sunscreen
7 min read
সানস্ক্রিন ক্রিম ব্যবহারের উপকারিতা

আপনি যদি সানস্ক্রিন ব্যবহার না করে থাকেন বা ব্যবহার করার কথা ভাবছেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। যারা অনেকদিন ধরে সানস্ক্রিন ব্যবহার করা সত্ত্বেও সানস্ক্রিনের উপকারিতা সম্পর্কে পুরোপুরি অবগত নন, তারাও অনেক কিছু জানতে পারবেন এই আলোচনা থেকে।
সানস্ক্রিনের কাজ কি
সূর্যের অতিবেগুনি রশ্মিগুলোর মধ্যে মূলত UVA এবং UVB ত্বকের জন্য ক্ষতিকারক। ওজোন স্তর UVC রশ্মিকে শোষণ করে বলে তা আমাদের ত্বকের ক্ষতি করতে পারে না।ত্বকে উপযুক্ত সুরক্ষা না থাকলে UVA রশ্মি ত্বকের গভীরে প্রবেশ করে ক্ষতি করতে পারে। এর প্রভাবে ত্বকে মাঝের আবরণে থাকা কোলাজেন ভেঙে যায়। ফলাফল বয়সের ছাপ পড়ে।
UVB ত্বকের উপরিভাগের ক্ষতি করে। এর ফলে Sunburn হয়।
Broad-spectrum সানস্ক্রিন এই দুটি রশ্মিকে অ্যাবজর্ব করে বা বাধা দিয়ে ত্বকের উপরোক্ত ক্ষতিগুলো হতে দেয় না। ফলে আপনার ত্বক সুস্থ থাকে।
বর্তমানে বিভিন্ন ত্বকের ধরন ও প্রয়োজন অনুযায়ী আলাদা সানস্ক্রিন পাওয়া যায়। আপনি যদি নারী হন, তাহলে আপনার জন্য উপযুক্ত মেয়েদের সানস্ক্রিন বেছে নিতে পারেন। আর পুরুষদের জন্য রয়েছে বিশেষভাবে তৈরি ছেলেদের সানস্ক্রিন, যা দৈনন্দিন রোদ ও দূষণ থেকে ত্বককে সুরক্ষিত রাখতে সাহায্য করে
সানস্ক্রিনের উপকারিতা কি
সানস্ক্রিন শুধু একটি প্রসাধনী বা মেকআপ পণ্য নয় বরং ত্বকের দৈনন্দিন যত্নের একটি গুরুত্বপূর্ণ অংশ। মেয়েদের রূপচর্চায় এটি দীর্ঘদিন ধরে জনপ্রিয় হলেও, ছেলেদের ত্বকের জন্যও এর গুরুত্ব কম নয়। নিয়মিত ব্যবহারে ত্বককে সুস্থ, সতেজ ও সুরক্ষিত রাখার পাশাপাশি সানস্ক্রিন দীর্ঘমেয়াদে ত্বকের স্বাভাবিক সৌন্দর্য বজায় রাখতে বিশেষ ভূমিকা রাখে।চলুন দেখে নেওয়া যাক সানস্ক্রিনের উপকারিতাগুলো।
-
ত্বককে রোদে পুড়ে যাওয়া থেকে রক্ষা করা
-
Skin ক্যান্সারের ঝুঁকি কমায়
-
ত্বকের বার্ধক্য ধীর করে
-
হাইপারপিগমেন্টেশন হ্রাস করে
-
Skin Tone ঠিক থাকে





