Serum
5 min read
ভিটামিন সি সিরাম কোনটা ভালো

ত্বকের উজ্জ্বলতা বাড়ানো, ডার্ক স্পট ও ব্রণের দাগ কমানো, বলিরেখা প্রতিরোধ সহ সামগ্রিক স্কিন কেয়ারের জন্য ভিটামিন সি সিরাম বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকরী প্রোডাক্টগুলোর একটি।
আজকের এই ব্লগে আমরা ভিটামিন সি সিরামের উপকারিতা, ত্বকের ধরন অনুসারে সঠিক পণ্য, ব্যবহারের পদ্ধতি সহ বর্তমান বাজারে পাওয়া যায় এমন সেরা ১০টি ভিটামিন সি সিরাম এর সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছি।
ভিটামিন সি সিরাম কী?
ভিটামিন সি সিরাম ত্বকের যত্নের একটি জনপ্রিয় এবং কার্যকরী প্রোডাক্ট। এটি সাধারণত হালকা ঘনত্বের তরল বা জেল জাতীয় হয়ে থাকে, যা ত্বকের গভীরে প্রবেশ করে দ্রুত কাজ করে। ভিটামিন সি সিরামের ব্যবহার ত্বক উজ্জ্বল করতে, ডার্ক স্পট কমাতে, বয়সের ছাপ কমাতে, ত্বককে টানটান, মসৃণ এবং সতেজ রাখতে সাহায্য করে। এছাড়াও ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের কোষকে ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে।
ত্বকের ধরন অনুসারে ভিটামিন সি সিরাম
ত্বকের ধরন অনুসারে সঠিক সিরাম বেছে নিতে না পারলে সিরাম ব্যবহারের কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। বরং কিছু ক্ষেত্রে উপকারের চেয়ে অপকারিতারও সম্ভাবনা থাকে। তাই আপনার ত্বকের ধরন অনুযায়ী সঠিক ঘনত্ব ও উপাদানযুক্ত পণ্যটি বেছে নেওয়া অত্যন্ত জরুরি।
তৈলাক্ত ত্বকের জন্য ভিটামিন সি সিরাম
তৈলাক্ত ত্বকের জন্য হালকা, জেল-ভিত্তিক, দ্রুত শোষণযোগ্য এবং নন-কমেডোনিক ভিটামিন সি সিরাম বেছে নিন। এটি অতিরিক্ত তেল বা সিবাম উৎপাদন নিয়ন্ত্রণ করে, ব্রণের দাগ দূর করে এবং ত্বকের ছিদ্র পরিষ্কার রাখে।
শুষ্ক ত্বকের জন্য ভিটামিন সি সিরাম
শুষ্ক ত্বকের জন্য হায়ালুরোনিক অ্যাসিড বা গ্লিসারিনযুক্ত ভিটামিন সি সিরাম বেছে নিন। ভিটামিন সি এর সাথে এই উপাদান যুক্ত সিরাম ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি গভীর থেকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
সেনসিটিভ ত্বকের জন্য ভিটামিন সি সিরাম
সেনসিটিভ ত্বকে ভিটামিন সি সিরাম সতর্কতার সাথে ব্যবহার করতে হয়। শুরুতে কম ঘনত্বের (৫-১০%) ভিটামিন সি সিরাম দিয়ে শুরু করুন। Ascorbyl Glucoside বা Magnesium Ascorbyl Phosphate জাতীয় মৃদু উপাদান সমৃদ্ধ সিরাম বেছে নিন। তবে সেনসিটিভ ত্বকে সবসময় সুগন্ধি এবং অ্যালকোহল এড়িয়ে চলতে হবে এবং দিনের বেলা অবশ্যই একটি ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করতে হবে।
ত্বকের যত্নে ১০টি সেরা ভিটামিন সি সিরাম
ত্বকের উজ্জ্বলতা বাড়ানো, স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখা, ত্বকের দাগ দূর করতে, বয়সের চাপ দূর করতে কিংবা ত্বককে সূর্য ও দূষণের ক্ষতি থেকে রক্ষা করতে কেয়ার প্রেমীদের মধ্যে প্রায় সকলের অন্যতম জনপ্রিয় পছন্দের একটি প্রোডাক্ট হচ্ছে ভিটামিন সি সিরাম।
বাংলাদেশের বাজারে ব্র্যান্ড, উপাদান, সাইজ এবং গুণগত মানের ওপর ভিত্তি করে ভিটামিন সি সিরামের দাম সাধারণত ১৫০ টাকা থেকে ৪,৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
আপনি যদি ভালো মানের ভিটামিন সি সিরাম খুঁজে থাকেন, তাহলে নিচের ১০টি সিরাম দেখতে পারেন।
| সিরামের নাম | প্রধান সুবিধা / বৈশিষ্ট্য |
|---|---|
| দ্রুত ফলাফল দেয়, হালকা টেক্সচার এবং ডার্ক স্পট ও ব্রণের দাগ কমায়। | |
| হাইপারপিগমেন্টেশন কমায়, কোলাজেন বাড়ায় এবং ডার্মাটোলজিস্ট অনুমোদিত। | |
| সেনসিটিভ ত্বক ও নতুন ব্যবহারকারীদের জন্য ভালো, সুগন্ধি ও রাসায়নিক মুক্ত। | |
| ক্ষতিকর কেমিক্যাল মুক্ত, প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ এবং ত্বক সতেজ রাখে। | |
| মৃত কোষ সরিয়ে উজ্জ্বলতা বাড়ায় এবং সুগন্ধি মুক্ত। | |
| কাকাডু প্লাম যুক্ত, হালাল, ১০০% ভেগান ফ্রি। | |
| উজ্জ্বলতা বাড়ায়, বয়সের ছাপ ও বলিরেখা দূর করে। | |
| কোরিয়ান-ইনস্পায়ার্ড ফর্মুলা, সাশ্রয়ী মূল্য এবং অ্যান্টিঅক্সিড্যান্ট সুরক্ষা দেয়। | |
| ত্বক উজ্জ্বল ও হাইড্রেট করে, সাশ্রয়ী এবং দ্রুত শোষণ যোগ্য। | |
| উজ্জ্বলতা বাড়ায়, কালো দাগ দূর করে এবং ত্বক মসৃন করে। |
1. Garnier Bright Complete VITAMIN C Booster Face Serum
এই সিরাম বাংলাদেশের বাজারে সবচেয়ে পরিচিত ও বিশ্বস্ত ভিটামিন সি সিরামগুলোর একটি। এতে আছে শক্তিশালী ভিটামিন সি কমপ্লেক্স যা মাত্র কয়েকদিন নিয়মিত ব্যবহারেই ত্বকে দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন। এটি নিয়মিত ব্যবহারে ডার্ক স্পট, ব্রণের দাগ এবং অসম ত্বকের রঙ দূর করতে ভালো ফলাফল দেয়।
সুবিধা:
- দ্রুত ফলাফল দেয়
- হালকা টেক্সচার, তৈলাক্ত ত্বকেও উপযুক্ত
- ডার্ক স্পট ও ব্রণের দাগ কমায়
অসুবিধা:
- সেনসিটিভ ত্বকে কিছুটা জ্বলতে পারে।
- সুগন্ধি থাকায় কারো কারো অস্বস্তি অনুভব হতে পারে
2. The Derma Co 10% Vitamin C Face Serum 10 ml
The Derma Co ব্র্যান্ড এর ১০% ভিটামিন সি ফেস সিরাম একটি পরীক্ষিত সিরাম যা ত্বক উজ্জ্বল করতে, মেছতা দূর করতে, পিগমেন্টেশন কমাতে সাহায্য করে। এটি নিয়মিত ব্যবহারে কোলাজেন উৎপাদন বাড়ায়, সূর্যের ক্ষতি থেকে সুরক্ষা দেয়।
সুবিধা:
- ডার্মাটোলজিস্ট অনুমোদিত ও পরীক্ষিত।
- স্থিতিশীল ভিটামিন সি ফর্মুলা দীর্ঘস্থায়ী কার্যকারিতা নিশ্চিত করে।
- হাইপারপিগমেন্টেশন ও মেছতায় কার্যকর।
- কোলাজেন উৎপাদন বাড়ায়।
অসুবিধা:
- ছোট প্যাকেজিং হওয়ায় দ্রুত শেষ হয়ে যেতে পারে।
সুবিধা:
- নতুন ব্যবহারকারী এবং সেনসিটিভ ত্বকের জন্য অত্যন্ত উপযোগী।
- এটি সম্পূর্ণ সুগন্ধি এবং ক্ষতিকর রাসায়নিক মুক্ত।
- ত্বকে খুব দ্রুত একটি প্রাকৃতিক গ্লো বা উজ্জ্বলতা নিয়ে আসে।
অসুবিধা:
- গাঢ় দাগ বা পিগমেন্টেশন পুরোপুরি দূর করতে বেশ কিছুটা সময় নেয়।
সুবিধা:
- ক্ষতিকর কেমিক্যাল মুক্ত এবং প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ।
- নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল ও স্বাস্থকর দেখায়।
অসুবিধা:
- প্রাকৃতিক উপাদানে তৈরি হওয়ায় দৃশ্যমান ফলাফল পেতে তুলনামূলক বেশি সময় লাগতে পারে।
5. Simple Booster Serum 10% Vitamin C+E+F 30ml
এর এই বুস্টার সিরাম ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন এফ এর সমন্বয়ে তৈরি। ভিটামিন সি উজ্জ্বলতা বৃদ্ধি ও ফ্রি-র্যাডিক্যাল প্রতিরোধ করে, ভিটামিন ই সুরক্ষা ও পুষ্টি যোগায়, আর ভিটামিন এফ ত্বকের আর্দ্রতা ধরে রাখে। এতে AHA উপাদান থাকায় এটি ত্বকের মৃত কোষ সরিয়ে উজ্জ্বলতা আনতে সাহায্য করে।
সুবিধা:
- মৃত কোষ সরিয়ে উজ্জ্বলতা বাড়ায়
- সুগন্ধি মুক্ত ফর্মুলা
অসুবিধা:
- AHA থাকায় রোদে বের হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে
6. Zayn And Myza (Z&M) Vitamin C Face Serum
জায়ন অ্যান্ড মাইজা (Z&M) ব্র্যান্ডের এই সিরামটিতে রয়েছে কাকাডু প্লাম (Kakadu Plum) এক্সট্র্যাক্ট, যাতে সাধারণ কমলার চেয়ে অনেক বেশি গুণ ভিটামিন সি থাকে। এটি একটি হালাল সার্টিফাইড এবং নন-স্টিকি সিরাম যা সহজেই ত্বকের গভীরে মিশে যায়।
সুবিধা:
- হালাল সার্টিফাইড, ১০০% ভেগান এবং ক্ষতিকর রাসায়নিক মুক্ত প্রোডাক্ট।
- এর ওয়াটার-বেসড ফর্মুলা খুবই হালকা এবং ত্বকে কোনো প্রকার আঠালো বা চটচটে ভাব তৈরি করে না।
অসুবিধা:
- অনেক পুরনো বা জেদি ব্রণের দাগ দূর করতে এই মৃদু ফর্মুলাটির একটু বেশি সময় লাগে।
7. Dr. Rashel Vitamin C Brightening and Anti-Aging Face Serum
Dr. Rashel এর Vitamin C সিরাম বাংলাদেশে বেশ জনপ্রিয় একটি ভিটামিন সি সিরাম। এই ভিটামিন সি সিরাম ত্বকের উজ্জ্বলতা বাড়ানো, বয়সের চাপ দূর করা, বলিরেখা, ফাইন লাইন এবং ডার্ক স্পট কমাতে দারুন কাজ করে। এছাড়াও এটি ত্বককে গভীর ভাবে আর্দ্র রাখতে সাহায্য করে।
সুবিধা:
- উজ্জ্বলতা বাড়ায়
- বয়সের চাপ দূর করে
- দৃশ্যমান ফলাফল দেয়
অসুবিধা:
- ভিটামিন সি সিরাম হওয়ায় দিনের বেলা সানস্ক্রিন ব্যবহার জরুরি
8. LAIKOU Vitamin C Serum Brightening Antioxidant 15ml
LAIKOU এর এই ভিটামিন সি সিরাম ত্বককে উজ্জ্বল করতে, অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা দিতে, ডার্ক স্পট কমাতে এবং বয়সের ছাপ রোধ করতে সাহায্য করে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা দেয়।
এতে থাকা নিয়াসিনামাইড ও হায়ালুরোনিক অ্যাসিডের সংযোজন ভিটামিন সি-এর কার্যকারিতাকে আরও শক্তিশালী করে তোলে। এই সিরাম হাইপারপিগমেন্টেশন কমানো এবং অ্যান্টি-এজিং উপকারিতার জন্যও খুব জনপ্রিয়।
সুবিধা:
- সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়
- কোরিয়ান-ইনস্পায়ার্ড ফর্মুলা
অসুবিধা:
- ছোট প্যাকেজিং হওয়ায় তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে
- উচ্চমানের ব্র্যান্ডের তুলনায় ফলাফল ধীরে ধীরে পাওয়া যায়
9. MELAO Pure Vitamin C Serum For Skincare 30ml
এই ভিটামিন সি সিরাম ত্বকের যত্নে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ফর্মুলা। এতে থাকা ভিটামিন সি ত্বক উজ্জ্বল করে, ডার্ক স্পট ও হাইপারপিগমেন্টেশন কমায় এবং কোলাজেন উৎপাদন বাড়িয়ে ফাইন লাইনস ও বলিরেখা হ্রাস করে এবং হায়ালুরোনিক অ্যাসিড ত্বককে গভীরভাবে হাইড্রেট করে, নিস্তেজ ত্বককে সতেজ করে তোলে। এছাড়াও এই সিরাম সূর্য ও পরিবেশের দূষণের ক্ষতি থেকে রক্ষা করে ত্বককে সুস্থ রাখে।
সুবিধা:
- ত্বক উজ্জ্বল ও হাইড্রেট করে
- সাশ্রয়ী মূল্য ও দ্রুত শোষণ যোগ্য
অসুবিধা:
- সেনসিটিভ ত্বকে হালকা প্যাচ টেস্ট করা উচিত
10. Caplino Vitamin C Serum 12% Brightening And Dark Spot Solution 30ml
ক্যাপলিনো ভিটামিন সি ১২% সিরাম ত্বক উজ্জ্বল করতে, ত্বকের অসমান টোন ঠিক করতে এবং বয়সের ছাপ ও ডার্ক স্পট দূর করতে অত্যন্ত কার্যকরী। নিয়মিত ব্যবহারে এই সিরাম খুব ভালো ফলাফল দেয়।
সুবিধা:
- উজ্জ্বলতা বাড়ায়
- কালো দাগ দূর করে
- ত্বক মসৃন করে
অসুবিধা:
- প্রথমবার ব্যবহারে ত্বকে প্যাচ টেস্ট প্রয়োজন
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
ভিটামিন সি সিরাম কি প্রতিদিন ব্যবহার করা যায়?
হ্যাঁ, ত্বকের ধরন অনুযায়ী ভিটামিন সি সিরাম প্রতিদিন একবার বা দুইবার ব্যবহার করা যায়। এটি সকালে সানস্ক্রিনের আগে ব্যবহার করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়।
সেনসিটিভ ত্বকে কি ভিটামিন সি সিরাম ব্যবহার করা যাবে?
সেনসিটিভ ত্বকে কম ঘনত্বের সিরাম ব্যবহার করা নিরাপদ। তবে ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিবেন।
ভিটামিন সি সিরাম কি চোখের নিচে ব্যবহার করা যায়?
যেহেতু চোখের নিচের এরিয়া অনেকটা সেনসিটিভ, তাই অল্প পরিমাণে চোখের চারপাশে সতর্কভাবে ব্যবহার করতে পারেন। তবে চোখের ভেতরে যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে।

























