Serum
6 min read
রাইস সিরাম ব্যবহারের নিয়ম

কোরিয়ান স্কিন কেয়ার রুটিনে চালের নির্যাস বা পানির ব্যবহার বহু বছর ধরে জনপ্রিয়। বর্তমান সময়ে চালের গুণাগুণকে আরও কার্যকর উপায়ে ব্যবহারের জন্য তৈরি হয়েছে রাইস সিরাম। তবে চালের গুণাগুণ সমূহের কাঙ্ক্ষিত ফলাফল ও উপকারিতা পেতে এর সঠিক ব্যবহার জানাটাও জরুরি।
আজকের ব্লগে আমরা রাইস সিরাম কেন ব্যবহার করব, কীভাবে ব্যবহার করব এবং কখন ব্যবহার করব তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।
রাইস সিরাম কেন ব্যবহার করবেন?
রাইস সিরাম মূলত চালের নির্যাস বা চালের গাঁজানো পানি থেকে তৈরি একটি স্কিন কেয়ার প্রোডাক্ট, যা ত্বকের গভীরের পুষ্টি জোগাতে সাহায্য করে। এটি সাধারণত প্রাকৃতিকভাবে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর থাকে।
রাইস সিরামের সাথে প্রায়ই নিয়াসিনামাইড, হায়ালুরোনিক অ্যাসিড বা পেপটাইডের মতো উপাদান যুক্ত থাকে, যা একসাথে কাজ করে ত্বকের জন্য বহুমুখী উপকারিতা দিয়ে থাকে। যেমন: ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, দাগ ও পিগমেন্টেশন দূর করা, ত্বকের আর্দ্রতা বজায় রাখা, লোমকূপ বা ওপেন পোরস ছোট করা, স্কিন ব্যারিয়ার মজবুত করা এবং বয়সের চাপ কমানো ইত্যাদি।
ধাপে ধাপে রাইস সিরাম ব্যবহারের সঠিক নিয়ম
সিরাম ব্যবহার করে এর থেকে সর্বোচ্চ উপকারিতা ও কার্যকরিতা পেতে হলে এটির সঠিক ব্যবহারের নিয়ম জানা অত্যন্ত জরুরি। নিচে ধাপে ধাপে এটি ব্যবহারের নিয়ম দেওয়া হলো:
ত্বক পরিষ্কার করুন
প্রথমে আপনার পছন্দের একটি মৃদু ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন, যাতে ত্বকে জমে থাকা ধুলোবালি, তেল ও মেকআপ সম্পূর্ণ দূর হয়। মুখ ধুয়ে তোয়ালে দিয়ে আলতোভাবে মুছে নিন।
টোনার ব্যবহার করুন (ঐচ্ছিক)
মুখ শুকিয়ে নেওয়ার পর একটি হালকা টোনার ব্যবহার করতে পারেন। এটি ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে, ত্বককে হাইড্রেট করে এবং সিরাম শোষণে সাহায্য করে।
ত্বকে সিরাম প্রয়োগ
টোনার লাগানোর পর ত্বক যখন সামান্য ভেজা থাকা অবস্থাতেই ২-৩ ফোঁটা পরিমাণে আঙুলের ডগায় সিরাম নিন। এবার মুখ ও গলায় হালকা চাপ দিয়ে সিরাম লাগান। তবে চোখের চারপাশের সেনসিটিভ এরিয়া এড়িয়ে চলুন।
সিরাম শোষণ হতে সময় দিন
ত্বকে সিরাম লাগানোর পর অন্তত ১-২ মিনিট সময় অপেক্ষা করুন, যাতে ত্বক এটিকে ভালোভাবে শোষণ করে নিতে পারে।
ময়েশ্চারাইজার লাগান
সবশেষে একটি উপযুক্ত ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। ময়েশ্চারাইজার সিরামের আর্দ্রতা দীর্ঘ সময় ধরে রাখতে সাহায্য করে।
রাইস সিরাম কখন ব্যবহার করবেন — সকালে নাকি রাতে?
রাইস সিরাম সাধারণত দিনে দুইবার সকালে এবং রাতে উভয় সময়েই ব্যবহার করা যায়। তবে আপনার স্কিন কেয়ার রুটিন ভেদে এর কার্যকারিতা কিছুটা আলাদা হতে পারে:
- সকালের রুটিন: সকালে রাইস সিরাম ব্যবহার করলে এটি পরিবেশের দূষণ ও রোদ থেকে ত্বককে রক্ষা করতে অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। তবে সকালে সিরাম ব্যবহারের পর অবশ্যই একটি ভালো সানস্ক্রিন ব্যবহার করা উচিত।
- রাতের রুটিন: রাতের বেলা আমাদের ত্বক নিজেকে মেরামত করে। তাই রাতে ঘুমানোর আগে রাইস সিরাম ব্যবহার করলে এটি কোষ পুনর্গঠনে সাহায্য করে এবং সকালে ঘুম থেকে ওঠার পর ত্বককে সতেজ ও উজ্জ্বল দেখায়।
সিরাম ব্যবহারের সতর্কতা ও পরামর্শ
- যেকোনো স্কিন কেয়ার পণ্য মুখে ব্যবহারের আগে এটি কানের পেছনে বা হাতের ত্বকে প্যাচ টেস্ট করে নেওয়া ভালো।
- যদি সিরামে আলফা আরবুটিন বা নিয়াসিনামাইড থাকে, তবে অতিরিক্ত রোদে যাওয়া থেকে বিরত থাকুন অথবা সানস্ক্রিন ব্যবহার নিশ্চিত করুন।
- চোখের সেনসিটিভ এরিয়া এড়িয়ে সিরাম প্রয়োগ করুন।
- অতিরিক্ত পরিমাণে সিরাম ব্যবহার করা থেকে বিরত থাকুন। ভালো ফল পেতে নিয়মিত অল্প কয়েক ফোঁটা করে ব্যবহার করাই যথেষ্ট।
প্রাকৃতিক উপায়ে ত্বককে সুন্দর করে তোলার জন্য রাইস সিরাম একটি অন্যতম স্কিন কেয়ার প্রোডাক্ট। যা নিয়ম মেনে ব্যবহার করলে ত্বককে করে তুলতে পারে উজ্জ্বল, কোমল ও মসৃণ। অতএব, ভালো ফল পেতে ধৈর্য ধরে নিয়মিত ব্যবহার করুন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
রাইস সিরাম কি প্রতিদিন ব্যবহার করা যাবে?
হ্যাঁ, রাইস সিরাম নিয়মিত ব্যবহার করা যাবে। এটি অত্যন্ত জেন্টল ও মৃদু প্রকৃতির হওয়ায় এটি প্রতিদিন সকালে ও রাতে দুইবার ব্যবহার করা সম্পূর্ণ নিরাপদ।
রাইস সিরাম ব্যবহারে কতদিনে ফলাফল পাওয়া যায়?
সাধারণত রাইস সিরাম নিয়মিত ব্যবহারে এবং সঠিক নিয়মে ৪ থেকে ৬ সপ্তাহ ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা ও দাগছোপ কমার দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যায়।
ব্রণের ত্বকে কি রাইস সিরাম ব্যবহার করা যায়?
হ্যাঁ, ব্রণের ত্বকে রাইস সিরাম ব্যবহার করা যায়। তবে যদি তীব্র ব্রণের সমস্যা থাকে, তবে লাইটওয়েট এবং নন-কমেডোজেনিক রাইস সিরাম নির্বাচন করা উচিত যাতে পোরস বন্ধ না হয়।














