Serum

7 min read

মেছতার জন্য কোন সিরাম ভালো 

মেছতার জন্য সিরাম

মুখের ত্বকে গাঢ় বাদামী বা ছাই রঙের ছোপ ছোপ মেছতার দাগ চেহারার সৌন্দর্য নষ্ট করার একটি বড় কারণ। অনেকেই দামি ক্রিম বা ঘরোয়া উপায় ট্রাই করেও মেছতার দাগ দূর করতে ব্যর্থ হন। তবে একটি ভালো মানের সিরাম নিয়িমত ব্যবহার করলে মেছতার মতো এমন জেদি ও গভীর সমস্যা ধীরে ধীরে দূর করা সম্ভব। 

আজকের আর্টিকলে আমরা আলোচনা করব মুখে মেছতা কেন হয় এবং এর কার্যকারী সমাধান হিসেবে বর্তমান বাজারের জনপ্রিয় কিছু সিরাম নিয়ে। সিরামগুলোর উপাদান, সুবিধা ও অসুবিধা বিস্তারিত জানলে আপনি সহজেই আপনার ত্বকের ধরন অনুযায়ী সঠিক সিরামটি বেছে নিতে পারবেন। 

মুখে মেছতা কেন হয়?

মেছতা মূলত ত্বকের এক ধরনের পিগমেন্টেশন বা কালচে দাগ। সূর্যের অতি বেগুনি (UV রশ্মি), শরীরে হরমোনের তারতম্য, বংশগত কারণ, অতিরিক্ত দুশ্চিন্তা বা শারীরিক মানসিক চাপের কারণে অনেকের ত্বকে মেলানিনের উৎপাদন অতিরিক্ত বেড়ে যায়। যার ফলে ত্বকে মেছতা (গাঢ় বাদামী বা ছাই রঙের ছোপ ছোপ দাগ) দেখা দিয়ে থাকে।

মেছতার জন্য জনপ্রিয় ১০টি সেরা সিরাম

মেছতা ত্বকের একটি গুরুতর সমস্যা হলেও, সঠিক যত্ন ও ভালো সিরাম ব্যবহার করলে ধীরে ধীরে এর দাগ দূর হয়ে যায়। বাজারে নানা ব্র্যান্ডের সিরাম থাকলেও, মেছতার মতো ত্বকের জেদি দাগ দূর করতে সঠিক উপাদানসমৃদ্ধ ভালো মানের একটি কার্যকরী সিরাম বেছে নেওয়া অত্যন্ত জরুরি।

আমরা ডার্মালজিস্টদের পরামর্শ ও বিভিন্ন ব্যবহারকারীদের ফিডব্যাক পর্যালোচনা করে ১০টি ভালো মানের সিরাম শর্টলিস্ট করেছি। যা আপনার ত্বকের দীর্ঘ দিনের মেছতা দূর করার জন্য উপযুক্ত। 

1. The Ordinary Niacinamide 10% + Zinc 1% Serum 

The Ordinary এর এই সিরাম বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়। এই সিরামে রয়েছে ১০% নায়াসিনামাইড যা মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে এবং মেছতার দাগ হালকা করতে সাহায্য করে। এর সাথে ১% জিঙ্ক রয়েছে যা ত্বকের তেল নিয়ন্ত্রণে ও প্রদাহ কমাতে কার্যকর। 

এই সিরামটি ত্বকের ছিদ্র ছোট করে, স্কিন টেক্সচার উন্নত করে এবং ব্রণের দাগও কমাতে সাহায্য করে। এছাড়াও মেছতার পাশাপাশি পিগমেন্টেশন, বয়সের ছাপ ও অসম ত্বকের টোন। 

সুবিধা:

  • মেছতা ও পিগমেন্টেশন কমায়। 
  • ছিদ্র ছোট করে এবং তৈলাক্ততা নিয়ন্ত্রণ করে। 
  • সব ধরনের ত্বকে ব্যবহারযোগ্য। 
  • উচ্চমানের ফর্মুলা। 

অসুবিধা:

  • ভালো ফল পেতে নিয়মিত ৪-৮ সপ্তাহ ব্যবহার করতে হয়। 

2. Aichun Beauty Anti Freckle Whitening Facial Serum

Aichun Beauty-এর এই সিরামটি মেছতা, রোদে পোড়া দাগ (সানস্পট) এবং ফ্রেকলস দূর করতে অত্যন্ত কার্যকরী। এতে রয়েছে নিয়াসিনামাইড, আরবুটিন এবং ভিটামিন সি-এর মতো শক্তিশালী হোয়াইটনিং উপাদান এবং প্ল্যান্ট এক্সট্রাক্ট। এই সিরামটি ত্বকের গভীরে প্রবেশ করে জেদি দাগ হালকা করে এবং ত্বককে মসৃণ, হাইড্রেটেড ও উজ্জ্বল করে তোলে।

সুবিধা:

  • মেছতা, ফ্রেকলস এবং পিগমেন্টেশন দ্রুত কমাতে সাহায্য করে।
  • অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ত্বক সতেজ ও প্রাণবন্ত দেখায়।
  • সব ধরনের ত্বকে ব্যবহারযোগ্য।

অসুবিধা:

  • ভিটামিন সি থাকায় দিনের বেলা এটি ব্যবহারের পর সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

3. Minimalist 10% Vitamin C Face Serum 

মিনিমালিস্ট এর ১০% Vitamin C Face Serum মেছতা ও পিগমেন্টেশন কমাতে একটি অত্যন্ত কার্যকর। এতে থাকা ভিটামিন সি সবচেয়ে মেলানিন উৎপাদনের বাধা দেয় এবং ত্বকে তৈরি হওয়া মেছতার দাগ হালকা করে। 

এছাড়াও নিয়মিত ব্যবহারে মুখের উজ্জ্বলতা বাড়ে, বলিরেখা কমে এবং ত্বকের গঠন উন্নত হয়। এটি কোলাজেন সংশ্লেষণেও সাহায্য করে এই সিরাম। সকালে সানস্ক্রিনের আগে এটি ব্যবহার করলে সর্বোত্তম ফল পাওয়া যায়।

সুবিধা:

  • ত্বকের মেছতা ও পিগমেন্টেশন কমায়। 
  • অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে পরিবেশ দূষণ থেকে সুরক্ষা দেয়। 

অসুবিধা:

  • দিনের বেলা সানস্ক্রিনের আগে ব্যবহার করতে হয়। 

4. Laxzin Alpha Arbutin 0.2% + Hyaluronic Acid Serum 

এই সিরাম মেছতা ও ডার্ক স্পট কমানোর পাশাপাশি ত্বককে গভীরভাবে আর্দ্র রাখে। এতে থাকা আলফা আরবুটিন মেলানিন উৎপাদন হ্রাস করে, ফলে মেছতার দাগ ধীরে ধীরে হালকা হয়। আর হায়ালুরোনিক অ্যাসিড ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ত্বককে নরম ও কোমল রাখে। 

সুবিধা:

  • ত্বককে আর্দ্র ও উজ্জ্বল রাখে 
  • সেনসিটিভ ত্বকেও নিরাপদ
  • সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়

অসুবিধা:

  • ফলাফল পেতে নিয়মিত ব্যবহার করতে হয়

5. The Dermalix Niacinamide 4% + Alpha Arbutin 2% Brightening Serum 

এই সিরাম ত্বকের পিগমেন্টেশন, ব্রণের পরবর্তী দাগ এবং মেছতার ছাপ দূর করতে কাজ করে। এতে থাকা নায়াসিনামাইড মেলানিন উৎপাদন কমায় এবং প্রদাহরোধী হিসেবে কাজ করে। আলফা আরবুটিন দাগ হালকা করে। এই দুটি উপাদানের সমন্বয় ত্বকের টোন সমান করে এবং ডার্ক স্পট দূর করতে সাহায্য করে। 

সুবিধা:

  • ব্রণের পরবর্তী দাগ ও মেছতা উভয়তেই কার্যকর
  • আনইভেন টোন ঠিক করে। 
  • ত্বকের প্রদাহ কমায়। 

অসুবিধা:

  • মেছতা বেশি হলে ফলাফল পেতে সময় লাগতে পারে

6. Osufi Whitening Freckle Removing Serum 

Osufi-এর এই সিরামটি হালকা ও নন-গ্রিজি টেক্সচারের কারণে দৈনন্দিন স্কিনকেয়ার রুটিনের জন্য দারুণ একটি পণ্য। এটি মূলত মেছতা ও কালচে দাগ দূর করে ত্বক ফর্সা করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এতে থাকা কার্যকরী উপাদান ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বককে গভীরভাবে আর্দ্র রাখে, যা ত্বকের ইলাস্টিসিটি উন্নত করতে সাহায্য করে।

সুবিধা:

  • মেছতা ও ডার্ক স্পট দূর করার পাশাপাশি ত্বকে প্রাকৃতিক গ্লো নিয়ে আসে।
  • সেনসিটিভ স্কিনসহ যেকোনো ধরনের ত্বকে ব্যবহার করা নিরাপদ।

অসুবিধা:

  • খুব পুরনো বা জেদি মেছতার দাগ দূর করতে নিয়মিত ব্যবহার করা প্রয়োজন হতে পারে।

7. Medicube Txa Niacinamide 15 Percent Serum

কোরিয়ান জনপ্রিয় ব্র্যান্ড Medicube-এর এই সিরামটি মেছতা ও হাইপারপিগমেন্টেশনের জন্য একটি হাই-কনসেন্ট্রেশন ট্রিটমেন্ট। এর পাওয়ারফুল ফর্মুলায় রয়েছে মোট ১৫% অ্যাক্টিভ ব্লেন্ড— ১০% নিয়াসিনামাইড এবং ৫% ট্রান্স-অ্যামিক অ্যাসিড (TXA), যা মেলানিন উৎপাদন কমিয়ে মেছতা ও ব্রণের জেদি দাগ দূর করতে সরাসরি কাজ করে। পাশাপাশি এতে ২% আরবুটিন এবং ডিপ হাইড্রেশনের জন্য ১০-লেয়ার হায়ালুরোনিক অ্যাসিড কমপ্লেক্স রয়েছে।

সুবিধা:

  • শক্তিশালী অ্যাক্টিভ উপাদানের ব্লেন্ড (Niacinamide + TXA) থাকায় মেছতা দূর করতে এটি অত্যন্ত কার্যকরী।
  • ত্বকের সঠিক পিএইচ (pH) লেভেল বজায় রেখে ড্যামেজড স্কিন ব্যারিয়ার রিপেয়ার করতে সাহায্য করে।

অসুবিধা:

  • অ্যাক্টিভ উপাদানের কনসেন্ট্রেশন বেশি থাকায় নতুন ব্যবহারকারীদের ক্ষেত্রে ধীরে ধীরে স্কিনকেয়ার রুটিনে যুক্ত করা উচিত।

8. Carenel Anti-Melasma Cica Intensive Serum

কোরিয়ান জনপ্রিয় ব্র্যান্ড Carenel এর এই সিরামটি মেছতার দাগ দূর করার পাশাপাশি ত্বকের সুরক্ষায় দারুণ কাজ করে। এতে রয়েছে সিকা (Cica বা Centella Asiatica), যা ত্বকের ড্যামেজড ব্যারিয়ারকে রিপেয়ার করে এবং যেকোনো ধরনের লালচেভাব বা জ্বালাপোড়া শান্ত করে। একই সাথে এর অ্যান্টি-মেলাজমা উপাদানগুলো মেছতার গভীরের দাগ ও কালচে ভাব হালকা করে। 

সুবিধা:

  • মেছতার দাগ দূর করার পাশাপাশি ত্বকের ড্যামেজড ব্যারিয়ার বা চামড়া পাতলা হয়ে যাওয়া রোধ করে।
  • সেন্টেলা থাকার কারণে সেনসিটিভ ও ব্রণপ্রবণ ত্বকের জন্যও অত্যন্ত নিরাপদ।
  • ত্বককে দীর্ঘসময় ময়েশ্চারাইজড ও সফট রাখে।

অসুবিধা:

  • এটি বেশ জেন্টল হওয়ায় পুরনো বা খুব গভীর মেছতা পুরোপুরি দূর করতে কিছুটা বেশি সময় নিতে পারে।

9. Quinsia Anti-Melasma Serum

Quinsia ব্রান্ডের এই সিরাম মেছতা দূর করার জন্য একটি প্রিমিয়াম সমাধান। এটি ত্বকের মেলানোসাইট কোষের অতিরিক্ত মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে, যা মেছতা নতুন করে ছড়াতে বাধা দেয়। সিরামটি ত্বকের হাইপারপিগমেন্টেশন এরিয়াকে টার্গেট করে কাজ করে এবং নিয়মিত ব্যবহারে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। এছাড়াও এটি ব্যবহারে ত্বক হাইড্রেটেড থাকে এবং স্কিন টেক্সচার মসৃণ ও সতেজ দেখায়।

সুবিধা:

  • মুখের ছোপ ছোপ কালচে মেছতা ও তিলের দাগ দূর করতে অত্যন্ত কার্যকরী।
  • স্কিন টোন সমান করতে এবং ত্বকের নিস্তেজতা দূর করতে সাহায্য করে।
  • সব ধরনের ত্বকে ব্যবহারের উপযোগী ফর্মুলেশন।

অসুবিধা:

  • কাঙ্ক্ষিত ফলাফলের জন্য অন্তত ১-২ মাস নিয়মিত দিনে ও রাতে ব্যবহার করা প্রয়োজন।

10. Eelhoe Melanin Correcting Serum

এই সিরাম একইসাথে মেছতা, ডার্ক স্পট এবং ব্রণের জেদি দাগ দূর করতে কাজ করে। এতে রয়েছে ভিটামিন সি এবং শক্তিশালী ব্রাইটেনিং এসেন্স, যা ত্বকের গভীর থেকে মেলানিন পিগমেন্টকে হালকা করে। এতে থাকা ভিটামিন সি অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে ত্বককে ফ্রি র‍্যাডিক্যালের ক্ষতি থেকে বাঁচায় এবং প্রাকৃতিকভাবে গ্লোয়িং স্কিন পেতে সাহায্য করে।

সুবিধা:

  • মেছতা ও রোদে পোড়া কালো দাগ দ্রুত দূর করে।
  • ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় ত্বককে দ্রুত উজ্জ্বল ও গ্লোয়িং করে তোলে।
  • মেছতা দূর করার পাশাপাশি বয়সের ছাপ কমাতেও সাহায্য করে।

অসুবিধা:

  • যেহেতু এতে ভিটামিন সি রয়েছে, তাই এটি ব্যবহারের পর দিনের বেলা রোদে গেলে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। 

মেছতা ত্বকের একটি চ্যালেঞ্জিং সমস্যা। তবে সঠিক সিরাম ও স্কিনকেয়ার রুটিন মেনে চললে এটি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। ভালো ফল ও কার্যকরিতা পেতে আপনার ত্বকের ধরন ও মেছতার তীব্রতার অনুযায়ী সঠিক পণ্যটি বেছে নিন।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন 

মেছতার সিরাম কখন ব্যবহার করা উচিত — দিনে নাকি রাতে?

মেছতার জন্য সিরাম রাতে ব্যবহার করা সবচেয়ে ভালো। তবে নিয়াসিনামাইড, ভিটামিন সি, আলফা আরবুটিন বা ট্রান্স-অ্যামিক অ্যাসিড থাকলে তা সাধারণত দিনে ও রাতে উভয় সময়েই ব্যবহার করা যায়। কিন্তু যদি রেটিনল, গ্লাইকোলিক অ্যাসিড থাকে, তবে তা কেবল রাতে ব্যবহার করতে হবে। 

মেছতার সিরাম কতদিন ব্যবহার করলে ফল পাওয়া যায়?

মেছতা দূর করার সিরাম ব্যবহার করে দৃশ্যমান ফল পেতে সাধারণত ১ থেকে ৩ মাস নিয়মিত ব্যবহার করতে হয়। এটা নির্ভর করে মূলত আপনার ত্বকের অবস্থা, মেছতার গভীরতা এবং সিরামে থাকা নির্দিষ্ট উপাদানের কার্যকারিতার উপর। 

Author Image

Atiqul Islam

Author

Published: July 16, 2026

Recently Viewed Articles