Serum

7 min read

তৈলাক্ত ত্বকের জন্য কোন সিরাম ভালো

তৈলাক্ত ত্বকের জন্য কোন সিরাম ভালো

বাংলাদেশের গরম আর আর্দ্র আবহাওয়ায় বাস করা আমাদের অনেকেরই ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে যাওয়া, সকালে মুখ ধোয়ার পরও কিছুক্ষণের মধ্যে মুখে তেলতেলে ভাব, বড় বড় ছিদ্র, ব্রণ আর মেকআপ নষ্ট হয়ে যাওয়া এখন নিত্যদিনের সমস্যা। 

তবে এমন সমস্যার মুখোমুখি হলে সঠিক সিরাম ব্যবহার করলে ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করার পাশাপাশি ত্বকের ছিদ্র ছোট করা যায় এবং ব্রণ কমিয়ে ত্বককে সুস্থ রাখা যায়। 

এই আর্টিকেলে আমরা বিস্তারিত আলোচনা করবো — ত্বক কেন তৈলাক্ত হয়, কোন উপাদানযুক্ত সিরাম কিনবেন, কোনগুলো এড়িয়ে চলবেন এবং বাংলাদেশের বাজারে সহজলভ্য তৈলাক্ত ত্বকের জন্য সেরা ১০টি জনপ্রিয় সিরাম সম্পর্কে।

ত্বক কেন তৈলাক্ত হয়?

মানবদেহে ত্বকের নিচে সেবাসিয়াস নামক এক ধরনের গ্রন্থি থাকে, যা থেকে ‘সিবাম’ নামক ত্বকের প্রাকৃতিক তেল নিঃসৃত হয়। এই সিবাম ত্বককে ময়েশ্চারাইজ ও সুরক্ষিত রাখতে সাহায্য করে।

কিন্তু কিছু কারণে যখন এই গ্রন্থিগুলো অতিরিক্ত সিবাম তৈরি করে, তখন ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে পড়ে। ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে এর প্রধান কারণ হতে পারে হরমোনের পরিবর্তন, মানসিক চাপের ভারসাম্যহীনতা, বংশগত বা জেনেটিক, গরম ও আর্দ্র আবহাওয়া অথবা ভুল স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করা। 

তৈলাক্ত ত্বকের জন্য সিরাম কেনার সময় যে উপাদানগুলো খুঁজবেন

তৈলাক্ত ত্বকে সিরাম ব্যহারে বহুবিধ উপকারিতা রয়েছে,  সঠিকভাবে সিরাম নির্বাচন করতে না পারলে বিভিন্ন অপকারিতাও দেখা দিতে পারে । সে জন্য তৈলাক্ত ত্বকের জন্য সিরাম বাছাইয়ের সময় নিচের উপাদানগুলো আছে কিনা, তা অবশ্যই নিবেন। উল্লেখিত এই উপাদানগুলো তৈলাক্ত ত্বকের জন্য সবচেয়ে কার্যকরী:  

  • নায়াসিনামাইড (Niacinamide): এটি ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং লোমকূপ ছোট করতে সাহায্য করে।
  • স্যালিসিলিক অ্যাসিড (Salicylic Acid - BHA): এটি ত্বকের গভীরে জমে থাকা অতিরিক্ত তেল ও ময়লা দূর করে, যা ব্রন প্রতিরোধে খুব ভালো কার্যকরী।
  • হায়ালুরোনিক অ্যাসিড (Hyaluronic Acid): এই উপাদান তেল নিয়ন্ত্রণ করার পাশাপাশি ত্বকের প্রয়োজনীয় পানির ঘাটতি বা আর্দ্রতা বজায় রাখতে কাজ করে। 
  • জিঙ্ক (Zinc): জিঙ্ক ত্বকে অ্যান্টি-ইনফ্লেমেটরি হিসেবে কাজ করে। তেল উৎপাদন হ্রাস করে, ত্বকের লালচে ভাব ও প্রদাহ কমায়।
  • টি ট্রি অয়েল (Tea Tree Oil): এই উপাদান প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়া এবং জীবাণু ধ্বংস করতে সাহায্য করি এবং ব্রন মুক্ত ত্বক নিশ্চিত করে।

তৈলাক্ত ত্বকের জন্য ১০টি সেরা সিরাম 

বাংলাদেশের বাজারে আপনি অনেক ধরণের সিরাম পাবেন। তবে আপনার ত্বকের ধরণ অনুযায়ী সেরা সিরাম বেঁচে নেওয়াটা খুব জরুরি। আপনার তোকে যদি তৈলাক্ততার সমস্যা থাকে, তবে আমাদের বাছাইকৃত নিচের ১০টি সেরা সিরাম নারী-পুরুষ উভয়ের তৈলাক্ত ত্বকের জন্য উপযোগী হতে পারে। 

1. Minimalist 2% Salicylic Acid Serum 30ml

এই সিরামে ২% স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে যা ত্বকের ছিদ্র গভীরভাবে পরিষ্কার করে, অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং ব্রণ, ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস কমাতে সাহায্য করে। এটি তৈলাক্ত ও ব্রণ প্রবণ ত্বকের জন্য বিশেষভাবে তৈরী করা হয়েছে। যা নিয়মিত ব্যবহারে ত্বকের টেক্সচার উন্নত হয় এবং ছিদ্র ছোট দেখাতে সাহায্য করে। 

সুবিধা: 

  • ছিদ্র পরিষ্কার করে। 
  • অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে কাজ করে। 
  • ব্রণ কমায়। 

অসুবিধা: 

  • প্রথমবার ব্যবহারের ধীরে ধীরে কাজ করে। তবে নিয়মিত ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যায়। 

2. Melao Niacinamide 5% Face Serum 30gm

৫% নিয়াসিনামাইড সমৃদ্ধ এই সিরাম তৈলাক্ত ত্বকের অতিরিক্ত সেবাম উৎপাদন নিয়ন্ত্রণ করে, ছিদ্র ছোট করে এবং ত্বককে উজ্জ্বল করে। এতে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে যা ব্রণের লালচে ভাব কমায়। এছাড়াও দৈনন্দিন ব্যবহারে ত্বক মসৃণ ও স্বাস্থ্যকর দেখায়।

সুবিধা:

  • তেল নিয়ন্ত্রণ করে। 
  • ছিদ্র ছোট করে। 
  • উজ্জ্বলতা বাড়ায়। 

অসুবিধা: 

  • কিছু ত্বকে প্রথম কয়েকদিন ব্যবহারের পর হালকা অভ্যস্ত হতে সময় একটু লাগতে পারে।

 

3. The Derma Plus 10% Niacinamide + 1% Zinc Face Serum

ডার্মা প্লাস এর এই ১০% নিয়াসিনামাইড এবং ১% জিঙ্কের শক্তিশালী কম্বিনেশনে তৈরি এই সিরাম তৈলাক্ত ত্বকের তেল উৎপাদন কমিয়ে ছিদ্রকে টাইট করে। এটি ব্রণের দাগ কমাতে সাহায্য করে এবং ত্বকের ব্যারিয়ার মজবুত করে। লাইটওয়েট ফর্মুলা গরম আবহাওয়ায় আরামদায়ক এবং মেকআপের নিচে ব্যবহারের জন্য উপযোগী। 

সুবিধা: 

  • তেল কমায়। 
  • ব্রণ প্রতিরোধ করে। 

অসুবিধা: 

  • জেল টেক্সচারের কারণে কিছু মানুষের কাছে খুব হালকা মনে হতে পারে।

 

4. The Ordinary Niacinamide 10% + Zinc 1% Serum 30ml

দ্যা অর্ডিনারি বিশ্বব্যাপী একটি জনপ্রিয় ব্র্যান্ড। অর্ডিনারি এর এই সিরাম ১০% নিয়াসিনামাইড এবং ১% জিঙ্ক দিয়ে তৈরি। এটি অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে, ছিদ্র ছোট করে এবং ব্রণের দাগ হালকা করে। তৈলাক্ত ত্বকের জন্য অত্যন্ত কার্যকর এবং এটি দ্রুত শোষিত হয়। নিয়মিত ব্যবহারে ত্বকের টোন সমান হয় এবং স্বাস্থ্যকর গ্লো পাওয়া যায়।

সুবিধা: 

  • উচ্চ কনসেনট্রেশন। 
  • ছিদ্র নিয়ন্ত্রণ। 
  • তেল কমায়। 

অসুবিধা: 

  • উচ্চ কনসেনট্রেশনের কারণে প্রথমে ধীরে ধীরে ব্যবহার শুরু করা উচিত।

 

5. BIOAQUA Salicylic Acid Acne Removal Essence 35ml

স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ এই এসেন্স ত্বকের গভীর ছিদ্র পরিষ্কার করে ব্রণ কমায়, রেডনেস প্রশমিত করে এবং ছিদ্র ছোট করে। তৈলাক্ত ত্বকের জন্য বিশেষভাবে উপযোগী হালকা ফর্মুলা যা দ্রুত শোষিত হয় এবং ত্বককে স্মুথ রাখে। সাশ্রয়ী মূল্যে ভালো পরিমাণ পাওয়া যায়। (৪৬ শব্দ)

সুবিধা:

  • ব্রণ কমায়। 
  • ছিদ্র ছোট করে। 
  • লালচে ভাব কমায়। 

অসুবিধা: 

  • নিয়মিত ব্যবহারের সাথে সানস্ক্রিন ব্যবহার করলে আরও ভালো হয়।

6. Minimalist 10% Niacinamide Serum 30ml

উচ্চ কনসেনট্রেশনের ১০% নিয়াসিনামাইড সমৃদ্ধ এই সিরাম তৈলাক্ত ত্বকের তেল নিয়ন্ত্রণ, ছিদ্র ছোট করে এবং ব্রণের দাগ হালকা করতে খুব কার্যকরী। ম্যাট ফিনিশ দেয় এবং ত্বকের ব্যারিয়ার শক্তিশালী করে। দীর্ঘমেয়াদি ব্যবহারে ত্বকের টেক্সচার উন্নত হয় এবং অসমান ত্বকের টোন সমান হয়। 

সুবিধা: 

  • উচ্চ কনসেনট্রেশন। 
  • দীর্ঘমেয়াদি ফলাফল। 

অসুবিধা: 

  • শক্তিশালী ফর্মুলার হওয়ায় সবার ত্বকে একইভাবে শুরু করা যায় না।

7. Garnier Skin Naturals Bright Complete 30x Vitamin C Booster Serum 30ml

ভিটামিন সি সমৃদ্ধ এই বুস্টার সিরাম ত্বক উজ্জ্বল করে, ত্বকের নিস্তেজতা দূর করে এবং হালকা তেল নিয়ন্ত্রণ করে। তৈলাক্ত ত্বকের জন্য হালকা ফর্মুলা যা দ্রুত শোষিত হয় এবং গ্লো বাড়ায়। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই সিরাম ত্বককে পরিবেশগত ক্ষতি থেকে রক্ষা করে। 

সুবিধা: 

  • উজ্জ্বলতা বৃদ্ধি করে। 
  • হালকা ফর্মুলায় তৈরী।  

অসুবিধা: 

  • দিনের বেলা ব্যবহার করলে সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হয়।

8. Dot & Key Cica Plus 10% Niacinamide Serum 30ml

সেন্টেলা (সিকা) এবং ১০% নিয়াসিনামাইডের কম্বিনেশনে তৈরি Dot & Key ব্রান্ডের এই সিরাম ত্বক শান্ত করে, ব্রণের দাগ কমায় এবং তেল নিয়ন্ত্রণ করে। তৈলাক্ত-সেনসিটিভ ত্বকের জন্য এটি উপযুক্ত। হালকা টেক্সচার ত্বককে আরাম দেয় এবং দীর্ঘস্থায়ী ময়েশ্চার ব্যালেন্স বজায় রাখে।

সুবিধা: 

  • ত্বক শান্ত রাখে। 
  • ব্রণের দাগ কমায়।

অসুবিধা: 

  • সেনসিটিভ ত্বকের ক্ষেত্রে প্রথমে ছোট অংশে টেস্ট করে নেওয়া ভালো।

9. LAIKOU Vitamin C Serum

ভিটামিন সি সমৃদ্ধ এই সিরাম ত্বককের উজ্জ্বলতা, দাগ কমায় এবং হালকা ফর্মুলার হাওয়ায় তৈলাক্ত ত্বকে আরামদায়ক। অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশন দেয় এবং ত্বকের গ্লো বাড়ায়। নিয়মিত ব্যবহারে ত্বক সতেজ ও স্বাস্থ্যকর দেখায়। বাজেট-ফ্রেন্ডলি অপশন হিসেবে জনপ্রিয়।

সুবিধা: 

  • ত্বকের গ্লো বাড়ায়। 
  • হালকা ফর্মুলা।

অসুবিধা: 

  • ভিটামিন সি সিরাম ব্যবহার করলে দিনের বেলা সানস্ক্রিন ব্যবহার করতে হয়। 

10. Cosprof Niacinamide Plus Salicylic Acid Serum 30ml

নিয়াসিনামাইড এবং স্যালিসাইলিক অ্যাসিডের সংমিশ্রণে তৈরি এই সিরাম তেল নিয়ন্ত্রণ করে, ছিদ্র পরিষ্কার করে এবং ব্রণ কমায়। তৈলাক্ত ত্বকের জন্য পারফেক্ট কম্বিনেশন। হালকা টেক্সচার দ্রুত শোষিত হয় এবং ত্বককে মসৃণ রাখে।

সুবিধা: 

  • তেল ও ব্রণ দুটোই নিয়ন্ত্রণ করে।

অসুবিধা:

  • দুই অ্যাকটিভ উপাদান থাকায় প্রথমবার ব্যবহারে ধীরে শুরু উচিত।

 

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

তৈলাক্ত ত্বকে সিরাম কখন ব্যবহার করা উচিত?

তৈলাক্ত ত্বক ফেইসওয়াস দিয়ে মুখ পরিষ্কার করার পর সকাল এবং রাতে দুইবার সিরাম ব্যবহার করা উচিত। তবে একই রুটিনে একাধিক শক্তিশালী উপাদানের স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করা উচিত না।  

তৈলাক্ত ত্বকে কি নিয়মিত সিরাম ব্যবহার করা যাবে?

হ্যাঁ, নায়াসিনামাইড বা হায়ালুরোনিক অ্যাসিডের মতো মৃদু সিরাম নিয়মিত দুইবার করে ব্যবহার করা যায়। তবে স্যালিসিলিক অ্যাসিড বা এক্সফোলিয়েটিং সিরাম সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করাই যথেষ্ট।

Recently Viewed Articles