Serum
5 min read
চোখের নিচের কালো দাগ দূর করার জন্য কোন সিরাম ব্যবহার করবো?

ব্যস্ত জীবনযাত্রা, অনিয়মিত ঘুম আর দীর্ঘ সময় মোবাইল, ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ক্লান্তি, বয়সের বৃদ্ধির চাপ, পরিবেশগত দূষণ সহ নানান কারণে চোখের নিচে কালোদাগ হয়ে যাওয়া বহু মানুষের এক বিরক্তিকর সমস্যা।
চোখের নিচের এই কালোদাগ চেহারার স্বাভাবিক সতেজতা নষ্ট করার পাশাপাশি সৌন্দর্যও কেড়ে নেয়। অনেকেই এই দাগ লুকাতে কনসিলার বা সাধারণ ফেস ক্রিমের ওপর ভরসা করেন, তবে সেনসিটিভ এই অংশের যত্নে সাধারণ ক্রিমের চেয়ে একটি ভালো মানের সিরাম অনেক বেশি কার্যকরী।
আজকের এই ব্লগে আমরা চোখের নিচে কালো দাগ হওয়ার কারণ, দাগ দূর করতে সিরামের কার্যকারিতা এবং বর্তমান বাজারের সেরা কিছু সিরাম নিয়ে বিস্তারিত আলোচনা করব। যা আপনার চোখের নিচের কালোদাগ দূর করে হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে।
চোখের নিচে কালো দাগ হওয়ার কারণ
আমাদের চোখের নিচে, চোখের চারপাশে কালো দাগ বা ডার্ক সার্কেল হওয়ার বেশ কিছু কারণ থাকতে পারে। বর্তমানে জীবনযাত্রায় এর সবচেয়ে বড় কারণ হলো ঘুমের অভাব, অনিয়মিত ঘুমের রুটিন এবং অতিরিক্ত মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের স্ক্রিন টাইম।
এছাড়া জেনেটিক্স বা বংশগত কারণ, বয়স বৃদ্ধির সাথে ত্বকের কোলাজেন কমে যাওয়া এবং ত্বক পাতলা হয়ে যাওয়া, অ্যালার্জি, সাইনাস সমস্যা এবং চোখের চারপাশের রক্তনালীর দৃশ্যমানতাও এই সমস্যা তৈরি করে।
আবার সূর্যের ক্ষতিকর UV রশ্মি, পরিবেশ দূষণ, পানিশূন্যতা, আয়রনের অভাব এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস চোখের নিচের কালো দাগকে আরও গাঢ় করে তোলে।
চোখের নিচের কালো দাগ দূর করতে সিরাম কীভাবে কাজ করে?
সিরামের অণুগুলো অত্যন্ত ক্ষুদ্র ও লাইটওয়েট ফর্মুলার হয়ে থাকে, যা চোখের নিচের সেনসিটিভ ত্বকের গভীর স্তর পর্যন্ত খুব সহজে প্রবেশ করতে এবং দ্রুত শোষিত হতে পারে।
সিরামে থাকা সক্রিয় উপাদানগুলো ত্বকের মেলানিন উৎপাদন কমিয়ে ত্বকের রং উজ্জ্বল করে, রক্ত চলাচল বৃদ্ধি করে, কালচে ছোপ দ্রুত হালকা করে আনে এবং কোলাজেন ও ইলাস্টিনের উৎপাদন বাড়িয়ে ফাইন লাইন ও বলিরেখা হ্রাস করে। নিয়মিত ও সঠিকভাবে ব্যবহার করলে সাধারণত ৪ থেকে ৮ সপ্তাহের মধ্যে দৃশ্যমান ফলাফল পাওয়া যায়।
চোখের নিচের কালো দাগ দূর করতে বিভিন্ন উপাদানের কাজ
চোখের নিচের কালো দাগ দূর করার জন্য একটি ভালো সিরাম খোঁজার সময় তার উপাদান গুলো দেখে নেওয়া এবং এবং উপাদান গুলোর কাজ সম্পর্কে জেনে নেওয়া জরুরি।
যেমন, ক্যাফেইন (Caffeine) রক্তনালীকে সংকুচিত করার মাধ্যমে চোখের ফোলাভাব ও কালো দাগ দ্রুত কমিয়ে আনে। ভিটামিন সি (Vitamin C) একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে ত্বককে উজ্জ্বল করে এবং কোলাজেন উদপাদন বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়া, হায়ালোরনিক অ্যাসিড (Hyaluronic Acid) চোখের চারপাশের ত্বককে ময়েশ্চারাইজড ও টানটান রাখে।
অন্যদিকে, রেটিনল (Retinol) ত্বকের ফাইন লাইনস ও বলিরেখা দূর করার পাশাপাশি কোষ পুনর্গঠনে সাহায্য করে এবং নিয়াসিনামাইড (Niacinamide) ত্বকের অসমান রঙ ঠিক করে ডার্ক সার্কেল হালকা করতে সাহায্য করে।
চোখের নিচের কালো দাগ দূর করার সেরা ৬টি সিরাম
আমরা চর্মরোগ বিশেষজ্ঞদের পরামর্শ ও বিভিন্ন ব্যবহারকারীদের রিভিউ পর্যালোচনা করে চোখের নিচের কালো দাগ দূর করার জন্য সেরা কিছু সিরাম তালিকা করেছি।
যা আপনার চোখের আশেপাশে ব্যবহারের জন্য নিরাপদ ও নিয়মিত ব্যবহারে আপনি দৃশ্যমান ফলাফল পেতে পারেন।
1. Beauty of Joseon Revive Eye Serum
কোরিয়ান জিনসেং ও রেটিনাল সমৃদ্ধ এই সিরাম চোখের নিচের কালোদাগ, বলিরেখা, এবং ফোলাভাব কমিয়ে ত্বককে টানটান করতে সাহায্য করে। এটি ত্বকে গভীর আর্দ্রতা জোগানোর মাধ্যমে ত্বককে মসৃণ করে তোলে এবং অ্যান্টি-এজিং প্রভাব ফেলে বয়সের ছাপ দূর করতে ভূমিকা রাখে।
সুবিধা:
- শক্তিশালী অ্যান্টি-এজিং।
- সহজে শোষিত হয়।
- কোরিয়ান জনপ্রিয় ব্র্যান্ড।
অসুবিধা:
- রেটিনালের কারণে সূর্যের আলোতে সানস্ক্রিন ব্যবহার জরুরি।
2. Axis-Y Vegan Collagen Eye Serum
ভেগান কোলাজেন সমৃদ্ধ কোরিয়ান ব্যান্ডের এই লিকুইড সিরাম চোখের নিচের ফাইন লাইন এবং ফোলাভাব কমিয়ে ত্বককে মসৃণ ও হাইড্রেটেড রাখতে সাহায্য করে।
এটি হালকা ফর্মুলায় তৈরী হওয়ায় ত্বকে খুব দ্রুত শোষিত হয় এবং ত্বককে টানটান করে তোলে। এছাড়া, এই সিরাম সব ধরনের ত্বকের জন্য সম্পূর্ণ নিরাপদ।
সুবিধা:
- হালকা ফর্মুলা।
- উন্নত মানের কোরিয়ান ব্র্যান্ড।
- সব ধরণের ত্বকের জন্য নিরাপদ।
অসুবিধা:
- দাম একটু বেশি।
- ছোট সাইজ হওয়ায় দ্রুত শেষ হয়ে যেতে পারে।
3. MELAO Face & Eye Care Retinol Serum - Anti Wrinkle & Dark Spot
MELAO Retinol Serum একটি মাল্টি-পারপাস সিরাম, যা মুখ এবং চোখের চারপাশে নিশ্চিন্তে ব্যবহার করা যায়।
রেটিনল, হায়ারুরনিক অ্যাসিড ও কোলাজেনের শক্তিশালী ফর্মুলা দিয়ে তৈরি এই সিরামটি ত্বকের মুখের কালো দাগ, ফাইন লাইন, চোখের নিচের ডার্ক সার্কেল, বলিরেখা কমাতে অত্যন্ত কার্যকরী। এছাড়াও এই সিরাম নিয়মিত ব্যবহারে ত্বকের বয়সের ছাপ কমে আসে।
সুবিধা:
- রেটিনল, হায়ারুরনিক অ্যাসিড ও কোলাজেনের ট্রিপল অ্যাকশন।
- একই সাথে পুরো মুখ এবং কক্ষের নিচে ব্যবহার করা যায়।
অসুবিধা:
- সেনসিটিভ ত্বকে রেটিনলে জ্বালা হতে পারে।
- রাতে ব্যবহার করা উচিত এবং সকালে অবশ্যই সানস্ক্রিন লাগাতে হবে।
4. Laikou Japan Sakura Eye Serum
এটি একটি হালকা এবং ত্বক দ্বারা দ্রুত শোষণযোগ্য আই সিরাম যা জাপানিজ চেরি ব্লসম (Cherry Blossom) ও হায়ালোরনিক অ্যাসিড (Hyaluronic Acid) এর সংমিশ্রণে তৈরি।
চেরি ব্লসম এর নির্যাস প্রাকৃতিকভাবে অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা দেয় এবং ত্বক উজ্জ্বল করে ও চোখের নিচের কালো দাগ কমায়।
সুবিধা:
- হালকা ফর্মুলা
- সাশ্রয়ী মূল্য
- সব ধরণের ত্বকের জন্য উপযোগী
অসুবিধা:
- দৃশমান ফলাফল পেতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে
5. Dr. Rashel Vitamin C Brightening and Anti-Aging Eye Serum
ভিটামিন সি (Vitamin C), হায়ালুরোনিক অ্যাসিড (Hyaluronic Acid), ও কোলাজেন (Collagen) সমৃদ্ধ এই লাইটওয়েট সিরাম চোখের নিচের কালো দাগ, ফোলাভাব, ফাইন লাইন ও ত্বকের নিস্তেজতা কমাতে কার্যকর। এটি অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশন দিয়ে কোলাজেন উদপাদন করে ত্বক উজ্জ্বল ও মজবুত করে।
সুবিধা:
- উজ্জ্বলতা দ্রুত বাড়ায়
- সব স্কিন টাইপের জন্য উপযোগী, হালকা টেক্সচার।
অসুবিধা:
- খুব সেন্সিটিভ স্কিনে প্রথমে প্যাচ টেস্ট করুন।
6. 3W Clinic Collagen Retinol Ball Eye Serum
এই সিরাম হলো একটি জনপ্রিয় কোরিয়ান স্কিনকেয়ার প্রোডাক্ট, যা চোখের চারপাশের সেনসিটিভ ত্বকের আর্দ্রতা ধরে রাখতে, ত্বক টানটান করতে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এর হালকা এবং দ্রুত শোষণকারী ফর্মুলা চোখের চারপাশের ডার্ক সার্কেল, ফোলাভাব এবং বলিরেখা দূর করে।
সুবিধা:
- ফোলাভাব কমায়
- হালকা ফর্মুলা
- রক্ত সঞ্চালন বাড়ায়
অসুবিধা:
- দিনের বেলা সূর্যের আলোতে গেলে সানস্ক্রিন ব্যবহার করতে হয়
চোখের নিচের কালো দাগ দূর করতে সিরাম কতদিন ব্যবহার করতে হবে?
নিয়মিত ব্যবহারে সাধারণত ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়। তবে এটি আপনার ডার্ক সার্কেলের গভীরতা এবং লাইফস্টাইলের ওপরও নির্ভর করে।
রেটিনল আই সিরাম কি চোখের নিচে ব্যবহার করা নিরাপদ?
হ্যাঁ, তবে সব ধরণের রেটিনল সিরাম নয়। চোখের চারপাশের সেনসিটিভ ত্বকের জন্য কম মাত্রার রেটিনল আই সিরাম ব্যবহার করা সম্পূর্ণ নিরাপদ।
এটি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে কালচে ভাব এবং বলিরেখা দূর করে। তবে রেটিনল সিরাম শুধুমাত্র রাতে ব্যবহার করা উচিত।















