Serum
9 min read
ছেলেদের জন্য সেরা ১০ পারফিউম

একজন পুরুষের ব্যক্তিত্ব, রুচি এবং আত্মবিশ্বাস প্রকাশের অন্যতম উপায় হলো একটি ভালো পারফিউম। সকালে অফিসে যাওয়ার আগে কিংবা কোনো বিশেষ অনুষ্ঠানে বা পার্টিতে যাওয়ার আগে গায়ে একটু সুগন্ধি মেখে নিলে সবার মাঝে নিজেকে একটু আলাদা ভাবে রিপ্রেজেন্ট করা যায়।
আজকের এই আর্টিকেলে আমরা বাংলাদেশের বাজারে সহজলভ্য ছেলেদের জন্য সেরা ১০টি পারফিউম, এবং তাদের বৈশিষ্ট্য ও সুবিধা-অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
এক নজরে ছেলেদের জন্য জনপ্রিয় পারফিউম
| পারফিউমের নাম ও ছবি | বৈশিষ্ট্য |
|---|---|
| Brand: Wild Stone Size: 50ml Main Interest: EDP কনসেন্ট্রেশন হওয়ায় দীর্ঘস্থায়ী, লাক্সারি ফিল এবং অফিসিয়াল ও ক্যাজুয়াল অকেশনে মানানসই। |
|
| Brand: Davidoff Size: 6ml Main Interest: অ্যাকুয়াটিক ও ফ্রেশ অনুভূতি দেয় এবং সাইজে ছোট হওয়ায় ভ্রমণে নেওয়া সহজ। |
|
| Brand: IXIR Size: 50ml Main Benefits: ফ্রেশ ও স্পাইসি নোটের সুন্দর ব্যালেন্স রয়েছে। |
|
| Brand: Maryaj Size: 200ml Main Interest: ডিওডোরেন্ট ও পারফিউম দুটোর কাজ একসাথে করে এবং ঘাম ও দুর্গন্ধ প্রতিরোধে কার্যকর। |
|
| Brand: Wild Stone Size: 120ml Main Interest: নো-গ্যাস ফর্মুলা, দৈনন্দিন ব্যবহারের উপযোগী শক্তিশালী মাসকুলিন ঘ্রাণ। |
|
| Brand: Perfumance Size: 8.75 ml Main Interest: অ্যালকোহল-মুক্ত, এলাচি-তেজপাতা-দারুচিনির মতো স্পাইসি ও ক্লাসিক ঘ্রাণ। |
|
| Brand: Farhan Size: 6ml Main Interest: উডি ও সাইট্রাস নোটের সংমিশ্রণ যা প্রিমিয়াম ঘ্রাণের অনুভূতি দেয়। |
|
| Brand: Infinite Love Size: 50ml Main Interest: পরিপক্ব, দীর্ঘস্থায়ী ও সিগনেচার ঘ্রাণ যা বিশেষ অনুষ্ঠান বা মিটিংয়ের জন্য উপযোগী। |
|
| Brand: Al Haramain Size: 15ml Main Interest: মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ওউদের গভীর ও উডি ঘ্রাণ এবং এটি অ্যালকোহল-মুক্ত। |
|
| Brand: Beardo Size: 100ml Main Interest: অ্যারোমেটিক এবং স্পাইসি নোটের প্রিমিয়াম সুবাস, রাতের জমকালো অনুষ্ঠানের জন্য দারুণ। |
ছেলেদের জন্য সেরা ১০টি পারফিউম
বাংলাদেশের বাজারে ছেলেদের জন্য বাজেট ফ্রেন্ডলি থেকে প্রিমিয়াম, দামি-কমদামি বিভিন্ন ব্রান্ডের পারফিউম পাওয়া যায়। তার মধ্যে বর্তমান সময়ের জনপ্রিয় ১০টি পারফিউমের তালিকা নিচে দেওয়া হলো:
1. Wild Stone Edge Premium Perfume for Men (50ml)
যারা একটু লাক্সারি ফিল আর লং-লাস্টিং পারফিউম খুঁজছেন, তাদের জন্য Wild Stone Edge একটি দারুণ চয়েস। এটি একটি Eau De Parfum কনসেন্ট্রেশনের পারফিউম, যার ফলে সাধারণ বডি স্প্রের তুলনায় এটি অনেক বেশি সময় ধরে ঘ্রাণ ছড়িয়ে রাখতে পারে।
সুবিধা:
- EDP কনসেন্ট্রেশন হওয়ায় দীর্ঘ স্থায়িত্ব
- প্রিমিয়াম প্যাকেজিং, গিফট দেওয়ার জন্য আদর্শ
- অফিসিয়াল ও ক্যাজুয়াল দুই ধরনের অকেশনেই মানানসই
অসুবিধা:
- বাজেট পারফিউমের তুলনায় দাম একটু বেশি
- ঘ্রাণ কিছুটা স্ট্রং, প্রথমবার ব্যবহারে কম পরিমাণে স্প্রে করা উচিত
2. Davidoff Cool Water Wave Concentrated Perfume (6ml)
Davidoff এর জনপ্রিয় কুল ওয়াটার ঘ্রাণের আদলে তৈরি এই কনসেন্ট্রেটেড পারফিউম অয়েলটি একদম কম বাজেটে অ্যাকুয়াটিক ও ফ্রেশ একটা অনুভূতি দেয়। গরমকালে ভ্রমণে বা ঘুরতে যাওয়ার সময় এই ধরনের ফ্রেশ ঘ্রাণ বিশেষভাবে উপযোগী। রোল-অন বা ছোট শিশিতে আসায় ব্যাগে রাখাও সহজ।
সুবিধা:
- অ্যাকুয়াটিক, ফ্রেশ ঘ্রাণ গরমকালের জন্য আদর্শ
- একদম কম দামে পরিচিত ঘ্রাণের অনুভূতি
- পোর্টেবল সাইজ, ভ্রমণে নেওয়া সহজ
অসুবিধা:
- ছোট সাইজ তাই তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে
- স্থায়িত্ব প্রিমিয়াম EDP-এর তুলনায় কম
3. IXIR Super Perfume for Men (50ml)
যারা একটু ভিন্ন ও আকর্ষণীয় ঘ্রাণ খুঁজছেন কিন্তু বাজেটও মাথায় রাখতে চান, তাদের জন্য IXIR Super Perfume একটি সেরা চয়েস হতে পারে। এই পারফিউমে ফ্রেশ ও স্পাইসি নোটের একটা ব্যালেন্সড মিশ্রণ আছে। মাঝারি বাজেটে ভালো মানের পারফিউম খুঁজলে এটি বিবেচনায় রাখতে পারেন।
সুবিধা:
- ফ্রেশ ও স্পাইসি নোটের সুন্দর ব্যালেন্স
- ৫০ মিলি বোতল, দীর্ঘদিন ব্যবহারযোগ্য
- মাঝারি বাজেটে ভালো মানের ঘ্রাণ
অসুবিধা:
- কিছু স্কিন টাইপে স্থায়িত্ব কম হতে পারে
4. Maryaj Pebble Style Deodorant Body Spray for Men (200ml)
এটি এমন একটি পারফিউম, যা ডিওডোরেন্ট আর পারফিউমের কাজ একসাথে করে। সারাদিন বাইরে থাকার পর ঘামের গন্ধ দূর করার সাথে সাথে এটি একটা ফ্রেশ ও মুগ্ধকর ঘ্রাণও ছড়িয়ে দেয়। এটি জিম, অফিস বা বাইরে ভ্রমণের সময় ক্যারি করার জন্যও বেশ সুবিধাজনক।
সুবিধা:
- ডিওডোরেন্ট ও পারফিউম দুটোর কাজ একসাথে করে
- ২০০ মিলির বড় সাইজ, ভ্যালু ফর মানি
- ঘাম ও দুর্গন্ধ প্রতিরোধে কার্যকর
অসুবিধা:
- স্প্রে করার সময় দূরত্ব বজায় না রাখলে কাপড়ে দাগ পড়তে পারে
5. Wild Stone Code Steel Body Perfume (120ml)
নো-গ্যাস ফর্মুলায় তৈরি এই বডি পারফিউমটি দৈনন্দিন ব্যবহারের জন্য বেশ উপযোগী। এর শক্তিশালী আর মাসকুলিন একটা ঘ্রাণ প্রোফাইল থাকার কারণে এটি অফিসে যাওয়ার আগে বা জিমের পর ফ্রেশ থাকতে সাহায্য করে। গ্যাস না থাকায় এটি ত্বকের জন্য তুলনামূলক নিরাপদ এবং প্যাকেটও বড়, ফলে দীর্ঘদিন চলে।
সুবিধা:
- নো-গ্যাস ফর্মুলা, ত্বকের জন্য নিরাপদ।
- বড় বোতল হওয়ায় দীর্ঘদিন ব্যবহার করা যায়।
- মাসকুলিন ঘ্রাণ যা দৈনন্দিন ব্যবহারে উপযোগী।
অসুবিধা:
- প্রিমিয়াম EDP-এর তুলনায় ঘ্রাণের গভীরতা কম।
- স্থায়িত্ব মাঝারি, ৪-৬ ঘণ্টার মতো।
6. Perfumance Classic Man (8.75 ml)
ছেলেদের জন্য একদম দৈনন্দিন ব্যবহারের উপযোগী একটি অ্যালকোহল-মুক্ত পারফিউম অয়েল হলো Perfumance Classic Man। এর মধ্যে এলাচি, তেজপাতা আর দারুচিনির মতো মসলাদার নোটের সাথে স্পাইসি একটা ভাব মেশানো আছে, যা একজন পুরুষের ব্যক্তিত্বে রাজকীয়তা আনে। বাংলাদেশের আবহাওয়ার সাথে মানিয়ে তৈরি করা এই পারফিউমটি গরমেও ঘ্রাণ ধরে রাখতে পারে, আর দামও একদম পকেট-ফ্রেন্ডলি।
সুবিধা:
- অ্যালকোহল-মুক্ত হওয়ায় সবার ত্বকে ব্যবহারযোগ্য
- স্পাইসি ও ক্লাসিক ঘ্রাণ অফিস থেকে আড্ডা সবখানে মানানসই
- একদম বাজেট-ফ্রেন্ডলি দাম
অসুবিধা:
- বোতলের সাইজ ছোট, তাই কয়েকদিন পর পর কিনতে হতে পারে
- অতিরিক্ত গরমে ঘ্রাণ খুব দীর্ঘ সময় টিকে না
7. Farhan BLEU de Chanel Concentrated Perfume (6ml, Men)
এই কনসেন্ট্রেটেড পারফিউমটি একদম স্বল্প বাজেটে উডি ও সাইট্রাস নোটের সংমিশ্রণ সুবাস দেয়। যারা প্রথমবার প্রিমিয়াম ধরনের ঘ্রাণ পরীক্ষা করে দেখতে চান, তাদের জন্য এটি ঝুঁকিহীন একটি অপশন, কারণ দাম খুবই কম।
সুবিধা:
- খুবই কম দামে প্রিমিয়াম ঘ্রাণের অনুভূতি।
- উডি-সাইট্রাস নোটের সুন্দর মিশ্রণ।
অসুবিধা:
- বোতল ছোট হওয়ায় দীর্ঘদিন ব্যবহার করার জন্য বারবার কিনতে হবে।
8. Infinite Love Perfume for Men (50ml)
যারা একটু প্রিমিয়াম বাজেটে নিজের জন্য সিগনেচার একটা পারফিউম খুঁজছেন, তাদের জন্য এই পারফিউমটি ভালো একটা অপশন হতে পারে। এর ঘ্রাণ প্রোফাইল পরিপক্ব ও দীর্ঘস্থায়ী, যা বিশেষ অনুষ্ঠান, পার্টি বা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আত্মবিশ্বাসী একটা উপস্থিতি তৈরি করতে সাহায্য করে।
সুবিধা:
- প্রিমিয়াম ও দীর্ঘস্থায়ী ঘ্রাণ
- বিশেষ অনুষ্ঠানে ব্যবহারের জন্য উপযোগী
- অসাধারণ প্যাকেজিং, গিফট হিসেবেও মানানসই
অসুবিধা:
- তুলনায় দাম একটু বেশি
9. Al Haramain OUDI Pure Perfume (15ml)
ওউদ প্রেমীদের জন্য Al Haramain OUDI একটি অসাধারণ পিউর পারফিউম অয়েল। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ওউদের গভীর, আর উডি ঘ্রাণ এই পারফিউমে অসাধারণভাবে পাওয়া যায়। অ্যালকোহল-মুক্ত হওয়ায় এটি নামাজ বা ধর্মীয় অনুষ্ঠানেও ব্যবহার করা যায়।
সুবিধা:
- গভীর ও দীর্ঘস্থায়ী ঘ্রাণ
- অ্যালকোহল-মুক্ত, ধর্মীয় অনুষ্ঠানেও ব্যবহারযোগ্য
- শীতকালে ও সন্ধ্যার অনুষ্ঠানে ব্যবহার করার মতো
অসুবিধা:
- ঘ্রাণ অনেকের কাছে কিছুটা ভারী মনে হতে পারে
10. Beardo Godfather Perfume (100ml)
বিয়ার্ডো গডফাদার পারফিউম ছেলেদের জন্য অন্যতম একটি আকর্ষণীয় এবং প্রিমিয়াম কোয়ালিটির সুগন্ধি। এর অ্যারোমেটিক এবং স্পাইসি নোট আপনাকে দেবে এক রাজকীয় অনুভূতি। বিশেষ করে রাতের কোনো স্পেশাল ইভেন্টে রিপ্রেজেন্ট করতে এই পারফিউমটির উপযুক্ত।
সুবিধা:
- অ্যারোমেটিক এবং স্পাইসি নোটের কারণে এর সুবাস বেশ প্রিমিয়াম।
- যেকোনো জমকালো অনুষ্ঠানের জন্য দারুণ মানানসই।
- দীর্ঘস্থায়ী সুবাস।
অসুবিধা:
- কড়া এবং স্পাইসি ঘ্রাণ হওয়ায়, যারা হালকা বা ফ্রেশ সুগন্ধি পছন্দ করেন তাদের জন্য এটি উপযুক্ত নাও হতে পারে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নোত্তর
ছেলেদের জন্য কোন ধরনের পারফিউম সবচেয়ে বেশি স্থায়ী হয়?
সাধারণত Eau De Parfum (EDP) এবং আতর বা অয়েল-বেসড পারফিউম সবচেয়ে বেশি সময় ধরে ঘ্রাণ ছড়িয়ে রাখে, কারণ এতে ফ্রেগ্রেন্স অয়েলের ঘনত্ব বেশি থাকে।
অ্যালকোহল-মুক্ত পারফিউম কেন বেছে নেওয়া উচিত?
যাদের ত্বক সেনসিটিভ বা যারা নামাজ পড়ার আগে পারফিউম ব্যবহার করতে চান, তাদের জন্য অ্যালকোহল-মুক্ত আতর বা পারফিউম অয়েল বেশি নিরাপদ ও উপযোগী।
গিফট দেওয়ার জন্য কোন পারফিউম ভালো হবে?
এটা নির্ভর করে আপনার বাজেটের উপর। তবে গিফটের জন্য আপনার বাজেট যদি ৫০০ থেকে ৭০০ টাকার মধ্যবর্তী হয়, তাহলে প্রিমিয়াম প্যাকেজিং সহ পারফিউম যেমন Wild Stone Edge বা Maryaj Pebble Style ভালো অপশন হতে পারে।
























