্যবহার না করলে ত্বক রোদে পুড়ে কালচে ও মলিন হয়ে যেতে পারে।
সিরাম কখন ব্যবহার করা সবচেয়ে ভালো?
সিরাম সাধারণত দিনে এবং রাতে দুই বেলা ব্যবহার করা যায়। তবে কোন সিরাম কখন ব্যবহার করবেন তা নির্ভর করে সিরামের উপাদানের ওপর।
দিনের বেলায়
ভিটামিন সি, হায়ালুরনিক অ্যাসিড, বা নিয়াসিনামাইড সিরাম দিনের বেলায় ব্যবহার করা নিরাপদ। তবে ভিটামিন সি সিরাম ব্যবহার করলে অবশ্যই দিনের বেলায় সানস্ক্রিন ব্যবহার করতে হবে।
রাতের বেলায়
রেটিনল (Retinol), এএইচএ (AHA), বিএইচএ (BHA) বা যেকোনো এক্সফোলিয়েটিং সিরাম শুধুমাত্র রাতে ব্যবহার করা উচিত। কারণ এই উপাদানগুলো ত্বকে ব্যবহারের পর সূর্যের আলোতে গেলে ত্বককে সেনসিটিভ করে তুলতে পারে।
সিরাম ব্যবহারের সময় যে ভুলগুলো করা উচিত না
- ত্বক পরিষ্কার না করে সিরাম লাগানো।
- প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সিরাম ব্যবহার করা।
- একই সাথে রেটিনল এবং ভিটামিন সি এর মতো একাধিক শক্তিশালী উপাদানের স্কিন কেয়ার প্রোডাক্ট এড়িয়ে চলা।
- ত্বকে সিরাম লাগানোর পর ময়েশ্চারাইজার ব্যবহার না করা।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
সিরাম কি প্রতিদিন ব্যবহার করা যায়?
হ্যাঁ, ভিটামিন সি, নিয়াসিনামাইড বা হায়ালুরনিক অ্যাসিড উপাদানের সিরামগুলো প্রতিদিন সকালে ও রাতে ব্যবহার করা যায়। তবে এক্সফোলিয়েটিং বা রেটিনল সিরাম সপ্তাহে ২-৩ দিন রাতে ব্যবহার করা ভালো।
সিরাম কি সব বয়সে ব্যবহার করা যায়?
হ্যাঁ, হায়ালুরোনিক অ্যাসিড বা নায়াসিনামাইড সিরাম কম বয়সীদের জন্যও নিরাপদ। তবে ১৮ বছরের নিচে রেটিনল বা হাই কনসেন্ট্রেশন AHA সিরাম এড়িয়ে চলা ভালো।
সিরাম রাতে নাকি দিনে ব্যবহার করা ভালো?
এটি নির্ভর করে সিরামের উপাদানের ওপর। ভিটামিন সি, হায়ালুরনিক অ্যাসিড বা নিয়াসিনামাইড সিরাম দিনের বেলা ব্যবহার করা ভালো। আর রেটিনল, এএইচএ, বিএইচএ বা গ্লাইকোলিক অ্যাসিডের মতো এক্সফোলিয়েটিং সিরাম শুধুমাত্র রাতে ব্যবহার করা উচিত।







