sunscreen
10 min read
ছেলেদের সানস্ক্রিন ক্রিম কোনটা ভালো

তাই কর্মজীবী, ব্যবসায়ী, ছাত্র বা খেলোয়াড় জন্য আমরা সেরা ১০ টি সানস্ক্রিন ক্রিম আপনাদের জন্য সাজেস্ট করেছি ।
ছেলেদেরও কেন সানস্ক্রিনের ব্যবহার প্রয়োজন
ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে প্রায় সারা বছরই, বিশেষ করে গ্রীষ্মকালে, সূর্যের তীব্রতা বেশি থাকে। UV রশ্মির উপস্থিতিও থাকে উল্লেখযোগ্যভাবে। তাই বাইরে রোদে বের হলে ত্বকের ক্ষতি হওয়াটা একেবারেই অস্বাভাবিক নয়। নিম্নোক্তভাবে UV রশ্মি আমাদের ত্বকের ওপর প্রভাব ফেলে বা ক্ষতি করতে পারে।- ত্বক কালো হয়ে যেতে পারে ও ত্বকের বিভিন্ন অংশে অসম বর্ণ হতে পারে।
- ব্রণ এবং ত্বকে দাগ হতে পারে।
- ক্ষতিকর অতিবেগুনি রশ্মি ত্বকের বয়স আগাম এবং অসময়ে বাড়িয়ে দেয়।
- ত্বক পুড়ে যেতে পারে।
- UV রশ্মি ক্যান্সারেরও কারণ হতে পারে।
ছেলেদের সানস্ক্রিনে কি কি উপাদান থাকে
প্রকৃতপক্ষে ছেলেদের এবং মেয়েদের সানস্ক্রিনের মধ্যে উল্লেখযোগ্য তেমন কোনো পার্থক্য নেই। নির্দিষ্ট কিছু বিষয় বিবেচনা করে এগুলোকে আলাদা করে দেখা হয়। এর মধ্যে অন্যতম হলো সানস্ক্রিনের উপাদান। নিচের উপাদানগুলো সাধারণত ছেলেদের ত্বকের জন্য বেশি কার্যকরী হয়ে থাকে।- Zinc Oxide, Titanium Dioxide, Avobenzone, Oxybenzone, ইত্যাদি UV ফিল্টার হিসেবে কাজ করে। এর মধ্যে কোনটি ত্বককে সরাসরি রোদ থেকে সুরক্ষা দেয়, কোনটি আবার সানবার্ন থেকে বাঁচায়।
- তেল নিয়ন্ত্রণকারী কিছু উপাদান হলো Niacinamide, Silica বা Mattifying Agents, এবং Zinc Oxide. এগুলোর কারণে ত্বকের জ্বালাপোড়া বা irritation কম হয়।
- একটি ভালো সানস্ক্রিন ক্রিমের অবশ্যই ত্বককে আর্দ্র রাখে। সেজন্য রয়েছে Glycerin, Hyaluronic Acid, Panthenol (Vitamin B5)। এগুলো ত্বকের রিপেয়ারের জন্যও উপকারী।
- ত্বকে আরাম দেওয়া ও ত্বক রক্ষাকারী উপাদান হিসেবে কাজ করার পাশাপাশি Aloe Vera, Vitamin E, এবং Allantoin ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করে।
বাংলাদেশে ছেলেদের জন্য জনপ্রিয় ১০ টি সানস্ক্রিন
ছেলেদের ত্বক সাধারণত মেয়েদের তুলনায় বেশি তৈলাক্ত হয়ে থাকে। বাইরে বেশি চলাফেরার কারণে ঘাম, ধুলো এবং ময়লা সহজেই তাদের ত্বকে বেশি জমে যায়। তাই ছেলেদের জন্যও আলাদা সানস্ক্রিন রয়েছে।স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে—ছেলেদের সানস্ক্রিন ক্রিম কোনটা ভালো? এর উত্তর মূলত নির্ভর করে ত্বকের ধরন এবং প্রয়োজনের ওপর। আসুন দেখে নেওয়া যাক, ত্বক অনুযায়ী বাংলাদেশের কোন সানস্ক্রিন ছেলেদের জন্য ভালো এবং বেশি উপযোগী হতে পারে তার একটি তালিকা।
ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য সানস্ক্রিন
আপনার ত্বক যদি তৈলাক্ত হয়, তাহলে Gel-based সানস্ক্রিন বেছে নেওয়াই সবচেয়ে ভালো। চেষ্টা করবেন এমন সানস্ক্রিন ব্যবহার করতে, যা তেল নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হালকা ফিল দেয়। এতে ত্বকে ভারী বা চিটচিটে অনুভূতি তৈরি হবে না। পাশাপাশি SPF রেটিং 30 থেকে 50-এর মধ্যে হলে সেটি দৈনন্দিন ব্যবহারের জন্য বেশি কার্যকর হয়। ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য নিচের ২টি সানস্ক্রিন বেশ ভালো অপশন হিসেবে বিবেচিত হয়।১. Re'equil Ultra Matte Dry Touch Sunscreen Gel SPF 50, PA++++ - 50gm:
তৈলাক্ত ও ব্রণপ্রবণ ত্বকের জন্য তৈরি এই ক্রিমটি Gel ফর্মুলায় প্রস্তুত করা হয়েছে। এটি ত্বকে দ্রুত শোষিত হয়, তাই ভারী বা অস্বস্তিকর অনুভূতি হয় না। ক্ষতিকর UVA ও UVB রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দেওয়ার পাশাপাশি রোদে পোড়া এবং ত্বক কালচে হয়ে যাওয়ার ঝুঁকি কমাতেও সাহায্য করে। উচ্চ SPF এবং PA রেটিং এই সুরক্ষাকে আরও কার্যকর করে তোলে। ম্যাট ফিনিশ থাকার কারণে ব্যবহারের পর কোনো আঠালো ভাব থাকে না। বাংলাদেশের গরম ও আর্দ্র আবহাওয়ার জন্য এটি একটি উপযোগী অপশন।সুবিধা:
- ত্বকে অতিরিক্ত উজ্জ্বলতা তৈরি হতে দেয় না।
- Pores বন্ধ করে না, ব্রণ প্রবণ ত্বকের জন্য ভালো।
- Water-resistant হওয়ায় ঘামেও কিছুটা টিকে থাকতে পারে.
অসুবিধা:
- ত্বক কিছুটা শুষ্ক লাগতে পারে।
- এর ফিনিশ আপনার ভালো নাও লাগতে পারে।
- Sensitive skin-এ irritation হওয়ার সম্ভাবনা থাকতে পারে।
২. Biore UV Aqua Rich Watery Essence SPF50 PA Sunscreen 70ml:
এই হালকা সানস্ক্রিনটি Water-based Lightweight Texture এর হওয়ায় খুব সহজেই ত্বকের সঙ্গে মিশে যায় এবং কোনো ধরনের ভারী বা চিটচিটে অনুভূতি তৈরি করে না। SPF এবং PA সুরক্ষা থাকায় এটি ত্বককে সূর্যের UVA ও UVB—উভয় ধরনের ক্ষতিকর রশ্মির প্রভাব থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। যাদের ত্বক তৈলাক্ত বা মিশ্র, তারা অনেকেই এই ধরনের সানস্ক্রিন ব্যবহারে ভালো অভিজ্ঞতা পান।সুবিধা:
- কোন Sticky অনুভূতি তৈরি করে না।
- অতিবেগুনি রশ্মি থেকে ত্বকের ক্ষতির বিরুদ্ধে উচ্চ সুরক্ষা।
- অধিকাংশ skin tone-এ সহজে blend হয়।
অসুবিধা:
- শুষ্ক ত্বকের জন্য টানটান অনুভূতি হতে পারে।
- কার্যকারিতা অন্যান্য সানস্ক্রিনের চেয়ে কম সময়ের হতে পারে।
ছেলেদের শুষ্ক ত্বকের জন্য সানস্ক্রিন
শুষ্ক ত্বকের জন্য সানস্ক্রিন ব্যবহারের প্রধান উদ্দেশ্য হলো ত্বককে আর্দ্র রাখা। এসব ক্রিমে থাকা ময়েশ্চারাইজিং উপাদান যেমন Glycerin ও Hyaluronic Acid ত্বককে নরম ও হাইড্রেটেড রাখতে সাহায্য করে। ফলে রোদের কারণে ত্বকে অতিরিক্ত শুষ্কতা বা টানটান ভাব তৈরি হয় না। নিয়মিত ব্যবহারে আরামদায়ক অনুভূতি পাওয়া যায়।৩. NIVEA SUN Protect and Moisture 200ml SPF50+:
Moisturizing Formula থাকার কারণে যাদের ত্বক শুষ্ক, তারা এই সানস্ক্রিনটির ব্যবহারে বেশ উপকার পান। SPF50+ UV সুরক্ষার পাশাপাশি এতে হায়ালুরোনিক অ্যাসিড ও ভিটামিন থাকতে পারে, যা ত্বকের পুষ্টি ও হাইড্রেশনে সহায়তা করে। ক্রিমটির ব্যবহার করলে ত্বকে কোনো টানটান বা অস্বস্তিকর অনুভূতি হয় না। এছাড়া নিয়মিত ব্যবহারে অকাল বার্ধক্য ও বলিরেখা পড়া কমাতে সাহায্য করে। সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে সুরক্ষিত রাখতেও এটি সহায়ক।সুবিধা:
- ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
অসুবিধা:
- তৈলাক্ত বা ভারী ভাব অনুভূত হতে পারে।
- এই সানস্ক্রিন থেকে ম্যাট ফিনিশ পাওয়া যায় না।
৪. Cosrx Aloe Soothing Sun Cream 50ml:
অ্যালোভেরা সমৃদ্ধ এই ক্রিমটি ত্বকে ঠান্ডা ও আরামদায়ক অনুভূতি দেয়। কোরিয়ান এই সানস্ক্রিনটি রোদের কারণে হওয়া জ্বালাপোড়া ও লালচে ভাব কমাতে সাহায্য করে। এটি ত্বকের সঙ্গে সহজেই মিশে যায় এবং UVA ও UVB—উভয় ধরনের রশ্মির বিরুদ্ধে কার্যকর সুরক্ষা দেয়। Cream-based হলেও এর Lightweight Texture থাকার কারণে ত্বকে কোনো ভারী অনুভূতি হয় না, বরং বেশ আরামদায়ক লাগে। এছাড়া ব্যবহারের পর White Cast হওয়ার সম্ভাবনাও প্রায় নেই বললেই চলে।সুবিধা:
- ত্বকে আরামদায়ক অনুভূতি বজায় রাখে।
- ত্বক শুষ্ক হয় না।
অসুবিধা:
- ভারী অনুভূতি হতে পারে।
- তৈলাক্ত ত্বকে উজ্জ্বল ভাব দেখা যেতে পারে।
ছেলেদের Combination বা মিশ্র Skin এর জন্য সানস্ক্রিন
Combination Skin-এর জন্য সাধারণত Gel-based, Oil-free এবং Non-comedogenic সানস্ক্রিন বেছে নেওয়া উচিত। এসব সানস্ক্রিন একদিকে ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সাহায্য করে, অন্যদিকে প্রয়োজনীয় আর্দ্রতাও বজায় রাখে। একটি ভালো Combination Skin সানস্ক্রিন ব্যবহারে সুরক্ষার সাথে ত্বকে আরামদায়ক অনুভূতি পাওয়া যায়।৫. Garnier Ambre Solaire Anti-Age Super UV Protection Cream SPF50 50ml:
এই সানস্ক্রিনটি হালকা ফর্মুলায় তৈরি বলে প্রতিদিন সহজেই এবং নিশ্চিন্তে ব্যবহার করা যায়। নিয়মিত ব্যবহারে এটি ত্বককে দীর্ঘসময় ধরে স্বাস্থ্যকর ও ফ্রেশ দেখায়। সানস্ক্রিনটি ত্বকে খুব সহজেই শোষিত হয়ে যায় এবং কোনো ভারী অনুভূতি থাকে না। Anti-Age ফর্মুলেশন এর একটি উল্লেখযোগ্য দিক, যা ত্বকের বয়সজনিত পরিবর্তন কমাতে সহায়তা করে। উচ্চমাত্রার SPF থাকার কারণে UVB-এর পাশাপাশি UVA রশ্মি থেকেও ভালো সুরক্ষা পাওয়া যায়।সুবিধা:
- বয়সের ছাপ কমায়।
- নিয়মিত সাধারণ ব্যবহারের জন্য ভালো।
অসুবিধা:
- তৈলাক্ত ত্বকের জন্য ভারী অনুভূতি হতে পারে।
- ব্রণপ্রবণ ত্বকের জন্য আশানুরূপ ফলাফল নাও পাওয়া যেতে পারে।
- Fragrance sensitive skin-এ irritation করতে পারে।
৬. Beauty Of Joseon Sunscreen Rice plus Probiotics SPF 50+ Pa++++ 50gm:
আরেকটি জনপ্রিয় কোরিয়ান সানস্ক্রিন, যাতে Probiotics এবং Rice Extract ব্যবহার করা হয়েছে। এই উপাদানগুলো ত্বকের উপরের স্তর বা Skin Barrier শক্তিশালী করতে সাহায্য করার পাশাপাশি ত্বককে পুষ্টিও জোগায়। উচ্চ SPF ও PA সুরক্ষা থাকায় সূর্যের শক্তিশালী অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে ভালোভাবে সুরক্ষিত রাখতে পারে। সানস্ক্রিনটি খুব সহজেই ত্বকের সঙ্গে মিশে যায় এবং কোনো White Cast তৈরি করে না। নিয়মিত ব্যবহারে ত্বক নরম, Hydrated থাকে এবং আরামদায়ক অনুভূতি পাওয়া যায়।
সুবিধা:
- হালকা সানস্ক্রিনটি দ্রুত শোষিত হয়।
- ত্বককে আর্দ্র এবং নরম রাখে।
অসুবিধা:
- ঘাম হলে পুনরায় প্রয়োগ করার প্রয়োজন হতে পারে।
- মূল্য তুলনামূলকভাবে বেশি।
ছেলেদের সংবেদনশীল ত্বকের জন্য সানস্ক্রিন
সংবেদনশীল ত্বকের জন্য সানস্ক্রিন বেছে নেওয়ার সময় একটু বেশি সতর্ক থাকা জরুরি। সাধারণত Zinc Oxide ও Titanium Dioxide যুক্ত সানস্ক্রিন সংবেদনশীল ত্বকের জন্য তুলনামূলকভাবে নিরাপদ ধরা হয়। পাশাপাশি সানস্ক্রিনটি Fragrance-free বা সুগন্ধিহীন হওয়াও গুরুত্বপূর্ণ, যাতে ত্বকে জ্বালাপোড়া, অ্যালার্জি বা অস্বস্তি না হয়।৭. La Roche Posay Anthelios Ultra Protection SPF50+ - 50 ml:
হালকা ও Non-greasy ফর্মুলায় তৈরি এই সানস্ক্রিনটি UVA এবং UVB—উভয় ধরনের রশ্মির বিরুদ্ধে ভালো সুরক্ষা দিতে সাহায্য করে। ত্বকে ভারী বা অস্বস্তিকর অনুভূতি তৈরি করে না বলে এটি সংবেদনশীল ত্বকের জন্য বেশ উপযোগী এবং Sensitive Skin-friendly হিসেবে পরিচিত। অনেক ডার্মাটোলজিস্টের পছন্দের তালিকাতেও এটি থাকে। বাংলাদেশের গরম ও রৌদ্রপ্রধান আবহাওয়ায় এটি ভালোভাবে কাজ করতে পারে। নিয়মিত ব্যবহারে সূক্ষ্ম রেখা ও অকাল বার্ধক্যের ঝুঁকি কমে।সুবিধা:
- ত্বকের Long-term ক্ষতি রোধ করে।
- সংবেদনশীল ত্বকের জন্য নিরাপদ।
- ত্বকে তুলনামূলক আরামদায়ক feel দিতে পারে।
- তুলনামূলকভাবে দাম বেশি।
- সবখানে পাওয়া যায় না।
৮. Fixderma Shadow SPF 50Plus Gel Titanium Dioxide and Zinc Oxide Sunscreen-75gm:
এই সানস্ক্রিনটি ত্বকের জন্য একটি সুরক্ষামূলক স্তর তৈরি করতে সাহায্য করে। Zinc Oxide এবং Titanium Dioxide দিয়ে তৈরি হওয়ায় UV রশ্মি প্রতিফলিত করতে বেশ কার্যকর। দ্রুত ত্বকে শোষিত হওয়ার কারণে চিটচিটে বা ভারী অনুভূতি তৈরি হয় না। Gel-based Formula থাকার ফলে এটি ব্যবহারেও বেশ আরাম লাগে এবং ত্বকে ব্যালান্সড ফিল পাওয়া যায়। বাংলাদেশের গরম ও আর্দ্র আবহাওয়াতেও সানস্ক্রিনটি নিশ্চিন্তে ব্যবহার করা যেতে পারে।সুবিধা:
- Light-Gel ফর্মুলায় তৈরি।
- ব্রণ প্রবণ ও সংবেদনশীল ত্বকের জন্য ভালো
অসুবিধা:
- শুষ্ক ত্বকের জন্য আরামদায়ক নাও হতে পারে।
ছেলেদের ব্রণ প্রবণ ত্বকের জন্য সানস্ক্রিন
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হয় যেন ত্বকের Skin Pore বন্ধ না হয়। Non-comedogenic সানস্ক্রিন ব্যবহার ভালো উপকার পাওয়া যেতে পারে, কারণ এগুলো দ্বারা সাধারণত পোর ব্লক হওয়ার সম্ভাবনা কম থাকে। পাশাপাশি Lightweight Gel Formula-র সানস্ক্রিনও ব্রণপ্রবণ ত্বকের জন্য উপযোগী। এ ধরনের সানস্ক্রিন ব্যবহার করলে ত্বকে অতিরিক্ত তেল বা ভারীভাব কম থাকে, ব্রণ বেড়ে যাওয়ার ঝুঁকিও তুলনামূলক কমে যায়।৯. Neutrogena Ultra Sheer Dry-Touch Sunblock SPF 50+ -118ml:
সূর্যের UVA ও UVB রশ্মি থেকে সুরক্ষা পাওয়ার জন্য আপনি SPF 50+ রেটিংযুক্ত এই সানস্ক্রিনটি ব্যবহার করতে পারেন। এটি ত্বক পোড়া এবং রোদে ত্বক কালচে হয়ে যাওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে। ব্যবহারের পর ত্বকে ভারী বা তেলতেলে অনুভূতি হয় না, আবার অতিরিক্ত চকচকেও দেখায় না। এর Dry-Touch Technology ত্বকে একটি Matte Finish দেয়। পাশাপাশি সহজেই ত্বকের সঙ্গে মিশে যায় এবং Greasy অনুভূতি তৈরি করে না—এ কারণেই অনেক ছেলে নিয়মিত ব্যবহারের জন্য এই সানস্ক্রিনটি পছন্দ করেন।
সুবিধা:
- সূর্যরশ্মিজনিত ক্ষতি এবং ত্বক পোড়ার বিরুদ্ধে কাজ করে।
- তৈলাক্ত ও মিশ্র ত্বকের (Combination Skin) জন্য আরামদায়ক।
অসুবিধা:
- সংবেদনশীল ত্বকের জন্য অস্বস্তিকর হতে পারে।
- কোন কোন ক্ষেত্রে White Cast দেখা যেতে পারে।
- চোখে গেলে জ্বালাপোড়া করতে পারে।
১০. Lotus Herbals Safe Sun SPF40 UVB - 100gm:
আরেকটি Herbal-based সানস্ক্রিন, যা UVB রশ্মির বিরুদ্ধে ভালো সুরক্ষা দিতে সাহায্য করে। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হওয়ায় বেশ হালকা অনুভূতি দেয় এবং ত্বকে সহজেই ব্যবহার করা যায়। এর Lightweight Texture থাকার কারণে শুধু মুখেই নয়, হাত, ঘাড় বা শরীরের খোলা অংশেও স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়। বাংলাদেশের গরম ও আর্দ্র আবহাওয়ায় ব্যবহারের জন্য এটি বেশ ভালো একটি অপশন হতে পারে।সুবিধা:
- বাজেট-ফ্রেন্ডলি।
- হারবাল ফর্মুলায় তৈরি।
- দৈনন্দিন সাধারণ রোদে ব্যবহার উপযোগী।
অসুবিধা:
- SPF রেটিং কড়া রোদের জন্য যথেষ্ট নয়।
- তৈলাক্ত ত্বক বেশি উজ্জ্বল দেখাতে পারে।
- Fragrance sensitive skin-এ irritation করতে পারে।
ছেলেদের সানস্ক্রিন ব্যবহারবিধি
নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করে ছেলেরা সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। আপনি চাইলে সানস্ক্রিনের ব্যবহারবিধি সম্পর্কের আরও কিছু তথ্য জানতে পারেন।১. প্রথমে ফেসওয়াশ দিয়ে ভালোমতো মুখ ধুয়ে নিন।
২. প্রয়োজনবোধে মুখমণ্ডলসহ শরীরের অন্যান্য অনাবৃত অংশেও সানস্ক্রিন লাগান।
৩. বাইরে যাওয়ার অন্ততপক্ষে ১৫ মিনিট পূর্বে পর্যাপ্ত পরিমাণ সানস্ক্রিন প্রয়োগ করুন।
৪. দীর্ঘসময় বাইরে থাকলে প্রতি ২ থেকে ৩ ঘণ্টা অন্তর সানস্ক্রিন প্রয়োগ করুন।
৫. জানলার পাশে বসে কাজ করলে বাড়ি বা অফিসের ভিতরেও সানস্ক্রিন ব্যবহার করুন।
যেসব বিষয় মনে রাখবেন
সানস্ক্রিন বাছাইয়ে এবং ব্যবহারে যেসব বিষয় লক্ষ্য রাখতে হবে তা হলো:- আপনার ত্বকের ধরণ এবং দৈনন্দিন কার্যক্রমের সাথে মিল রেখে সানস্ক্রিন নির্বাচন করবেন।
- SPF, PA এর মাত্রা দেখে সানস্ক্রিন কিনবেন।
- কেনার পূর্বে সানস্ক্রিনটি Non-Comedogenic কি না দেখে নেবেন।
- ফর্মুলা, গঠন, উপাদান, এবং ত্বকে সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেবেন।
- খেলাধুলা করার সময়ও প্রয়োজন অনুযায়ী সানস্ক্রিন ব্যবহার করুন।
ছেলেদের সানস্ক্রিন কি মেয়েরা ব্যবহার করতে পারবে
ছেলেদের সানস্ক্রিন মেয়েরা ব্যবহার করতে পারবে যদি ত্বকের ধরন একই হয়। একইভাবে ত্বকের ধরণ ভিন্ন হলে যেসব সানস্ক্রিন মেয়েদের জন্য ভালো তা ছেলেদের জন্য অতটা কার্যকরী হয় না। সাধারণত ছেলেদের সানস্ক্রিন অতিরিক্ত তেলতেলে ত্বকের জন্য হয়ে থাকে। কারও ত্বক তেলতেলে হলে সাধারণভাবে উক্ত সানস্ক্রিন তার জন্য উপকারী হবে।ছেলেদের জন্য SPF 30 নাকি SPF 50 ভালো?
SPF-এর মাত্রার ওপর অনেকটাই নির্ভর করে একটি সানস্ক্রিন আপনাকে কতটা সময় সূর্যের অতিবেগুনি রশ্মি UVB থেকে সুরক্ষা দিতে পারবে। যারা অফিসে কাজ করেন বা তুলনামূলক কম বাইরে যান, তাদের জন্য SPF 30 সানস্ক্রিন সাধারণত যথেষ্ট হতে পারে। অন্যদিকে, যারা দীর্ঘসময় বাইরে থাকেন বা রোদে বেশি চলাফেরা করেন, তাদের জন্য SPF 50 বা তার চেয়ে বেশি রেটিংযুক্ত সানস্ক্রিন বেশি উপযোগী।তবে শুধু SPF নয়, PA Rating-এর দিকেও খেয়াল রাখা জরুরি। SPF-এর মতোই বাইরে বা রোদে বেশি সময় থাকলে PA+, PA++ এর বদলে উচ্চ রেটিঙের PA+++ বা PA++++ যুক্ত সানস্ক্রিন বেছে নেওয়াই যায়, যাতে UVA রশ্মির বিরুদ্ধেও ভালো সুরক্ষা পাওয়া যায়।





