Serum
5 min read
সিরাম ব্যবহারের অপকারিতা

ত্বকের যত্নে কসমেটিক্স জগতে বর্তমানে সিরাম অন্যতম জনপ্রিয় একটি প্রোডাক্ট। এতে থাকা উচ্চ ঘনত্বের অ্যাকটিভ উপাদান ত্বক বিভিন্ন সমস্যার সমাধানে বেশ উপকারী। তবে কিছু ক্ষেত্রে সিরামের ভুল ব্যবহারে কিছু কিছু ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় ।
এই আর্টিকলে আমরা বিভিন্ন ডার্মাটোলজিস্টদের পরামর্শ এবং ব্যবহারকারীদের রিভিউ পর্যালোচনা করে সিরামের অপকারিতা গুলো তুলে ধরছি।
ফেস সিরাম ব্যবহারের পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা
সিরাম ব্যবহার সাধারণত নিরাপদ হলেও, ত্বকের অবস্থা অনুযায়ী সঠিক সিরাম বাছাই করতে না পারলে অথবা সঠিক নিয়মে ব্যবহার না জানলে এর উপকারিতার বিপরীতে কিছু অপকারিতা দেখা যেতে পারে। নিচে তা দেওয়া হলো:
১. ত্বকে জ্বালাপোড়া ও লালচে ভাব
ত্বকের ধরন না বুঝে অতিরিক্ত কড়া বা ভুল উপাদানযুক্ত সিরাম ব্যবহার করলে সেনসিটিভ ত্বকের ক্ষেত্রে সহজেই কিছু অসস্থিকর সমস্যা দেখা যেতে পারে। ফলে ত্বকে জ্বালাপোড়া হতে পারে, চুলকানি হতে পারে কিংবা লালচে ভাব দেখা দিতে পারে।
২. ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ও ময়েশ্চার হারিয়ে যাওয়া
সঠিক নিয়মে সিরাম ব্যবহার না করলে কিংবা অতিরিক্ত ব্যবহারের ফলে ত্বকের নিজস্ব তৈলাক্ততা ও আর্দ্রতার ভারসাম্য নষ্ট হয়। এতে ত্বক তার স্বাভাবিক কোমলতা হারিয়ে শুষ্ক ও নিস্তেজ হয়ে পড়তে পারে।
৩. ব্রণ ও ফুসকুড়ি দেখা দেওয়া
নিজের স্কিন টাইপের সাথে ম্যাচ না করে অতিরিক্ত ভারী বা ভুল সিরাম বেছে নিলে তা ত্বকের লোমকূপ বা পোরস বন্ধ করে দিতে পারে। ফলে ত্বকে হুট করেই ব্রণ, ফুসকুড়ি কিংবা গুটি গুটি র্যাশের সমস্যা দেখা দেয়।
৪. স্কিন ব্যারিয়ার (ত্বকের সুরক্ষা স্তর) ক্ষতিগ্রস্ত হওয়া
শক্তিশালী উপাদান যুক্ত সিরাম যদি সঠিক নিয়ম মেনে ব্যবহার করা না হয় বা ত্বকের অবস্থার সাথে মিল না হয়, তবে তা ত্বকের ওপরের প্রাকৃতিক সুরক্ষা স্তর (স্কিন ব্যারিয়ার) ক্ষতিগ্রস্ত করতে পারে। সুরক্ষা স্তর ক্ষতিগ্রস্থ হলে ত্বক অতিরিক্ত সেনসিটিভ হয়ে পরে এবং এতে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে।
কোন ধরনের সিরাম পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করতে পারে?
ভিটামিন সি, রেটিনল, বা এক্সফোলিয়েটিং অ্যাসিড (AHA/BHA) এর মতো শক্তিশালী উপাদান সমৃদ্ধ সিরামগুলো সতর্কতার সাথে ব্যবহার করা উচিত।
এ জাতীয় সিরামে উচ্চ মাত্রার একটিভ উপাদান থাকায় শুরুর দিকে অথবা প্রয়োজনের বেশি ব্যবহারে ত্বকে লালচেভাব, হালকা জ্বলুনি, চুলকানি, শুষ্কতা বা চামড়া ওঠার মতো সমস্যা হতে পারে। এছাড়াও ত্বকের ধরণ অনুযায়ী সিরাম ম্যাচ না হলে এমন প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
ত্বক সেনসিটিভ হলে কোন সিরাম এড়িয়ে চলা উচিত?
আপনার ত্বক যদি সেনসিটিভ হয়, তবে যেকোনো সিরাম ব্যবহারের আগে উপাদানগুলোর দিকে নজর দিতে হবে। সেনসিটিভ ত্বকের ক্ষেত্রে সুগন্ধি, অ্যালকোহল এবং প্যারাবেন যুক্ত সিরাম এড়িয়ে চলা উচিত।
এছাড়াও, প্রথমদিকে উচ্চ মাত্রার রেটিনল বা গ্লাইকোলিক অ্যাসিড সিরাম এড়িয়ে চলাই ভালো। এর বদলে ত্বক শান্ত ও হাইড্রেটেড রাখতে হায়ালুরোনিক অ্যাসিড (Hyaluronic Acid) বা নিয়াসিনামাইড (Niacinamide) যুক্ত মাইল্ড সিরাম বেছে নেওয়া নিরাপদ।
পরামর্শ: সবসময় প্যাচ টেস্ট করে নতুন প্রোডাক্ট ব্যবহার শুরু করুন।
কিভাবে বুঝবেন আপনার সিরাম ত্বকের ক্ষতি করছে?
সিরাম ব্যবহারের পর যদি তীব্র জ্বালাপোড়া, চুলকানি, বা ত্বক লাল যাওয়ার মতো সমস্যা দেখা দেয় তাহলে বুঝতে হবে এটি আপনার ত্বকের জন্য উপযুক্ত নয়।
এছাড়া যদি ত্বকে লালচেভাব, র্যাশ, অথবা ত্বক পাতলা ও সেনসিটিভ হয়ে যায় তবে বুঝে নিতে হবে এগুলো সিরামের নেগেটিভ প্রতিক্রিয়ার লক্ষণ।
পরামর্শ: এই ধরনের কোনো লক্ষণ দেখা দিলে তৎক্ষণাৎ সিরাম ব্যবহার বন্ধ করে দিন এবং একজন চর্মরোগ বিশেষজ্ঞের (ডার্মাটোলজিস্ট) পরামর্শ নিন।
কোন ধরনের সিরাম বেশি পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে?
উচ্চ মাত্রার অ্যাসিড, রেটিনল, বা শক্তিশালী অ্যাক্টিভ উপাদানযুক্ত সিরাম নতুন ব্যবহারকারীদের জন্য সমস্যার সৃষ্টি করতে পারে। বিশেষ করে যাদের স্কিন সেনসিটিভ তাদেরকে সতর্ক থাকা জরুরি।
সিরাম কি ব্রণ বাড়াতে পারে?
সিরামের ব্যবহারে কিছু ক্ষেত্রে ব্রণ বাড়তে পারে। সিরামটি যদি আপনার ত্বকের অবস্থা অনুযায়ী মানানসই না হয়, তাহলে পোরস ব্লক হয়ে ব্রণ বাড়তে পারে।
অল্প বয়সীদের ত্বকে সিরাম ব্যবহার করা কি নিরাপদ?
কম বয়সীদের ত্বকে সবার সিরাম প্রয়োজন হয় না। ত্বকে অপ্রয়োজনীয় অ্যাক্টিভ সিরাম ব্যবহার করলে স্কিন ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ব্যবহারের আগে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।









