Serum

7 min read

ত্বকের ধরন অনুযায়ী জনপ্রিয় কিছু ভালো সিরাম

ত্বকের ধরন অনুযায়ী জনপ্রিয় কিছু ভালো সিরাম

ব্যস্ত জীবনে ধুলোবালি, সূর্যের ক্ষতিকর রশ্মি, পরিবেশ দূষণ ও পরিপুর্ন যত্নের অভাবে ত্বক  নিস্তেজ, শুষ্ক, বলিরেখা, মেছতা, ব্রণ ও দাগ যুক্ত  হয়ে  যাওয়া  বতর্মান সময়ের  একটি  বড় সমস্যা।সাধারণ ফেসওয়াশ বা ক্রিম অনেক সময় ত্বকের গভীরের এই সমস্যাগুলো দূর করতে পারে না। এতে অল্প বয়সেই  ত্বকে বয়সের  ছাপ  পড়তে  শুরু হয়। এই সমস্যা  দূরীকরণে সবচেয়ে উপকারী সমাধান হচ্ছে  সিরাম , যা  ত্বকের ভেতরের গভীর স্তরে গিয়ে সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখে।

কেন সিরাম ব্যবহার করবেন? (মূল উপকারিতা)

ত্বকের সঠিক যত্নে সিরাম ব্যবহার জরুরি, যা ত্বকের সর্বোচ্চ উপকার নিশ্চিত করে এবং ক্ষতির আশঙ্কা কমায়।  নিয়মিত স্কিন কেয়ার রুটিনে সিরাম যুক্ত করলে ত্বকের জন্য বেশ কিছু উপকারিতা পাওয়া যায়। সিরামের অণু অনেক ছোট হওয়ায় এটি দ্রুত সময়ে দৃশ্যমান ফলাফল দিতে পারে। ত্বকের যেকোনো নির্দিষ্ট সমস্যার জন্য আলাদা সিরাম রয়েছে, যা আপনার ত্বকের প্রয়োজনের ভিত্তিতে সমাধান দেয়।এটি ত্বকের ভেতরের স্তরে গিয়ে দাগছোপ, মেছতা, বলিরেখা ও শুষ্কতার মতো সমস্যা মোকাবিলা করে ত্বককে ভেতর থেকে সুস্থ রাখে। সিরাম নিয়মিত ব্যবহারে ত্বকের কালচে ভাব দ্রুত দূর হয়ে যায় এবং মুখের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসে।

সিরামের ধরন

১. ব্যবহার অনুসারে সিরামের ধরন

যারা ত্বকের শুষ্কতা ও খসখসে ভাব দূর করতে চান, তাদের প্রথম পছন্দ হলো হাইড্রেটিং সিরাম। এ ধরণের সিরাম সাধারণত ত্বকের একদম গভীর স্তরে আর্দ্রতা পৌঁছে দিয়ে ত্বককে সারাদিন সতেজ, নরম ও কোমল রাখে।
অন্যদিকে, রোদে পোড়া কালচে দাগ, বা মেছতা দূর করে ত্বকে হারানো জৌলুস ফিরিয়ে আনতে ব্রাইটেনিং সিরাম ব্যবহার করা হয়। ভিটামিন সি বা আলফা আরবুটিন যুক্ত এই ফর্মুলাগুলো ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বাড়াতে দারুণ কাজ করে।
এবং যাদের ত্বকে প্রচুর ব্রণ, ব্ল্যাকহেডস বা খোলা ছিদ্র সমস্যা রয়েছে, তাদের এক্সফোলিয়েটিং সিরাম বেশ উপকারী।

২. উপাদান অনুসারে সিরামের ধরন

সিরাম সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে। নিচে প্রধান কয়েকটি প্রকারভেদ উল্লেখ করা হলো:

হাইড্রেটিং সিরাম (Hydrating Serums): এ ধরনের সিরামের মূল কাজ হচ্ছে ত্বককে গভীরভাবে আর্দ্রতা প্রদান করা। এতেহায়ালুরোনিক অ্যাসিড (Hyaluronic Acid) এর মতো উপাদান থাকে, যা শুষ্ক ও সেনসেটিভ ত্বকের জন্য বিশেষভাবে উপকারী।

ব্রাইটেনিং সিরাম (Brightening Serums): ভিটামিন সি (Vitamin C) ও নিয়াসিনামাইড (Niacinamide) সমৃদ্ধ এই সিরাম ত্বকের রং ঠিক রাখতে, কালো দাগ ও মেছতা হালকা করতে সাহায্য করে। এটি ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং দাগছোপ কমাতে কার্যকর ভূমিকা রাখে।

অ্যান্টি-এজিং সিরাম (Anti-Aging Serums): রেটিনল (Retinol) ও পেপটাইড (Peptides) যুক্ত এই সিরাম বলিরেখা কমাতে সাহায্য করে।  নিয়মিত ব্যবহারে ত্বক টানটান থাকে এবং যৌবনতা ধরে রাখে। রেটিনলযুক্ত সিরাম রাতে ব্যবহার করাই উত্তম।

অয়েল-কন্ট্রোল সিরাম (Oil Control Serum): তৈলাক্ত ও ব্রণপ্রবণ ত্বকের জন্য স্যালিসিলিক অ্যাসিড ও নিয়াসিনামাইড সমৃদ্ধ এই সিরাম। এটি ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে, ছিদ্র পরিষ্কার রাখে এবং ব্রণ প্রতিরোধে সাহায্য করে। ত্বকের মৃত কোষ দূর করতেও এটি কার্যকর।

এক্সফোলিয়েটিং সিরাম (Exfoliating Serums): এ ধরনের সিরামে থাকে এএইচএ (AHAs) ও বিএইচএ (BHAs) উপাদান, যা ত্বকের মৃত কোষ দূর করে ত্বকের টেক্সচার উন্নত করে। সপ্তাহে দু-তিনবার ব্যবহার করলেই ত্বকে মসৃণতা ও উজ্জ্বলতা বৃদ্ধি পায়।

কীভাবে সঠিক সিরাম নির্বাচন করবেন?

সঠিক সিরাম নির্বাচন করতে নিম্নলিখিত বিষয়গুলো মাথায় রাখা জরুরি:

১. ত্বকের ধরন চিহ্নিত করুন

আপনার ত্বক শুষ্ক, তৈলাক্ত, মিশ্র নাকি সেনসিটিভ এটি আগে নিশ্চিত হোন। ত্বকের ধরণ চিহ্নিত করার পর, ত্বকের ধরণের সাথে মিল রেখে সিরাম বাছাই করুন।
শুষ্ক ত্বক: আপনার ত্বক যদি শুষ্ক হয় তাহলে হায়ালুরোনিক অ্যাসিড ও গ্লিসারিন সমৃদ্ধ হাইড্রেটিং সিরাম আপনার জন্য সবচেয়ে উপযোগী। এটি ত্বকে আর্দ্রতা ধরে রাখে এবং ত্বককে নরম ও কোমল করে।

তৈলাক্ত ত্বক: ত্বকের তৈলাক্ততার সমস্যায় নিয়াসিনামাইড ও স্যালিসিলিক অ্যাসিড যুক্ত সিরাম গুলো অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে কাজ করে, ছিদ্র পরিষ্কার রাখে এবং ব্রণ কমাতে সাহায্য করে।.

সেনসিটিভ ত্বক: যাদের ত্বক খুব সেনসিটিভ তাদের ক্ষেত্রে অ্যালোভেরা, সেন্টেলা সমৃদ্ধ বা কম ঘনত্বের নিয়াসিনামাইড যুক্ত সিরাম নিরাপদ এবং কার্যকরী। এটি প্রদাহ ও জ্বালা কমিয়ে ত্বককে শান্ত করে।

স্বাভাবিক ত্বক: ত্বকের অবস্থা যদি স্বাভাবিক হয় তাহলে ভিটামিন সি ও পেপটাইড সমৃদ্ধ সিরামের ব্যবহার ত্বকের উজ্জ্বলতা বজায় রাখা, ত্বকের তরুণ্য ও স্বাস্থ্য ধরে রাখতে সহায়তা করে।

২. প্রয়োজনীয় উপাদান দেখুন

ত্বকের সমস্যা অনুযায়ী প্রয়োজনীয় কার্যকরী উপাদান খুঁজুন। বলিরেখা কমাতে রেটিনল (Retinol), উজ্জ্বলতা বাড়াতে ভিটামিন সি (Vitamin C), আর আর্দ্রতার জন্য হায়ালুরোনিক অ্যাসিড (Hyaluronic Acid) খুবই কার্যকর।

উপাদানের ঘনত্ব:

নতুন সিরাম ব্যবহার শুরু করলে সবসময় কম ঘনত্বের উপাদান বেছে নেওয়া ভালো। যেমন: ভিটামিন সি এর ক্ষেত্রে ১০% থেকে ১৫% এবং রেটিনলের ক্ষেত্রে ০.২৫% বা ০.৫% ঘনত্ব দিয়ে শুরু করা উচিত।

সুগন্ধি বর্জন করুন:

পণ্য কেনার আগে উপাদানের তালিকায় কৃত্রিম সুগন্ধি (Fragrance), অ্যালকোহল (Alcohol) বা প্যারাবেন (Paraben) আছে কিনা দেখে নিন। বিশেষ করে সেনসেটিভ ত্বকের জন্য এগুলো এড়িয়ে চলা জরুরি, অন্যথায় ত্বকে অ্যালার্জি বা চামড়ায় ফুসকুড়ি দেখা দিতে পারে।

জনপ্রিয় সিরাম ব্র্যান্ড

বাংলাদেশে বিশ্বমানের অনেক ব্র্র্যান্ডের সিরাম পাওয়া যায়। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সিরাম ব্র্যান্ডগুলোর মধ্যে Laikou, Melao, Loreal Paris, Cos De BAHA, Skin1004, Bioaqua, The Derma Co এবং The Ordinary অন্যতম।

এই ব্র্যান্ডগুলো তাদের উচ্চমানের ফর্মুলা, কার্যকর অ্যাকটিভ উপাদান এবং সাশ্রয়ী মূল্যের জন্য বাংলাদেশের ক্রেতাদের কাছে অত্যন্ত প্রিয়।LaikouMelao ভিটামিন সি সিরামের জন্য বিখ্যাত, যা দাগ কমানো ও উজ্জ্বলতা বৃদ্ধির জন্য সেরা।

Cos De BAHA এবং Some By Mi তৈলাক্ত ও ব্রণপ্রবণ ত্বকের জন্য অসাধারণ, বিশেষ করে নিয়াসিনামাইড ও AHA BHA PHA সিরামের জন্য। Bioaqua হাইড্রেশন সিরামের ক্ষেত্রে সবচেয়ে বেশি জনপ্রিয়।

প্রিমিয়াম কোরিয়ান স্কিনকেয়ারের মধ্যে Skin1004 এবং SOME BY MI এর সিরামগুলোও ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে। আপনার ত্বকের ধরন ও সমস্যা অনুসারে এই জনপ্রিয় ব্র্যান্ডগুলো থেকে সিরাম বেছে নিলে দ্রুত ও সন্তোষজনক ফলাফল পাবেন।

ত্বকের ধরন ও সমস্যা অনুযায়ী সেরা ১০ টি সিরাম

ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখতে সঠিক সিরাম নির্বাচন করা অত্যন্ত জরুরি। প্রতিটি ত্বকের ধরন ও সমস্যার জন্য আলাদা ধরনের সিরাম কার্যকর।
নিচে ত্বকের ত্বকের ধরন ও সমস্যা অনুযায়ী চাহিদার ভিত্তিতে সেরা ১০টি সিরাম তালিকাভুক্ত করা হলো, যা আপনার ত্বকের সমস্যা অনুযায়ী সঠিক পণ্যটি  বাছাই করতে সহায়তা করবে।

১. The Ordinary Niacinamide 10% + Zinc 1%

তৈলাক্ত ও ব্রণ প্রবণ ত্বকের জন্য এটি একটি দারুণ সমাধান। এই সিরামটিতে মূলত দুটি শক্তিশালী উপাদান রয়েছে যা ত্বকে খুব দ্রুত কাজ করে।
এতে থাকা ১০% নায়াসিনামাইড (Niacinamide) ব্রণের কালচে দাগ, লালচে ভাব এবং যেকোনো পিগমেন্টেশন খুব দ্রুত কমিয়ে আনে। অন্যদিকে, এর ১% জিংক (Zinc) ত্বকের অতিরিক্ত তেল বা সিবাম উৎপাদন নিয়ন্ত্রণ করে।সুবিধা:

  • অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে।
  • ত্বকের ছিদ্র ছোট করতে সাহায্য করে।
  • ব্রণের দাগ হালকা করে।

অসুবিধা:

  • খুব শুষ্ক ত্বকে কিছুটা টানটান লাগতে পারে।
  • শক্তিশালী ভিটামিন সি-এর সাথে একসাথে ব্যবহার করা যায় না।

২. Minimalist 10% Vitamin C Face Serum

সব ধরনের ত্বকে হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে এবং রোদে পোড়া কালচে দাগ দূর করতে এটি অত্যন্ত কার্যকরী একটি সিরাম। এই সিরামের মূল আকর্ষণ হলো এতে থাকা ১০% ভিটামিন সি (Vitamin C)।
এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা ত্বকের গভীরে প্রবেশ করে মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে। ফলে রোদে পোড়া দাগ এবং কালচে ভাব খুব দ্রুত কমে যায়। এছাড়াও, ভিটামিন সি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বককে করে তোলে আরও সতেজ, টানটান এবং প্রাকৃতিকভাবে উজ্জ্বল।
সুবিধা:

  • ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বৃদ্ধি করে।
  • ত্বক স্বাভাবিক এবং শান্ত রাখে।

অসুবিধা:দিনের বেলায় এটি লাগানোর পর সানস্ক্রিন ব্যবহার জরুরি।

৩. Laxzin Alpha Arbutin 2% With Hyaluronic Acid

শুষ্ক ও রুক্ষ ত্বকের পাশাপাশি দাগহীন উজ্জ্বল ত্বক পেতে এটি খুব ভালো কাজ করে। এই সিরামে রয়েছে দুটি চমৎকার উপাদানের সংমিশ্রণ। এতে থাকা হায়ালুরোনিক এসিড (Hyaluronic Acid) ত্বকের একদম গভীরে প্রবেশ করে আর্দ্রতা ধরে রাখে, যার ফলে শুষ্ক ত্বকও সারাদিন নরম, হাইড্রেটেড ও সতেজ থাকে।
অন্যদিকে, এর ২% আলফা আরবুটিন (Alpha Arbutin) ত্বকের কালচে দাগ, মেছতা এবং পিগমেন্টেশন দূর করে স্কিন টোনকে আরও উজ্জ্বল ও মসৃণ করতে সাহায্য করে। এই দুই উপাদানের গুণে ত্বক হয়ে ওঠে একইসঙ্গে আর্দ্র এবং প্রাকৃতিকভাবে উজ্জ্বল।সুবিধা:

  • ত্বকে দীর্ঘ সময় আদ্রতা ধরে রাখে
  • এতে কোনো ক্ষতিকর কেমিক্যাল বা সুগন্ধি নেই
  • সেনসিটিভ ত্বকের জন্য সম্পূর্ণ নিরাপদ।

অসুবিধা:

  • অতিরিক্ত তৈলাক্ত ত্বকে কিছুটা ভারী মনে হতে পারে।

৩. Laxzin Alpha Arbutin 2% With Hyaluronic Acid

শুষ্ক ও রুক্ষ ত্বকের পাশাপাশি দাগহীন উজ্জ্বল ত্বক পেতে এটি খুব ভালো কাজ করে। এই সিরামে রয়েছে দুটি চমৎকার উপাদানের সংমিশ্রণ। এতে থাকা হায়ালুরোনিক এসিড (Hyaluronic Acid) ত্বকের একদম গভীরে প্রবেশ করে আর্দ্রতা ধরে রাখে, যার ফলে শুষ্ক ত্বকও সারাদিন নরম, হাইড্রেটেড ও সতেজ থাকে।
অন্যদিকে, এর ২% আলফা আরবুটিন (Alpha Arbutin) ত্বকের কালচে দাগ, মেছতা এবং পিগমেন্টেশন দূর করে স্কিন টোনকে আরও উজ্জ্বল ও মসৃণ করতে সাহায্য করে। এই দুই উপাদানের গুণে ত্বক হয়ে ওঠে একইসঙ্গে আর্দ্র এবং প্রাকৃতিকভাবে উজ্জ্বল।সুবিধা:

  • ত্বকে দীর্ঘ সময় আদ্রতা ধরে রাখে
  • এতে কোনো ক্ষতিকর কেমিক্যাল বা সুগন্ধি নেই
  • সেনসিটিভ ত্বকের জন্য সম্পূর্ণ নিরাপদ।

অসুবিধা:

  • অতিরিক্ত তৈলাক্ত ত্বকে কিছুটা ভারী মনে হতে পারে।

৪. Some By Mi AHA BHA PHA 30 Days Miracle Serumযাদের ত্বকে প্রচুর ব্রণ, ব্ল্যাকহেডস ও মৃত কোষ রয়েছে, তাদের জন্য এটি দারুণ একটি এক্সফোলিয়েটিং সিরাম। এই সিরামে থাকা তিনটি মূল উপাদান ত্বকের বিভিন্ন স্তরে চমৎকার কাজ করে। এতে থাকা এএইচএ (AHA) ত্বকের একদম ওপরের স্তরের মৃত কোষ দূর করে ত্বককে মসৃণ করে।

বিএইচএ (BHA) ত্বকের লোমকূপের গভীরে প্রবেশ করে জমে থাকা অতিরিক্ত তেল ও ব্ল্যাকহেডস পরিষ্কার করে, যা ব্রণ কমাতেও সাহায্য করে। আর পিএইচএ (PHA) ত্বকের আর্দ্রতা ধরে রেখে খুব আলতোভাবে ত্বককে পরিষ্কার করে। এই তিনটি উপাদানের সাহায্যে সিরামটি ত্বককে গভীর থেকে পরিষ্কার করে এবং ত্বকে দৃশ্যমান পরিবর্তন নিয়ে আসে।সুবিধা:

  • ব্রণপ্রবণতা দ্রুত কমিয়ে আনে।
  • মৃত কোষ দূর করে ত্বক মসৃণ করে।
  • ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস পরিষ্কার করে।

অসুবিধা:

  • নতুন অবস্থায় প্রতিদিন ব্যবহারে ত্বক কিছুটা জ্বালাপোড়া হতে পারে।

৫. Garnier Bright Complete Vitamin C Serum

মুখের কালচে দাগ, মেছতা বা ব্রণের দাগ কমিয়ে ত্বককে খুব দ্রুত উজ্জ্বল করতে এই সিরামটি স্কিনকেয়ার প্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। এর মূল রহস্য হলো এতে থাকা শক্তিশালী ভিটামিন সি (Vitamin C) এবং লেবুর নির্যাস (Lemon Extract)।
গার্নিয়ারের এই সিরামে সাধারণ ক্রিমের চেয়ে অনেক বেশি পরিমাণে ভিটামিন সি থাকে, যা ত্বকের গভীরে গিয়ে মেলানিন উৎপাদন কমায় এবং যেকোনো কালচে দাগ খুব দ্রুত হালকা করে। আর লেবুর নির্যাস প্রাকৃতিকভাবে ত্বককে উজ্জ্বল (Brighten) করতে সাহায্য করে। সুবিধা:

  • কালো দাগ দৃশ্যমানভাবে হালকা করে
  • যেকোনো ধরণের ত্বকে ব্যবহার উপযোগী

অসুবিধা:

  • যাদের ভিটামিন সি-তে অ্যালার্জি আছে, তাদের কিছুটা অসুবিধা হতে পারে

৬.

Cos De BAHA Niacinamide 10% Serum

এটি ত্বকের ছিদ্র ও ব্রণের দাগ দূর করার জন্য একটি আদর্শ সিরাম। এর মধ্যে থাকা জিংক ব্রণের ব্যাকটেরিয়া ধ্বংস করে ত্বক পরিষ্কার রাখে। এতে রয়েছে ১০% নায়াসিনামাইড (Niacinamide), যা ত্বকের বড় ছিদ্রগুলো বা পোরস ছোট করে ত্বককে মসৃণ করে এবং যেকোনো ব্রণের কালচে দাগ খুব দ্রুত কমিয়ে আনে।
এর পাশাপাশি সিরামটিতে থাকা জিংক (Zinc) ব্রণের জন্য দায়ী ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং অতিরিক্ত তেল উৎপাদন নিয়ন্ত্রণ করে। ফলে খুব সহজেই ব্রণ কমে যায় এবং ত্বক থাকে একদম পরিষ্কার ও সতেজ।সুবিধা:

  • ত্বকের ক্ষতিগ্রস্ত সুরক্ষা স্তরকে শক্তিশালী ও মজবুত করে।
  • ব্রণের লালচে ভাব ও প্রদাহ কমায়।
  • সব ধরনের ত্বকে ব্যবহার করা যায়।

অসুবিধা:

  • একসাথে অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে ত্বকে কিছুটা ফেনা হতে পারে।

৭.

The Ordinary Retinol 0.5% in Squalane

বয়সের ছাপ, বলিরেখা এবং অমসৃণ ত্বক ঠিক করতে এটি দারুণ ভূমিকা পালন করে। এই সিরামটির মূল আকর্ষণ হলো এতে থাকা ০.৫% রেটিনল (Retinol) এবং স্কোয়ালেন (Squalane)-এর চমৎকার ব্যালেন্স।
রেটিনল ত্বকের দ্রুত নতুন কোষ তৈরিতে সাহায্য করে, বয়সের ছাপ ও বলিরেখা কমিয়ে আনে, যা ত্বককে দীর্ঘকাল তারুণ্যদীপ্ত রাখে। সুবিধা:

  • বলিরেখা ও বয়সের ছাপ কমায়।
  • ত্বক টানটান ও মসৃণ করে।

অসুবিধা:

  • শুধুমাত্র রাতে ব্যবহার করতে হয়।
  • নতুন ব্যবহারকারীদের ত্বক প্রথমদিকে কিছুটা শুষ্ক বা লাল হতে পারে।

৮.

Skin1004 Madagascar Centella Ampoule

সেনসিটিভ, অ্যালার্জি প্রবণ ও লালচে হয়ে যাওয়া ত্বককে শান্ত করতে এটি অত্যন্ত কার্যকরী একটি সিরাম । এটি ১০০% 'সেন্টেল্লা এশিয়াটিকা' (Centella Asiatica) নির্যাস দিয়ে তৈরি।
এই প্রাকৃতিক উপাদানটি ত্বকের যেকোনো জ্বালাপোড়া, লালচে ভাব বা র‍্যাশ খুব দ্রুত কমিয়ে এনে ত্বককে প্রশান্তি দেয়। এছাড়াও এটি পরিবেশের ক্ষতিকর প্রভাবে ড্যামেজ হওয়া ত্বকের ব্যারিয়ার (Skin barrier) মেরামত করে ত্বককে ভেতর থেকে শক্তিশালী ও আর্দ্র রাখে।সুবিধা:

  • ত্বককে খুব দ্রুত শান্ত ও আরামদায়ক অনুভূতি দেয়।
  • সম্পূর্ণ প্রাকৃতিক থানকুনি পাতার উপাদান দিয়ে তৈরি।
  • এর গঠন পানির মতো হালকা।

অসুবিধা:

  • অন্যান্য সাধারণ সিরামের তুলনায় এর দাম কিছুটা বেশি।

৯.

Bioaqua Rice Raw Pulp Serum

যাদের বাজেট কিছুটা কম কিন্তু প্রতিদিনের সাধারণ যত্নে ত্বককে নরম ও আর্দ্র রাখতে চান, তাদের জন্য এটি সেরা একটি পছন্দ। এই সিরামটির প্রধান উপাদান হলো চালের নির্যাস, যা প্রাকৃতিকভাবেই ত্বককে উজ্জ্বল ও মসৃণ করতে সাহায্য করে।
এর পাশাপাশি সিরামটিতে থাকা হায়ালুরোনিক এসিড (Hyaluronic Acid) ত্বকের গভীর থেকে আর্দ্রতা ধরে রাখে। প্রতিদিনের বেসিক স্কিনকেয়ারের জন্য এটি দারুণ একটি বাজেট-ফ্রেন্ডলি অপশন।সুবিধা:

  • ত্বক নরম ও মোলায়েম করে।
  • ত্বকের শুষ্কতা দূর করে।

অসুবিধা:

  • অনেক পুরনো দাগ বা বড় কোনো ব্রণ দূর করতে কার্যকরী নয়

১০.

Laikou Sakura Serum

ত্বককে সতেজ ও গোলাপি আভা দিতে এই জাপানি সাকুরা বা চেরি ফুলের নির্যাসসমৃদ্ধ সিরামটি দারুণ কার্যকর। সাকুরা বা চেরি ফুলের নির্যাসে রয়েছে চমৎকার অ্যান্টিঅক্সিডেন্ট গুণাবলি, যা ত্বকের নিস্তেজ বা মলিন ভাব দূর করে প্রাকৃতিকভাবে একটি উজ্জ্বল ও গোলাপি আভা (Pinkish glow) এনে দেয়। অন্যদিকে, সিরামে থাকা হায়ালুরোনিক এসিড ত্বকের গভীরে পুষ্টি জুগিয়ে ত্বককে আর্দ্র ও সজীব রাখতে সহায়তা করে। সুবিধা:

  • ত্বকে তাৎক্ষণিক সতেজ ভাব আনে।
  • এর সুগন্ধ খুবই চমৎকার।

অসুবিধা:

  • সেকসিটিভি ত্বকে অতিরিক্ত সুগন্ধির কারণে কিছুটা সমস্যা হতে পারে

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলি (FAQ)

সিরাম ব্যবহারে কি কোনও পার্শ্বপ্রতিক্রিয়া আছে?

উত্তর: সঠিক নিয়মে ব্যবহার করলে সাধারণত কোনো ক্ষতিকর প্রভাব দেখা যায় না। তবে ত্বকের ধরনের সঙ্গে সামঞ্জস্যহীন সিরাম ব্যবহার করলে ত্বকে জ্বালাপোড়া, চুলকানি বা ফুসকুড়ি হতে পারে। তাই ব্যবহারের আগে উপাদান ও ত্বকের ধরন অনুযায়ী নির্বাচন করা গুরুত্বপূর্ণ।

সিরাম কখন ব্যবহার করতে হয়?

সকাল ও রাতে স্কিন কেয়ার রুটিনের ক্লিনজিং ও টোনিংয়ের পর, ময়েশ্চারাইজারের আগে সিরাম ব্যবহার করতে হয়। সকালে ভিটামিন সি ও রাতে রেটিনলযুক্ত সিরাম সবচেয়ে ভালো  কার্যকর।

সিরাম কি ত্বক ফর্সা করে? 

হ্যাঁ, ভিটামিন সি ও নিয়াসিনামাইড সিরাম নিয়মিত ব্যবহার করলে মুখের দাগ, ডার্ক স্পট কমিয়ে ত্বক উজ্জ্বল ও ফর্সা করে। তবে এটি ধীরে ধীরে কাজ করে এবং সানস্ক্রিনের সাথে ব্যবহার করা জরুরি।

প্রতিদিন কি মুখে সিরাম ব্যবহার করা উচিত?

হ্যাঁ, অধিকাংশ সিরাম প্রতিদিন ব্যবহার করা যায়। তবে রেটিনল বা শক্তিশালী অ্যাসিড যুক্ত সিরাম ত্বকের অবস্থা অনুসারে সপ্তাহে সর্বোচ্চ ২-৩ দিন ব্যবহার করা নিরাপদ।

Recently Viewed Articles